জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়। বৃস্পতিবার বেলা ১২টায় রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছি শেষে অবস্থান কর্মসূচীতে রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়ন , সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ মুরাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।














