সর্বশেষ
সর্বশেষ

Day: August 20, 2024

রংপুরে ১৭ নং ওয়ার্ড কৃষকদলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার (৮০) শুভ জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ুসহ আশু রোগমুক্তি ও ০৫ আগষ্ট নতুন সূর্য ও দ্বিতীয় বারের মত বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে দলমত নির্বিশেষে ছাত্র-জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা প্রথম শহীদ আবু সাইদ সহ সারা বাংলাদেশের যারা শহীদ হয়েছেন তাদের সকলের রূহের মাগফিরাত কামনাসহ যারা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের দ্রুত আরোগ্য কামনায় রংপুর মহানগর কৃষক দল ১৭ নং ওয়ার্ডের আয়োজনে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। সোমবার রাতে নগরীর পার্বতিপুর এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক, রংপুর মহানগরের আহবায়ক শাহ্ নেওয়াজ লাবু। আরও উপস্থিত আব্দুস সালাম সদস্য মহানগর বিএনপি, মাহামুদুল হাসান সদস্য কৃষকদল কেন্দ্রীয় কমিটি, মোঃ ইমরান হোসেন আহ্বায়ক মহানগর সেচ্ছাসেবক দল, আল ইমরান সুজন আহ্বায়ক মহানগর ছাত্রদল, জয়নাল আবেদিন মিন্টু যুগ্ম আহ্বায়ক মহানগর সেচ্ছাসেবক দল, মোঃ রুস্তম আলী সদস্য সচিব কোতোয়ালী থানা কৃষকদল, মোঃ নাহিদ হোসেন আহ্বায়ক ১৭নং ওয়ার্ড যুবদল। সভাপতিত্ব করেন মহানগর কৃষকদলের সদস্য সচিব ফিরোজ রহমান পিন্টু, সঞ্চালনা করেন মোঃ আখেরুজ্জামান মানু আহ্বায়ক কোতোয়ালী থানা কৃষকদল। সার্বিক তত্ত্বাবধানে মোঃ শাহিনুর ইসলাম সদস্য সচিব ১৭ নং ওয়ার্ড কৃষকদল।

Read More »

রংপুরে নেসকো কর্মচারীদের চাকুরী স্থায়ী করনের দাবিতে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে পিচরেট ঐক্য পরিষদ রংপুর ও রাজশাহী বিভাগ নেসকো (পিএলসি)র আয়োজনে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী নেসকো (পিএলসি) এমডি মহাদয় কতৃক পিচরেট মিটির পাঠক ও বিল বিতরণকারী কর্মচারীদের বাস্তবায়ন না হওয়ায় এবং বেতন বৈষম্য দুরিকরন ও চাকুরী স্থায়ী করনের দাবিতে মানববন্ধন করেন সকল কর্মচারীগণ । গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে পিচরেট ঐক্য পরিষদ রংপুরের সভাপতি আব্দুর রাজ্জাক সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যুৎ কর্মচারী মকসুদুল আলম, মোঃ লেলিন, আলাউদ্দিন, শহিদুল ইসলাম, শীতল চন্দ্র, আনিছুর জাসান মিলন, জিকরুল, রোমান ইসলাম, তাহের, মুকুল, তরিকুল ইসলাম, আব্দুল কাদের, মাসুম বিল্লাহ, সাদ্দাম, কামরুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তবা বলেন , এমডি মহাদয় কতৃক কর্মচারীদের চাকুরী স্থায়ীকণের প্রতিশ্রুতি দেওয়ার পরেও তা বাস্তবায়ন করে নাই। তাই অবিলম্বে কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ করতে হবে। তা না হলে বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে।

Read More »

