সর্বশেষ
সর্বশেষ

Day: August 15, 2024

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনের রেজিস্ট্যান্স উইক পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: শেখ হাসিনার বিচার, সংখালঘুদের উপর হামলা প্রোপাগন্ডা প্রতিরোধ, ফেসিবাদী ব্যাবস্থার আপসারন, প্রশাসন ও বিচার বিভাগ সমতা নিশ্চিত করার দাবিতে রংপুর টাউন হলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনের উদ্যোগে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী এই কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা । এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনের প্রধান সমন্বয়ক ইমরান আহমেদ, বেরোবির সমন্বয়ক আরমান , মোতাওয়াফীল সহ অন্যান্য শিক্ষর্থীবৃন্দ। বক্তারা, শেখ হাসিনার বিচারসহ সংখালঘুদের উপর হামলা প্রোপাগন্ডা প্রতিরোধ, ফেসিবাদী ব্যাবস্থার আপসারন, প্রশাসন ও বিচার বিভাগ সমতা নিশ্চিত করার দাবি জানান ।

Read More »

রংপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়। বৃস্পতিবার বেলা ১২টায় রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছি শেষে অবস্থান কর্মসূচীতে রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়ন , সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ মুরাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুর জেলা ও মাহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে রংপুর জেলা ও মাহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচতে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, রংপুর মাহনগর কৃষক কলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, রংপুর মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মিজু, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুস সালাম, জেলা শ্রমিক দলের নেতা তাজুল ইসলাম হারুন, আসাদুজ্জামান বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুর জেলা ও মাহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে রংপুর জেলা ও মাহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচতে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, রংপুর মাহনগর কৃষক কলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, রংপুর মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মিজু, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুস সালাম, জেলা শ্রমিক দলের নেতা তাজুল ইসলাম হারুন, আসাদুজ্জামান বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

লায়ন্স ক্লাব অব রংপুরের নতুন কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অব রংপুরের ২০২৪-২০২৫ লায়নিস্টিক বছরের কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়। ১৪ই আগস্ট বুধবার সন্ধ্যায় লায়ন্স ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪-২০২৫ লায়নিস্টিক বছরের নতুন ক্লাব প্রেসিডেন্ট লায়ন ড.সঞ্জিত কুমার সরকার দুরন্ত(এমজেএফ), ক্লাব সেক্রেটারী লায়ন শরিফুল ইসলাম বাবু, ক্লাব ট্রেজারার লায়ন আহসানুল হক মিলনকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নর্থবেঙ্গল কোঅডিনেটর (রংপুর- দিনাজপুর) লায়ন এনামুল হক সোহেল (এমজেএফ), ক্লাবের রিজিয়ন চেয়ারপার্সন লায়ন একেএম বানিউল আদম বাবু (এমজেএফ), ক্লাবের রিজিয়ন চেয়ারপার্সন লায়ন বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর হোসেন (এমজেএফ), ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু (এমজেএফ), ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মেজর নাসিম উদ্দিন, ডায়রেক্টর লায়ন শাহীন পারভেজ, লায়ন নাসরিন হক ববি, লায়ন তৌহিদ হোসেন, লায়ন অমিত বনিক, লায়ন জেবুন্নেসা জেবিন, সহ ৫৭ জন সদস্য উপস্থিত ছিলেন । সভায় নবনির্বাচিত ক্লাব কর্মকর্তাগণ এর পরিচিতি পর্ব শেষে ক্লাব সার্ভিস বিষয়ে ব্যাপক আলোচনা শেষে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Read More »

রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া মাদরাসা মাঠে সম্প্রীতি সমাবেশে হাসিনা পালিয়ে গেলেও বসে নেই, ভারতে বসে ষড়যন্ত্র করছে : ফখরুল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: শেখ হাসিনা ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উনি খুব বড় গলায় বলতেন, আমি পালাবো না। আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, কোনোদিন পালাই না। কিন্তু আজ লেজ গুটিয়ে পালিয়েছেন। বুধবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া মাদরাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গুম, খুন করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তারা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো রয়েছে। আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি, যে সকল পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে। হাসিনার বিচার করতে হবে। হাসিনার মন্ত্রীসভার সদস্যদের লুটপাট ও খুনের বিচার করতে হবে। বিচার শুরু হয়েছে। আল্লাহ করে দিয়েছেন। আল্লাহর মাইর দুনিয়ার বাইর। ধর্মের কল বাতাসে নড়ে। তারা আজ নিজেরাই পালিয়েছে আর দেশের মানুষ জেগে উঠেছে। তিনি আরও বলেন, আবু সাঈদ বুকের রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। যে ইতিহাস হচ্ছে, তরুণদের আত্মত্যাগের ইতিহাস। ফ্যাসিবাদী, খুনি সরকারের পতনের দাবিতে শত শত মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছেন। লাখ লাখ মানুষ যখন গণভবনের দিকে যাচ্ছিল তখন হাসিনা ভয়ে পালিয়ে গেলেন। পালিয়ে গেলেও চুপ করে বসে নেই। ভারতে বসে ষড়যন্ত্র করছে। আমরা সম্প্রীতির সমাবেশ করছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে নতুন স্বাধীনতাকে সুসংহত করতে সম্প্রীতির সমাবেশ করছি। সাবেক এই মন্ত্রী বলেন, হাসিনার বিচার দাবিতে সব রাজনৈতিক দল আজ সমাবেশ করছে। হাসিনা শত শত মানুষকে হত্যা করেছে, গুম করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে হাসিনা একটা একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদ কায়েম করেছিল। নেতা-কর্মীদের নিয়ে আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরআবু সাঈদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আবু সাঈদ একজন মেধাবী ছাত্র ছিলেন। তার মা-বাবার সঙ্গে দেখা করেছি। আজ তারা বাকরুদ্ধ। কথা বলতে পারছেন না। অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। আবু সাঈদের মতো যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ সফল করতে আমাদের সব সময় সজাগ থাকতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগে দুপুর পৌনে ২টার দিকে গাড়িবহরে করে পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে এসে পৌঁছান মির্জা ফখরুল। সেখানে তিনি কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে নিহতের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ১৬ জুলাই দুপুর আড়াইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।

Read More »

রংপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পালাতক স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসক খুনি শেখ হাসিনার বিচারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। গতকাল বুধবার (১৪ আগস্ট) নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে রংপুর সিটি বাজারের সামনে অবস্থান কর্মসুচীতে রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন এর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ মুরাদ। সমাবেশটি পরিচালনা করেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তরা পালাতক স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসক খুনি শেখ হাসিনা সহ হত্যা মামলার সকল আসামীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবী জানা

Read More »