জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের ঘারের হাজার হাজার কোটি কোটি টাকা লোন। আমরা লোনে লোনে জর্জরিত। আমরা জাতি হিসেবে কতটা অগ্রসর হয়েছি, এটাও দেখতে হবে। অবকাঠামোগত উন্নয়ন দরকার আছে। অবকাঠামো উন্নয়ন জনগনের কল্যাণে কতটুকু কাজ করছি সেটাও দেখা দরকার।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর সদর উপজেলার হল রুমে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেযারম্যানগণের বিদায় এবং নব-নির্বাচিতদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে যে গুলো টাকা খরচ হয় কার টাকা, আপনার টাকা আমার টাকা জনগনের টাকা।
প্রধানমন্ত্রীর টাকা না, তার পরিবারের টাকা না, তার পার্টির টাকা না, সব জনগনের টাকা। আমার টাকা দিয়ে আমাকে জিনিস বানিয়ে দিচ্ছে, যেটা বানিয়ে দিচ্ছে সেটা কতটা কার্যকর হচ্ছে, যে জিনিস টা দিচ্ছে সেটা দিয়ে উপকার পাচ্ছি কি না এইটাও দেখা দরকার। এটাই যদি আমি না পাই, বড় বড় বিল্ডিং, বড় বড় রাস্তা, বড় বড় সব কিছু দিয়ে কি হবে। যদি সেটা ব্যবহারের উপযযোগি না হয়। আমার চলার পথে এ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি। এই রাস্তা তো আমার কোনো কাজে লাগে না। আমরা চাই জনগনের উন্নয়ন, যে উন্নয়নে জনগণ উপকৃত হবে।
তিনি আরও বলেন, এরশাদ সাহেব উপজেলার করেছে, এই একটা মানুষ এত কম সময়ের মধ্যে এরকম সারাদেশ ব্যাপী ৪০০/৫০০ বিল্ডিং এমনকি প্রশাসনিক ইউনিট ফ্যাসিলিটিস, ম্যাজিষ্ট্রেট, অফিসার্স, ডক্টরস সারাদেশে সব করেছে। এটা একটা অকল্পনিয় উন্নয়ন তিনি করেছেন।
রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নাঈম হাসান খানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেযারম্যানগণের বিদায় এবং নব-নির্বাচিতদের বরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নব-নির্বাচিত রংপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান চিত্ররঞ্জন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কাজলী বেগম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলুর রশিদ, সদ্যপুস্কুরিনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহেল রানা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মিনারা হাফিজা ফেরদৌসী, প্রাণি সম্পাদক কর্মকর্তা রহমত আলী, সহকারী কমিশনার (ভুমি) ফরিদা পারভীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সদস্য রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহিম বাবলু, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিমসহ জাতীয় পার্টি ও তার অঙ্গসহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে তিনি রংপুর সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম সাধারণ সভায় যোগদান করেন।
এদিকে দুপুর দু’টায় নগরীর মুন্সিপাড়া কবরস্থানস্থ পিতা-মাতার এবং দর্শনাস্থ পল্লী নিবাসে লিচু বাগারে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন।
