এবি পার্টি ও যুব পার্টির নিবন্ধন দেওয়ায় রংপুরে আনন্দ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মহামান্য হাইকোর্ট কর্তৃক এবি পার্টি ও যুব পার্টির নিবন্ধন প্রদানের আদেশ দেওয়ায় রংপুরে আনন্দ মিছিল বের করে নেতৃবৃন্দরা। সোমবার রাতে নগরীর কামারপাড়া বাস স্টান্ড সংলগ্ন কার্যালয় থেকে নগরীতে আনন্দ মিছিল বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহকারী সদস্য সচিব ও রংপুর জেলার আহবায়ক আব্দুল বাসেত মারজান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলার সদস্য সচিব মোঃ এনামুল হক, রংপুর জেলার যুগ্ম আহবায়ক আকতার হোসেন শাহিন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগরের আহবায়ক এডভোকেট আব্দুর রউফ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগরের সদস্য সচিব মোঃ মাহবুবার রহমান মাহবুব, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগরের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক গোলজার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর কোতয়ালীর আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান রঞ্জু, রংপুর মহানগর যুব পার্টির আহবায়ক মোঃ আরমান, রংপুর মহানগর যুব পার্টির সদস্য সচিব আনোয়ার হোসেন আশিক, রংপুর তাজহাট থানার আহবায়ক মোঃ মাহমুদুর রহমান মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুর সিটি কর্পোরেশনে প্রশাসকের দায়িত্বভার গ্রহন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনে প্রশাসকের দায়িত্বভার গ্রহন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) রংপুর সিটি কর্পোরেশনের নগর ভবনে রংপুর সিটি কর্পোরেশনের সকল শাখা প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব জয়শ্রী রায়, সম্পত্তি শাখার প্রধান মৌসুমী আফরিন, প্রকৌশলী আজম আলী, স্বাস্থ্য শাখা প্রধান কামরুজ্জামান ইবনে তাজ, প্রশাসনিক কর্মকতা সৈয়দ জাহাঙ্গীর কবির শান্ত, বাজার শাখার প্রধান হাসান গর্কি, বর্জ শাখা প্রধান মিজানুর রহমান মিজু, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম, সেনেটারী ইনেসপেক্টর আব্দুল কাইয়ুম, শিক্ষা শাখার প্রধান নাঈনু উল হক, হিসাব রক্ষক শাখার প্রধান হাবিবুর রহমান, সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

Read More »

এক দফা দাবীর মুখে রংপুর নেসকোর ব্যবস্থাপক প্রকৌশলী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগের সহকারী প্রোকৌশলীদের ১ দফা দাবীর তোপের মুখে অবরুদ্ধ নেসকোর ব্যবস্থাপক জাকিউল ইসলাম। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে রংপুর নগরীর লালবাগ সংলগ্ন নেসকোর কার্যালয়ে দীর্ঘদিনের বৈষম্য নিয়ে একদফা দাবিতে বিক্ষোভ করেন নেসকোর সহকারী প্রকৌশলী, কর্মকর্তা,কর্মচারীরা এক দফা দাবিতে উল্লেখযোগ্য বৈষম্য হলো ব্যবস্থাপক জৈষ্ঠ্যতা মূল্যায়ন না করে পরিবার কেন্দ্রীক লোকদের পদন্নোতি দেয়। যা দীর্ঘদিনের বৈষম্য বলে অভিযোগ তাদের। পদোন্নতিতে ১২০ জনের পরীক্ষা নেয়া হলেও পরিবার ও পরিচিত মুখ দেখে তিনি স্বার্থ হাসিলের জন্য ৩৭ জনকে পদোন্নতি দেয়ার অভিযোগে এই বৈষম্যের অবসান করে চাকুরীতে পদোন্নতি ও চুক্তিভিত্তিক কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবি জানান। বিক্ষোভে ঝুঁকি নিয়ে কাজ করা শ্রমিকরা তাদের কাজের ওভার টাইমের দাবি তুলে ধরেন। তাদের কাজের ওভার টাইম ৬০-৮০ ঘন্টা সুযোগ না দিয়ে দেয়া হয় ১০ -২০ ঘন্টা। এই বৈষম্য তুলে ধরে পূর্ণ ওভার টাইম নিশ্চিতকরণের দাবি জানান শ্রমিকরা। এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নেসকোর সহকারী প্রোকৌশলী সারওয়ার জাহান সাঈদ। উল্লেখযোগ্য সমন্বয়ক জাকির হোসেন, রুহুল মারজান, মারুফ হোসেন, আরিফখান, মোস্তাকিনুর রহমান, সাদেকুল ইসলামসহ ৬৫জন।এসময় আন্দোলনরতদের দাবির বিষয়বস্তু সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে সটকে পড়েন ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম।

Read More »

