সর্বশেষ
সর্বশেষ

Day: July 18, 2024

রংপুরে সাঈদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কোটা আন্দোলনের সমন্বয়কারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা ও ছাত্র সমাজের নেতাকর্মীরা। বুধবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিহত আবু সাইদের গায়েবি জানাজা নামাজ শেষে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্র সমাজের নেতাকর্মীরা। সমাবেশে শিক্ষার্থীদের দাবি, আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না। এই স্লোগানের মধ্য দিয়ে দল মত নির্বিশেষে আবু সাঈদ হত্যার বিচার দাবি জানান তারা। সেই সাথে শহীদ আবু সাঈদ চত্বর নামকরণ দাবী জানান তারা। অনিদৃষ্টকালের জন্য বেগম রোকা বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও রাজপথ থেকে সড়ে দাঁড়াবে না কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পযন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। অনির্দিষ্টকালের জন্য রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা হওয়ায়। হল ছেড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষকদের উপস্থিতিতে নিরাপদে তারা হল ছাড়েন। এদিকে, সুনশান নিরবতায় রয়েছে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়সহ আশপাশ এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রযেছে। বুধবার সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ব্যাগ বেডিং পত্র হাতে নিয়ে বাড়ি ফিরতে দেখা যায় অনেক শিক্ষার্থীদের। বিশ্বিবদ্যালয়ের শিক্ষকরা জানান, আবু সাঈদ নিহতের ঘটনায় শোক জানিয়েছেন কর্তৃপক্ষ। এর আগে বুধবার সকাল ৯টায় রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদরাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আবু সাঈদ। জানাজায় ইমামতি করেন আবু সাঈদের আত্মীয় মো. সিয়াম মিয়া। এ সময় মানুষের ঢল নামে। এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে আবু সাঈদের মরদেহ তার গ্রামে এসে পৌঁছে। মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শোক আর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে যায়। সেখানে অপেক্ষমাণ ছিলেন শত শত মানুষ। খোঁজ নিয়ে জানা যায়, আবু সাঈদের বাবা মকবুল হোসেন পেশায় একজন দিনমজুর। অর্থাভাবে কোনো ছেলে-মেয়েকে লেখাপড়া করাতে পারেননি তিনি। আবু সাঈদ ছোট থেকেই ছিল অত্যন্ত মেধাবী। ৯ ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিল সাঈদ। তাকে ঘিরে আকাশসম স্বপ্ন ছিল দরিদ্র মা-বাবার। আবু সাঈদকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির। কারণ সাঈদ তার নিজ চেষ্টায় লেখাপড়া করে এতদূর পর্যন্ত এসেছিলেন। মেধা ও আচরণে গ্রামে সবার প্রিয় ছিল সাঈদ। সেই ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে শোকে পাথর হয়ে গেছেন মা মনোয়ারা বেগম। জানা গেছে, ছোট থেকেই আবু সাঈদ ছিলেন অত্যন্ত মেধাবী। তার ব্যবহারে তার প্রতি সবাই মুগ্ধ ছিল। তিনি স্থানীয় জুনুদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। পরে এলাকার খালাশপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। এরপর রংপুর সরকারি কলেজ থেকেও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন আবু সাঈদ। বেঁচে থাকলে আবু সাঈদ জীবনে অনেক বড় হতেন এবং পরিবারসহ এলাকার জন্য যথেষ্ট অবদান রাখতেন বলে মনে করছেন স্থানীয়রা। প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যান। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ার শেলসহ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে মিছিলের সম্মুখ থেকে বুক পেতে দেওয়া আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, মঙ্গলবার দুপুরে বেরোবিতে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন আবু সাঈদ। এই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। এ কারণে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইউনুস আলী বলেন,এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ছাড়া আহত অবস্থায় আরও অনেকেই এসেছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে নিহত শিক্ষার্থী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

Read More »

