সর্বশেষ
সর্বশেষ

Day: August 21, 2024

পদত্যাগ করলেন রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: অনিয়ম, দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন রংপুর জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন। বুধবার (২১ আগষ্ট) সকল ১১ টা থেকে অধ্যক্ষের পদত্যাগসহ ১২ দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দিনব্যাপী আন্দোলনের একপর্যায়ে বিকেল ৩টা ৫০ মিনিটে শিক্ষার্থীদের তোপের মুখে লাঞ্চিত হয়ে বাধ্যতামূলক পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন। সরে জমিনে গিয়ে দেখা গেছে, রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুরা পারভীনের দীর্ঘ ১২ বছরের নানা অনিয়ম,দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ফুসে ওঠে খোদ প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পক্ষে সমর্থন ছিল ওই প্রতিষ্ঠানের শিক্ষকসহ অভিভাবকদেরও। এসময় শিক্ষার্থীরা তুমুল আন্দোলনের মুখে তাদের লিখিতপত্রে অধ্যক্ষ স্বাক্ষর করে প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর ক্যাম্পাসে ছড়িয়ে পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের উল্লাস।

Read More »

রংপুরে ডিএসএ’র দাবি আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ‘যৌক্তিক আওয়াজ ও ক্ষুরধার দাবি দুইই চলুক সমানতালে’ ও ‘দাবি নয় অধিকার বাস্তবায়ন’ শ্লোগানকে মনে ধারণ করে বিএমডিসি অ্যাক্ট-২০১০ এর সুষ্ঠু ও বাস্তবসম্মত প্রয়োগ নিশ্চিত করার এক দফায় রংপুর ডেন্টাল সার্জনস এসোসিয়েশন (ডিএসএ) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বুধবার (২১ আগস্ট) বেলা ১১ টায় নগরীর সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ডিএসএ’র ব্যানারে রংপুর মেডিকেল ডেন্টাল ইউনিট, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ ও সিভিল সার্জন এসোসিয়েশনের ডাক্তার ও কর্ণধরগণ। কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা ৪ বছর পড়াশুনা করে ডাক্তার হয়েছি এখন ৬ মাস পড়ে ডাক্তার উপাধী পায় এটা কোনোভাবে মেনে নেয়া যায়না। তাই আমাদের একটাই দাবি বিএমডিসি অ্যাক্ট-২০১০ এর সুষ্ঠু ও বাস্তবসম্মত প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডেন্টাল টেকনোলজিস্টদের অপতৎপরতা এবং বিএমডিসি তে অবস্থানরত চিকিৎসকদের শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদ জানানো হয় ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। তা নাহলে কেন্দ্রীয় নেতারা দাবি বাস্তবায়নে যে ধরনের উদ্যোগ নিবে তাতে আমাদের সম্মতি থাকবে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডেন্টাল ইউনিট ও সার্কেল সমন্বয়ক ডিএসএ ডাঃ আরিফুল ইসলাম, রংপুর ডিএসএ’র সভাপতি প্রফেসর ডাঃ মেফতাউল ইসলাম মিলন, প্রভাষক ডাঃ তানভির ইসলাম, ডিএসএ’র সাংগঠনিক সম্পাদক ডাঃ আশরাফুল ইসলাম, রংপুর কমিউনিটি কমিউনিটি ডেন্টাল কলেজের সিনিয়র প্রভাষক ডাঃ আসাদুজ্জামান তন্ময়, সহকারী অধ্যাপক (রমেক) ডাঃ মইনুদ্দিন, কমিউনিটি মেডিকেলের এ্যাসিসটেন্ট রেজিস্টার ডাঃ নুরুন্নবী ফয়সাল, লেকচারার ডাঃ দুর্জয় রায় প্রমূখ। মানববন্ধন ও বিক্ষোভ শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল সিভিল সার্জন অফিসের (সিভিল সার্জনের অনুপুস্থিতিতে) ডিপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রুহুল আমিনের সাথে তাদের দাবি নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে ডিপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন তাদের দাবির সাথে একাত্বতা ঘোষনা করে তাদের দাবি গুলো নিয়ে আলোচনা করা হবে জানান।

