জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
কোটা সংস্কারের দাবিতে সারাদেশে আন্দলনরত শিক্ষার্থূদের উপর সরকারী মদদে পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা ও রেরোবির শিক্ষার্থী আবু সাঈদ সহ ৬জনকে হত্যার প্রতিবাদের গণতন্ত্র মঞ্চ রংপুর জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে জেএসডি রংপুর মহানগর শাখার সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন গণসংহতি আন্দেলনের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোফাখখারুল মুন,
জেএসডি রংপুর মহানগর শাখার সহ সভাপতি সার্জেন্ট আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক এটিএম মসিউর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দেলন রংপুরে সমন্বয়ক কনক রহমান, সমন্বয়ক চীন কবীর, গণ সংহতি আন্দেলন রংপরের সমন্বয়ক তৌহিদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