পবিত্র আশুরা উপলক্ষে রংপুরে তাজিয়া মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে শিয়া সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে পবিত্র আশুরা তাৎপর্যপূর্ণ। প্রতিবছরের মতো আশুরা উপলক্ষে রংপুর নগরীতে তাজিয়া মিছিল বের করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেও মিছিলে অংশগ্রহণকীদের দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে। বুধবার (১৭ জুলাই) বিকাল ৩ টার পর থেকে রংপুর নগরীর শিয়া অনুসারী অবাঙালি (বিহারী) ক্যাম্প অধ্যুষিত এলাকাগুলো থেকে বর্ণিল সাজে ঢাক-ঢোল পিটিয়ে তাজিয়া মিছিল বের করে। কারবালার আত্মত্যাগের ইতিহাস স্মরণে পবিত্র আশুরা ঘিরে বের হওয়া এসব মিছিল স্টেশন রোড আলমনগর, রবার্টসনগঞ্জ, বাবুপাড়া, ঘোড়াপীর মাজার, শাপলা চত্বর এলাকা হয়ে নগরীর জাহাজ কোম্পানি মোড় সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিয়া সম্প্রদায়ের লোকজন কণ্ঠে ছিল হায় হোসেন, হায় হোসেন মাতম। তাজিয়া মিছিলে তরুণ-যুবাসহ শিশুদের হাতে লাঠিসোঁটার পাশাপাশি লাল-সবুজ কাপড়ে মোড়ানো বিভিন্ন ধারালো দেশীয় অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়।

Read More »

গণতন্ত্র মঞ্চ রংপুর জেলা শাখার বিক্ষোভ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কোটা সংস্কারের দাবিতে সারাদেশে আন্দলনরত শিক্ষার্থূদের উপর সরকারী মদদে পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা ও রেরোবির শিক্ষার্থী আবু সাঈদ সহ ৬জনকে হত্যার প্রতিবাদের গণতন্ত্র মঞ্চ রংপুর জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে জেএসডি রংপুর মহানগর শাখার সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন গণসংহতি আন্দেলনের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোফাখখারুল মুন, জেএসডি রংপুর মহানগর শাখার সহ সভাপতি সার্জেন্ট আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক এটিএম মসিউর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দেলন রংপুরে সমন্বয়ক কনক রহমান, সমন্বয়ক চীন কবীর, গণ সংহতি আন্দেলন রংপরের সমন্বয়ক তৌহিদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়। বুধবার বিকালে রংপুর নগরীর ৩১ নং ওয়ার্ডের কিশামত বিষু মানজাই এলাকায় মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সামসুল হক, মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দিন, বায়তুল কালাম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ নুর ইসলাম, জিন নুরানী মাদ্রাসার মহতামিম মোঃ রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ আব্দুর রহমান, অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা এসএম খলিল বাবু সহ অন্যান্য স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ মোরশেদ আলম।

Read More »

রংপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা, মারপিট ক্যামেরা ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের প্রতিবাদ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে সম্মিলিত সাংবাদিক সমাজ। এ কর্মসূচি থেকে সারা দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানানোসহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রংপুরে কর্মরত সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা অংশ নেন। মানববন্ধনে সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদস্য সচিব লিয়াকত আলী বাদল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সিনিয়র সাংবাদিক মাহাবুব রহমান, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরীফা বেগম শিউলি, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগের আহ্বায়ক মাহফুজ আলম প্রিন্স, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ) রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইভান চৌধুরী প্রমুখ। সমাবেশে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক। এসময় সাংবাদিক নেতারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ হুমকির মুখে। দেশে সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে নানান সময়ে পরিকল্পিত হামলার শিকার হচ্ছেন। এতে সমাজের নানান অসংগতি তুলে ধরা দিন দিন কঠিন হয়ে পড়ছে। দোষী ব্যক্তিদের শাস্তি না হলে অপরাধপ্রবণতা বৃদ্ধি পাবে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্বৃত্তরা নতুন করে অপরাধ করতে ভয় পাবে। পুলিশ বিভাগকে সঠিক তদন্ত করে প্রত্যেক হামলাকারীকে আইনের আওতায় আনতে হবে। বক্তারা আরো বলেন, সাংবাদিকরা কার কাছে নিরাপত্তা পাবে? যেখানে আন্দোলনকারী, বিরোধীতাকারী এবং প্রশাসনের লোকজন সাংবাদিকদের ওপর হামলা করে। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শুধু রংপুর নয় সারা দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হচ্ছে। সাংবাদিকদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশে চাপ তৈরি করা হচ্ছে। এভাবে গণমাধ্যম এবং সাংবাদিকদের ওপর চাপের প্রভাব বাড়তে থাকলে মানুষ আস্থা সংকটে পড়বে। এতে কারো জন্য মঙ্গল হবে না। প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৬ জুলাই) রংপুরে কোটাবিরোধী আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্তত ১৫ জন সাংবাদিক হামলার শিকার হন। তাদেরকে মারপিট করাসহ অনেকের ক্যামেরা ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার প্রতিবাদে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা।