Read More »

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে রংপুর মহানগর যুবদলের বিক্ষোভ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন রংপুর মহানগর যুবদল। অন্যথায় বিগত সাড়ে ১৬ বছরে সংঘটিত গণহত্যার ইতিহাস ধামাচাপা পড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনটির নেতারা। বুধবার (২১ আগস্ট) দুপুরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের সকল গণহত্যায় জড়িত হুকুমদাতা, খুনি ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর যুবদলে সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন প্রমুখ। যুবদল নেতারা বলেন, বিগত সাড়ে ১৬ বছরে হাজার হাজার বিরোধী নেতা-কর্মীকে খুন-গুম-জখমখুন-গুম-জখম করা হয়েছে। ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্ত্বরে শত শত আলেম-ওলামা, নিরীহ মাদ্রাসা ছাত্রদের পৈশাচিক কায়দায় হত্যা, লাশ গুম করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলন ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুথানেও হাজারের বেশি শিশু-ছাত্র-যুবকক পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের মিথ্যা মামলায় আটক করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন নিপীড়ন করা হয়েছে। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে গত সাড়ে ১৬ বছরে খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুটপাট, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সকল হত্যাকান্ডের সরাসরি নির্দেশ দাতা, তার হুকুমেই আওয়ামী লীগের অস্ত্রধারী বাহিনী ও প্রশাসনের লোকজন দেশে দুঃশাসন ও গণহত্যার নজির স্থাপন করেছিলেন। এখন তাদের বিচারের সময় এসেছে, যেখানেই থাকুক খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। সমাবেশে রংপুর মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা ছাড়াও বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে অন্তর্র্বতী সরকারের প্রতি দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

Read More »

