সর্বশেষ
সর্বশেষ

Day: August 4, 2024

আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন বলবৎ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৪ আগস্ট, ২০২৪ : আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সকল বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হয়েছে।   স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বিকেলে এ তথ্য জানানো হয়। এর আগে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা এবং নরসিংদী ও নারায়ণগঞ্জে আজ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানানো হয়েছিল। অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৯ জুলাই সারাদেশে কারফিউ জারি করে সরকার।

Read More »

তিন দিনের রাষ্ট্রীয় সাধারণ ছুটি ঘোষণা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :  ঢাকা, ৪ আগস্ট, ২০২৪ খৃ : তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন আজ বাসসকে জানান, আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত কারফিউর কারণে এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন। পরবর্তীতে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

Read More »

পুলিশ উপপরিদর্শকের ছেলের লাশ মিললো মর্গে

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : গত শনিবার (২০ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছোটাছুটি করছিলেন রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক ময়নাল হোসেন ও তার স্ত্রী। তাদের হাতে ছিল ১৭ বছরের ছেলে ইমাম হোসেন তাঈমের একটি ছবি। যাকেই পাচ্ছিলেন ছবি দেখিয়ে জিজ্ঞেস করছিলেন, এই ছেলেকে তারা কি কোথাও দেখেছেন? ওই দিন বিকেল ৫টা থেকে পরের দুই ঘণ্টা তারা হতাহতদের তালিকায় তাঈমের নাম খোঁজেন। পরে এক সাংবাদিকের পরামর্শে ময়নাল মর্গে খোঁজ নিতে গিয়ে সেখানে দেখেন রক্তে ভেজা ছররা গুলিবিদ্ধ তাদের ছেলে তাঈমের নিথর দেহ পড়ে আছে। তৎক্ষণাৎ ছেলের এ দশা দেখে স্তব্ধ হয়ে যান ময়নাল । তার স্ত্রী মেঝেতে পড়ে মূর্ছা যাওয়ার আগে চিৎকার করে বলছিলেন, ‘ও আল্লাহ! আমার পোলারে কে মারল! তুই আমারে না বইলা কেন বাইর হইছিলি?’ এর আগে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে কলেজশিক্ষার্থী তাঈম শুক্রবার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে তাদের যাত্রাবাড়ীর বাসা থেকে বেরিয়ে যান। এর আগে তিন দিন ধরে যাত্রাবাড়ীতে সংঘর্ষ চললেও তাঈমকে ঘরে আটকে রাখা যায়নি। ঘণ্টাখানেক পর তাঈমের বাবা-মাকে কেউ ফোন করে জানায় যে তাদের ছেলেকে গুলি লেগেছে; তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। ময়নাল বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে আমার ছোট ছেলে তাতে যোগ দেয়। তাকে শুরু থেকেই না করেছিলাম আন্দোলনে যেতে। কারফিউয়ের মধ্যে তাকে বের হতেও না করেছিলাম। কিন্তু আমার কথা শোনেনি।’ মর্গে তাঈমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নাল বলছিলেন, ‘স্যার, আমার ছেলেটা মারা গেছে। বুলেটে ওর বুক ঝাজরা হয়ে গেছে। স্যার, আমার ছেলে আর নেই।’ তথ্য সূত্র.

Read More »

রংপুরে শিক্ষার্থীদের সমাবেশে শিক্ষক-আইনজীবী-অভিভাবকরা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীসহ সাধারণ জনগণের ওপর হামলা, গুলিবর্ষণ, মামলা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি আদায়ে রংপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষক, আইনজীবী অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে থেকে বৃষ্টির মধ্যে বিক্ষোভ মিছিলটি বের হয়। এর আগে সকাল ১০টার আগে থেকেই বৃষ্টি উপেক্ষা করে নগরীর বিভিন্ন নিরাপত্তা চৌকিতে তল্লাশির মুখোমুখি হয়ে রংপুর জিলা স্কুল, রংপুর সরকারি কলেজ, কারমাইকেল কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, সরকারি সিটি কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সরকারি উচ্চ বিদ্যালয়, রংপুর মেডিকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা জড়ো হন প্রেসক্লাবের সামনে। বিক্ষোভে অংশ নিতে দেখা যায় অনিদির্ষ্টকালের জন্য বন্ধ হওয়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদেরও। সেখানে রাস্তার একপাশ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন তারা। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে এই কর্মসূচিতে যোগ দেন অভিভাবকরাও। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। এ সময় ‘উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, ভুয়া ভুয়া পুলিশ ভুয়া, খুনি খুনি পুলিশ খুনি’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। এ সময় সাদা কাগজে লাল কালিতে বিভিন্ন স্লোগান বাংলা ও ইংরেজিতে লিখে প্রদর্শন করছে তারা। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বেলা ১২টার দিকে রওয়ানা দেয় শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, নগর ভবন, টাউন হলের সামন, কাচারী বাজার, ডিসির মোড় বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর, লালকুঠি, চেক পোস্ট, মেডিকেল মোড়, ধাপ আটতল মসজিদ মোড় হয়ে প্রায় ৫ কিলোমিটার হেটে রংপুর টাউন হলের সম্মুখে গিয়ে শেষ হয়। সেখানে শপথগ্রহণ শেষে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে রোববার থেকে পূর্বঘোষিত ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান। বিক্ষোভে অংশ নেওয়া রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রাচুর্য্য জানালেন, যতদিন আমাদের দাবি সরকার মেনে নেবে না, যতদিন আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের পক্ষে সুষ্ঠু মামলা হবে না, ততদিন আমাদের এই আন্দোলন চলছে, চলবে। ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন আমাদের শহীদ ভাইদের হত্যাকারীদের বিচার না করবেন, ততদিন আমরা মাঠে থাকবো। আমরা সুষ্ঠু বিচার চাই। আর সরকার যেন শিক্ষার্থীদের আর হয়রানি না করে। আমরা রাতে ঘুমাইতে পারি না। আমাদের মধ্যে আতঙ্ক কাজ করে। কখন আমাদের গ্রেপ্তার করা হয়। আমরা কী সহিংসতা করেছি? আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে নেমেছিলাম। আমাদের মারা হলো কেন? আমাদের ভাইয়ের রক্তের হিসাব আমরা চাই। এদিকে বিক্ষোভ থেকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরজুড়ে বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩টা) শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।