Read More »

বাজুস রংপুর জেলা শাখার ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েফোর ডটকম: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার আয়োজনে ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত উদযাপন করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় নগরীর দেওয়ানবাড়ী রোডস্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলন । আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাজুস রংপুর জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান চৌধুরী রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা জিকরুল হক, বিশিষ্ট স্বর্ণ ব্যাবসায়ী মোঃ আবু নুর আহসান হামিদ, সাধারণ সদস্য পুলক বসাক, মোঃ মনজু, মোঃ রাকু। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন বাদশা, সহ সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম বুলু, সহ সভাপতি সাঈদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, সহ সাধারণ সম্পাদক মোঃ আরেফুল ইসলাম লাইজু, সহ সাধারণ সম্পাদক সুমন বসাক, কোষাধক্ষ সোঃ শাহীন, কার্যনির্বাহী সদস্য মোঃ নুর ইসলাম বাবু, মোঃ শাহীন হোসেন বকসী, মোঃ মশিয়ার রহমান, এমএ হান্নান, মোঃ রবিউল ইসলাম। আলোচনা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ কেক কেটে ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

Read More »

সামুদ্রিক সম্পদ আহরণে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৮ জুলাই, ২০২৪ খৃ. প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ব্লু ইকোনমি’কে আরো সম্দ্ধৃ করার জন্য বিস্তীর্ণ সমুদ্র এলাকায় সামুদ্রিক সম্পদ আহরণে বিনিয়োগের জন্য বিদেশি ও স্থানীয় বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মাছের রপ্তানি বাড়াতে মাছের সংগ্রহ, বিতরণ ও প্রক্রিয়াজাতকরণে যথাযথ মান বজায় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। কারণ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হবে মাছ। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ’বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার এন্ড সীফুড শো-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে একথা বলেন। তিনি বলেন, যারা বিনিয়োগকারি তাদেরকেও আমরা আহবান জানাব। কারণ, আমাদের যে সমুদ্র সম্পদকে ব্যবহার করে আমাদের ‘ব্লু ইকোনমি’কে আরো সমৃদ্ধশালী আমরা করতে পারবো। সীউইড, শামুক, ঝিনুক, মুক্তা প্রভৃতি আহরণ এবং সমুদ্রের পানি থেকে লবন উৎপাদন হচ্ছে। পাশাপাশি সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ. হাইড্রো ইলেকট্রিসিটি উৎপাদনেও গবেষণা চলছে। ইনশাল্লাহ আমরা সেটাও করতে পারবো। সরকার প্রধান বলেন, সমুদ্র সম্পদের বহুমুখি ব্যবহার আমাদের অর্থনীতি ’ব্লু ইকোনমি’কে আমরা আরো সমৃদ্ধশালী করতে পারবো। সেক্ষেত্রে আমি আশাকারি যারা বিনিয়োগকারি, যারা বাংলাদেশে এসেছেন বা যারা আমাদের দেশি বিনিয়োগকারি, আপনারা যৌথভাবে এই বিনিয়োগের ক্ষেত্র আবিস্কার করে এখানে আরো বিনিয়োগ করতে পারেন। শেখ হাসিনা বলেন, আমাদের বিনিয়োগের ক্ষেত্রে বিডা একটা বিরাট ভূমিকা রাখে। আপনারা তাদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেতে পারেন এবং বিনিয়োগের ক্ষেত্রে আমরা অনেক বেশি সুবিধা দিয়ে থাকি। সেখানে যে কেউ বিনিয়োগ করতে পারেন। তার যে লভ্যাংশ সেটা খুব সহজেই তারা নিয়ে যেতে পারেন। পাশাপাশি ব্যাংকের