আবু সাঈদ হত্যা : সাবেক আইজিপিসহ ১৭ জনের নামে মামলা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় প্রায় এক মাস পর আদালতে মামলার আবেদন করেছেন তার বড় ভাই রমজান আলী। রোববার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের তাজহাটে অবস্থিত মেট্রোপলিটন আমলি আদালতে এ আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক রাজু আহমেদ তাজহাট থানাকে আবেদনটি মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার আবেদনে আসামি করা হয়েছে তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুরের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন, থানার ওসি রবিউল ইসলাম, পুলিশের এএসআই সৈয়দ আমীর আলী ও সুজন চন্দ্র রায়কে। এ ছাড়া আসামি করা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামিম মাহফুজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল, গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেল, বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ, বেরোবি ছাত্রলীগের দপ্তর সম্পাদক বাবুল হোসেনকে। অজ্ঞাত ৩০-৩৫ জনকেও আসামি করা হয়েছে। মামলার বাদী রমজান আলী সাংবাদিকদের বলেন, নানা কারণে মামলা করতে দেরি হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।আইনজীবী রায়হানুজ্জামান বলেন, আমরা ১৭ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করলে আদালত শুনানি শেষে তাজহাট থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এ ঘটনায় ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ বাদী হয়ে একটি মামলা করেন। সে মামলায় আসামি করা হয়েছিল আন্দোলনকারীদের। গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।নিহত আবু সাঈদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জে। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি।

Read More »

রংপুর সরকারী শিশু পরিবারের (বালক) বিভিন্ন দাবিতে আন্দোলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে সরকারী শিশু পরিবারে (বালক) অবস্থানকারী শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে আন্দোলন করেন। সোমবার (১৯ আগস্ট) সকালে নগরীর মর্ডান মোড়ের পাশে অবস্থিত সরকারী শিশু পরিবার (বালক) আবাসিক কার্যালয়ের সামনে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবিতে অবস্থান নিয়ে তাদের আন্দোলন চালিয়ে যায়। পরে সমাজ সেবা অধিদপ্তর রংপুর জেলার উপ-পরিচালক আব্দুল মতিন উপস্থিত হয়ে তার আশ্বাসের ভিত্তিতে আন্দোলনকারীরা আন্দোলন বন্ধ করেন।এ সময় বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর তাদের দাবিরগুলোর মধ্যে ছিলো অন্যায়ভাবে পূণবাসন বন্ধ করতে হবে, এইচএসসি-সমমান ও মেধাবী ছাত্রদের অনার্স পর্যন্ত রাখতে হবে, এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল কর্মচারী ও উর্দ্ধতণ কর্মকর্তাদের বদলী করতে হবে, টেন্ডারের দুর্নীতি বন্ধ করতে হবে, উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সকল শুন্যপদ পূর্ণ করতে হবে, উন্নত খাবার পরিবেশন করতে হবে, বছরে তিনবার উন্নতমানের পোশাক দিতে হবে, বছরে ছয়বার চুল কাটার ব্যবস্থা করতে হবে। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা এতিম তাই এখানে থাকি ও পড়াশোনা করি। কিন্তু এখান থেকে আমরা যা পাই তার মান খুবই খারাপ যেমন, খাদ্য, পোশাক, চিকিৎসাসহ অন্যান্য। তাই আমাদের সরকারের কাছে দাবি আমাদের অবহেলা না করে আমাদের উপর সহায় হোন। এ ব্যপারে সমাজ সেবা অধিদপ্তরের রংপুর জেলার উপ-পরিচালক আব্দুল মতিন বলেন, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মিটিং এর মাধ্যমে আমরা সকল সিদ্ধান্ত নেই। একজন কর্মকর্তার নামে তাদের অভিযোগ আছে যা আমি আমার সিনিয়রদের জানিয়েছি তারা ব্যবস্থা নিবে। যা আমার ক্ষমতার বাইরে। উর্দ্ধতন কর্মকর্তারা তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নিবে। পূণর্বাসন এর ক্ষেত্রে একটি ছেলে অভিযোগ করেছে যা আমরা দেখবো আর বাকী যে দাবি রয়েছে তা আমরা বসে আমাদের সাধ্যের মধ্যে থেকে ব্যবস্থা নিবো। আগামীকাল তাদের সাথে আবারো বসতে চেয়েছি সেখানে বাকি সিদ্ধান্ত নিব।

Read More »

রংপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। গতকাল সোমবার দুপুরে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বণ্যার্ঢ র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাহাজ কম্পানীর মোড় হয়ে আবার দনীয় কার্যালয়ে এসে আলোচনা সভা করেন। এসময় জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, যুগ্ন আহবায়ক মারফ চৌধুরী, মুন্তাছির মামুন মুন্না, ফজলে রাব্বি বাবু, মজনু মিয়া মিঠু, ফিরোজ আহম্মেদ, নাহিদ ইসলাম, জুনায়েদ চৌধুরী, রাসেল, মনিরুজ্জামান মনির, শাহিন আলম,আর রাফি, বিএনপি নেতা রাজিব চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ময়েদ উদ্দিনসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের, বর্ণের, গোত্রের লোকজন, শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য সকল নেতাকর্মীকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।

