জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
মহামান্য হাইকোর্ট কর্তৃক এবি পার্টি ও যুব পার্টির নিবন্ধন প্রদানের আদেশ দেওয়ায় রংপুরে আনন্দ মিছিল বের করে নেতৃবৃন্দরা। সোমবার রাতে নগরীর কামারপাড়া বাস স্টান্ড সংলগ্ন কার্যালয় থেকে নগরীতে আনন্দ মিছিল বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহকারী সদস্য সচিব ও রংপুর জেলার আহবায়ক আব্দুল বাসেত মারজান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলার সদস্য সচিব মোঃ এনামুল হক, রংপুর জেলার যুগ্ম আহবায়ক আকতার হোসেন শাহিন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগরের আহবায়ক এডভোকেট আব্দুর রউফ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগরের সদস্য সচিব মোঃ মাহবুবার রহমান মাহবুব,
কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগরের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক গোলজার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর কোতয়ালীর আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান রঞ্জু, রংপুর মহানগর যুব পার্টির আহবায়ক মোঃ আরমান, রংপুর মহানগর যুব পার্টির সদস্য সচিব আনোয়ার হোসেন আশিক, রংপুর তাজহাট থানার আহবায়ক মোঃ মাহমুদুর রহমান মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