Read More »

রংপুরে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নির-অপরাধ স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন । গতকাল (৩ আগস্ট) শনিবার বিকালে নগরীর টার্মিনাল মিডিয়া পয়েন্টে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্ত্রী মোছাঃ বৃষ্টি আক্তার ইতি। তিনি বলেন, অত্যন্ত কষ্ট নিয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। কয়েকদিন আগে কোটা আন্দোলনের সময় রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা ভাংচুর ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। ওই মামলায় আমার স্বামীকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। আমার স্বামীর নাম মোঃ সুরুজ্জামান (৩০)। আমার স্বামী নগরীর মর্ডান মোড়ে পাইকারী মুদির ব্যবসা করে। তার দোকানের নাম ”সয়ন স্টোর”। তাজহাট থানা ভাংচুর ও অগ্নিসংযোগের সাথে আমার স্বামী কোনভাবে জড়িত নয়। অথচ গত ২২ জুলাই দুপুর সাড়ে ১২টায় তাজহাট থানার এস আই মনোয়ার হোসেন সন্দেহজনক ভাবে আমার স্বামীকে দোকান থেকে গ্রেফতার করে নিয়ে যায় এবং তাকে রংপুর কোতয়ালী থানার হাজতখানায় রাখা হয়। এ ঘটনা শুনে আমি দ্রুত রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় গেলে পুলিশ আমাকে থানার ভিতরে ঢুকতে বাধা দেন। পরে আমার স্বামী সুরুজ্জামানকে তারা জেলা হাজতে পাঠিয়ে দেন। পরে কোট থেকে কাগজপত্র তুলে দেখি, আমার স্বামীকে চলমান কোটা আন্দোলনকে ইস্যু করে পরবর্তিতে বিস্ফোরকদ্রব্যাদি আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। আমার স্বামী কোনপ্রকার রাজনীতির সাথে জড়িত নয়। কোন প্রকার যাচাই-বাচাই ছাড়াই আমার স্বামীকে এই মামলায় ফাঁসানো হয়েছে। অথচ আমার স্বামী কোনধরণের অপরাধের সাথে জড়িত নয়। আমার নিরাপরাধ স্বামীকে অন্যায়ভাবে কারাগারে আটক রেখেছে। আমার একটি মাত্র ৫ বছরের কন্যা সন্তান। আমার মেয়ে তার বাবাকে ছাড়া রাতে ঘুমাননা। শুধু কান্নাকাটি করেন। বাবাকে দেখার জন্য, বাবার সাথে কথা বলার জন্য বারবার জেদ ধরে। আমি কিভাবে এই অবুঝ সন্তানকে বুঝাবো। আমি আর সন্তানকে বুঝাতে পারছি না। আমি সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমার স্বামী মোঃ সুরুজ্জামানকে জেল হাজত থেকে মুক্ত করে দিয়ে মামলা থেকে অব্যহতি দেয়ার জন্য অনুরোধ করছি। এ সময় উপস্থিত ছিলেন তার বড়জা শারমিন বেগম সহ পররিবারে অন্যান্য সদস্যগণ ।

Read More »

গণতন্ত্র মঞ্চ রংপুর জেলা শাখার বিক্ষোভ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সরকারের মদদে সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা , নিপীড়ন ও গণ প্রেফতারের প্রতিবাদে এবং রাষ্ট্র সংস্কার আন্দেলন রংপুর জেলা দফতর সমন্বয়ক কনক রহমান সহ সকল রাজবন্দীদের মক্তির দাবিতে গণতন্ত্র মঞ্চ রংপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে জেএসডি রংপুর মহানগর শাখার সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেএসডি রংপুর মহানগরের নেতা এবিএম মশিউর রহমান, আব্দুস সাদেক জিহাদী, গণসংহতি আন্দোলন রংপুর জেলার সমন্বয়ক, তৌহিদুর রহমান, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোফাখখারুল মুন, আসিফ ইকবাল সাজু,রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলার সমন্বয়ক, চিনু কবির, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলার সদস্য এড. রায়হান কবীর, জেলা রাজনৈতিক সমন্বয়ক জুবায়ের আলম জাহাজী, ছাত্র ফেডারেশন রংপুর জেলা আহবায়ক, একে কাজল, আল তাঞ্জিল, হোসেন রওশ, সুমন ইসলাম, জোবায়দুল ইসলাম, আশিক প্রমুখ।

Read More »