লেনদেনটাও আমরা অনেক বেশি সহজ করে দিয়েছি। সেখানে আপনি অর্থ জমা করে প্রয়োজনে সেটাও নিয়ে যেতে পারেন। অফশোর অ্যাকাউন্ট খোলারও সুযোগ আছে। সেই সুবিধাও সরকার করে দিয়েছে। সেখানে উচ্চহারে সুদও পেতে পারেন। আবার এখানে বিনিয়োগও করতে পারেন। শেখ হাসিনা বলেন, ‘কাজেই আমি দেশি-বিদেশি বিনিয়োগকারিদের সবাইকে আহবান করবো আপনারা আসেন, বাংলাদেশে বিনিয়োগ করেন। এই সম্পদ আমাদের আরো কাজে লাগান। এটাকে যাতে আমরা আরো বেশি কাজে লাগাতে পারি সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি।’ সরকার প্রধান বলেন, আজকের এই ‘অ্যাকুয়া কালচার ও সীফুড শো’ নীতি নির্ধারক, রপ্তানিকারক, স্থানীয় এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের মধ্যে পারষ্পরিক ব্যবসায়ী সংলাপ এবং নেটওয়ার্ক প্রতিষ্ঠার একটি প্্রাণবন্ত প্লাটফর্ম হিসেবে কাজ করবে। যা পারষ্পরিক বোঝাপড়া, অংশীদারিত্ব, জ্ঞান প্রভৃতি আদান প্রদানের ক্ষেত্রে বলিষ্ঠ ভুমিকা রাখবে বলেই আমি মনেকরি এবং আশাকারি আমাদের যুব সমাজও আরো বেশি এগিয়ে আসবে। প্রশিক্ষণ গ্রহণ করে মাছ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সাথে আমাদের যুব সমাজ যতবেশি যুক্ত হবে ততই এই খাতটি আরো এগিয়ে যাবে। এক্ষেত্রে এসএমই ফাউন্ডেশন থেকে সহজ শর্তে ঋণ প্রদানেরও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে অ্যাকুয়াকালচার ও সীফুড রপ্তানির সম্ভাবনার আলোকে একটি প্রামান্য চিত্রও প্রদর্শিত হয়। মৎসও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শ ম রেজাউল করিম ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মাহমুদ বেলাল হায়দার স্বাগত বক্তৃতা করেন। জার্মান ভিত্তিক প্লানকোয়াডর‌্যাট এর ব্যবস্থাপনা পরিচালক মার্টিন গেসকেস এবং বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোটার্স এসোসিয়েশনের (বিএফএফইএ) সভাপতি কাজী বেলায়েত হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন। আলোচনা পর্ব শেষে প্রধানমন্ত্রী ‘অ্যাকুয়া কালচার ও সীফুড শো’ এর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ১৭জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার এ্যান্ড সীফুড শো শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই আয়োজনে অ্যাকুয়াকালচার ও সীফুড সম্পর্কিত বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে যেখানে বাংলাদেশের মৎস্য খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা হবে। এই আয়োজনে ১২টি দেশের ৫৪ টি স্টল রয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), মৎস্য অধিদপ্তর, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সীফুড শো-২০২৪’ এর আয়োজন করেছে। এই আয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোটার্স এসোসিয়েশন সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় জিডিপিতে মৎস খাতের অবদান ২ দশমিক ৫৩ শতাংশ এবং কৃষিখাতে জিডিপিতে ২২ দশমিক ২৬ শতাংশ, আর তার নিজের খাতে জিডিপিতে অবদান ২ দশমিক ৮১ শতাংশ। কিন্তু বহু মানুষ প্রায় ২ কোটি মানুষ এই মৎস উৎপাদনের সঙ্গে জড়িত । মৎস চাষে ব্যবসায়ীদের পৃথক বরাদ্দ প্রদানসহ নানা সুযোগ সুবিধা প্রদানের উল্লেখ করে সরকার প্রধান বলেন, আমাদের যুব সমাজ বা ইয়াং জেনারেশনকে বলবো, তারাও এই মৎস চাষের দিকে নজর দিতে পারে। কারণ, আমাদের নদী-নালা, খাল, বিল এত বেশি। আর আমাদের মাটি এবং পানি দুটোই অত্যন্ত উপযুক্ত।

Read More »