Read More »

এই সরকারের প্রতি নিরঙ্কুশ সমর্থন না থাকলেও সমর্থন আছে…নাগরিক ঐক্যের মান্না

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: এই সরকারে যারা আছেন, তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, তারা কেউ রাজনীতিবিদ নন। তাই রাজনৈতিকভাবে ও প্রশাসনিকভাবে কতটা মোকাবিলা করতে পারেন, সেটা আমাদের দেখতে হবে। তাই আমাদের সমর্থন নিরঙ্কুশ না হলেও সমর্থনটা চালিয়ে যেতে চাই। যতদিন রাষ্ট্র সংস্কারে সময় লাগে, ততদিন আমরা সমর্থন রাখতে চাই। সেটা ৩ মাস ৬ মাস না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার (১৯ আগস্ট) দুপুরে রংপুরের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্যের জেলার মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। তারপরও আন্দোলনকে সরকার হঠানোর দরজায় নিতে পারিনি। তবে এই দেশের ছাত্ররা, সোনার ছেলেরা আন্দোলনকে সফল করেছে। একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমরা সবাই মিলে এই নতুন বাংলাদেশ গড়তে চাই। যেখানে বুক ভরে শ্বাস নিতে চাই, প্রাণ ভরে কথা বলতে পারি, যে কোন মানুষকে বন্ধু করে নিতে পারি। কেউ ঘারের উপরে উঠতে না পারে এজন্য আইনের সংস্কার চাই, শিক্ষার সংস্কার চাই, অর্থনীতির সংস্কার চাই, রাজনীতির সংস্কার চাই। এসব সংস্কার করতে সময় লাগবে। অনেকেই বলছে, সরকারকে ৩ মাস সময় দিতে চাই, আবার বলছেন ৩ মাস না হলে ৬ মাস সময় দিতে চাই। আপনারা সময় দেয়ার কে। এজন্য আমি বলতে চাই, রাষ্ট্র সংস্কারে যতদিন সময় লাগে ততদিন সময় দিতে হবে। আমরা ক্ষমতার লোভ করি না। তিনি আরো বলেন, শেখ হাসিনা একটা প্রকল্প থেকে ৫০০ কোটি টাকা নিয়েছে, এরকম যত প্রকল্প আছে, সব প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা দেশকে উন্নয়নের নামে ধ্বংশ করে দিয়েছে। এই দেশটা নতুন করে গড়তে সময় লাগবে। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, দেশের স্বাধীনতা একবারই আমরা লাভ করেছিলাম কিন্তু ১৭ বছর আমরা যে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি আমরা পেয়েছিলাম সেই দেশটি আমরা মুক্তিযোদ্ধারা আমাদের হাত থেকে ছিনতাই হয়ে গিয়েছিল, সেই ছিনতাই হওয়া দেশকে মুক্ত করে দিয়েছে ছাত্র-জনতা। অথচ আমরা আওয়ামীলীগের ব্যবসা বানিজ্য নিয়ে, জমি দখল নিয়ে ভাবছি। এগুলো বন্ধ করতে হবে। এগুলো চলতে থাকলে, যে লাউ সেই কদুর মতোই হবে। এসময় তিনি নিজ দলের নেতাকর্মীদের দল গোছানোর আহবান জানিয়ে বলেন, ভালো মানুষ না থাকলে ঘুরে ফিরে তারাই আসবে। এজন্য দুর্বৃত্ত সরাতে হলে ভালো কিছু নিয়ে আসতে হবে। যাতে মানুষ ভোট দেয়ার সময় ভালো মানুষকে খুঁজে পায়। আবু সাঈদের মামলা প্রসঙ্গে তিনি বলেন, যারা আবু সাঈদ হত্যার সাথে জড়িত তাদের কোন দায়িত্বে রেখে তদন্ত পরিচালনা করা যাবে না। তাদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। জেলার মতবিনিময় সভায় রংপুর জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন, ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, গণতন্ত্র মঞ্চের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব। এরপর মাহমুদুর রহমান মান্না আবু সাঈদের কবর জিয়ারত করতে পীরগেঞ্জের পথে রওয়ানা হন।

Read More »