রংপুরে বড় কোম্পানিদের কাছে অসহায় কৃষক ও আলুব্যবসায়ীরা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর সবচেয়ে বড় ময়নাকুটি হিমাগারে প্রাণ,লেইচ, মেরিডিয়ানসহ একাধিক কোম্পানির যাতাকোলে অসহায় হয়ে পড়েছেন আলু উৎপাদনকারী কৃষকসহ ছোট ও মাঝারি মাপের আলু ব্যবসায়ীরা। অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য সূত্র জানা গেছে, নগরীর ৮নং ওয়ার্ডে অবস্থিত ময়নাকুটি হিমাগারে পর্যাপ্ত ধারন ক্ষমতার এক -তৃতীয়াংশই আলু থাকে প্রাণকোম্পানির দখলে।ফলে ছোট ও মাঝারি মাপের আলু ব্যবসায়ীরা হচ্ছেন অর্থনৈতিক ভাবে ক্ষতির শিকার। এছাড়াও এই হিমাগারে পরিমাপের তুলনায় রাখা হয় পর্যাপ্ত আলু। যার ফলে একাধিক মজুদে আলুতে ধরেছে পচন। হিমাগারে আলু সংরক্ষণ করা ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী হাবিব মিয়া, আনোয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম, মিজানুর প্রতিবেদককে অভিযোগ করে বলেন, বাংলাদেশের অনেক বড় কোম্পানি প্রাণ,লেইচ, মেরিডিয়ানসহ একাধিক কোম্পানির লোকজন কৃষকদের কাছ থেকে সর্বোচ্চ কমদামে আলু ক্রয় করে হিমাগারগুলো দখল করে রাখে। তাদের টাকার কাছে অসহায় সাধারণ কৃষকেরা। এ কারণেই স্থানীয় ছোট ও মাঝারি ব্যবসায়ীরা তাদের আলু রাখার জায়গা সামান্য পেলেও তাদের আলুতে ধরছে পচন। এতে আশানুরূপ আলু বাজারজাত করতে পারছেন না খুদে ব্যবসায়ীরা। আর এই সুযোগে বড় বড় কোম্পানিগুলো সিন্ডিকেট করে ইচ্ছাকৃতভাবে চাহিদার তুলনায় অধিক আলু আটকে রেখে বাজারে সংকট তৈরী করছে। যার ফলশ্রুতিতে বাজারে আলুর আগুন দামে ভোগান্তি জনসাধারণের। স্থানীয় কৃষকদের অভিযোগ তারা রোদ বৃষ্টি উপেক্ষার মধ্য দিয়ে কষ্ট করে আলু উৎপাদন করেন। প্রতি বছর আলু সংরক্ষণের জন্য বড় বড় কোম্পনির দখলে থাকে হিমাগার। এতে করে নানামুখী সমস্যায় অসহায় হয়ে পরে কৃষক ও আলুব্যবসারী। ময়নাকুটি হিমাগারে আলু সংরক্ষণের ধারণ ক্ষমতা ৫ লাখ থাকলেও সেখানে বঞ্চিত কৃষক ও ব্যবসায়ীরা। প্রাণ কোম্পানির দখলে পায় দেড় লাখ বস্তা। আর এই বৈষম্য তৈরি করে হিমাগার কর্তৃপক্ষ। হিমাগার নিয়ে শুধু ছোট-বড় ব্যবসায়ীদেরই অভিযোগ নয়। দৈনিক কাজ করা দিনমজুরদেরও রয়েছে নানা অভিযোগ৷ পেটের দায়ে কাজ করা নারী শ্রমিক আয়না, আমেনাসহ বেশকয়েকজন নারী বলেন, সকাল থেকে কাজ করি কিন্তু বর্তমান বাজারে এই ২৫০-৩০০ টাকা কিছুই না। আলুর দাম বাড়ছে কেজি ৬০ টাকা বাড়ে নাই শুধু আমাদের কাজের দাম। এত আলু পচে একটা আলু আমরা খাইতে পারিনা। নামপ্রকাশে অনিচ্ছুক বেশকয়েকজন শ্রমিক বলেন,আগের চায়া আলুর দাম বাড়ছে, কিন্তু হামার কামের দাম বাড়ে নাই। বড় বড় কোম্পানি টাকার জোরে কৃষকের মাঠ থাকি আলু সাফ করি ফেলাইছে। এ্যালা সেই আলু হিমাগারে পচে। তাও একটা আলু হামরা পাইনা। বস্তাপতি ২১ টাকা করি দিন হাজিরা পাই তাকে দিয়া চলে না হামার সংসার। বড় বড় কোম্পানির সিন্ডিকেট না ভাঙলে আলুর বাজার ঠিক হবার নায়৷ প্রতিবছর আলুর মৌসুমে অর্থের জোরে অধিক আলু মজুদ করে হিমাগারগুলো। উৎপাদনের খরচ তুলতে তাদের জিম্মি অসহায় কৃষক। এই সিন্ডিকেটের ফলে বাজারে আগুন দামে আলু কিনতে কপালে ভাঁজ পরে ক্রেতাদের।

Read More »

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত ড্রাইভারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আগমনী গাড়ির চালক মৃত ড্রাইভার তাজুল ইসলাম (৫০) এর পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। গতকাল বুধবার (২১ আগস্ট) বেলা ১২টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল কার্যালয়ে মৃত ড্রাইভার তাজুল ইসলামের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও রংপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ আসাদুজ্জামান বাবু । এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজা, সড়ক সম্পাদক সাদেক আলী সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। আর্থিক সহায়তা গ্রহন করেন আগমনী গাড়ির চালক মৃত ড্রাইভার তাজুল ইসলামের বড় ছেলে মোঃ আতিকুর রহমান ও ছোট ছেলে মোঃ আব্দুর রহমান । উল্লেখ্যঃ গত সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে আগমনী গাড়ির চালক মৃত ড্রাইভার তাজুল ইসলাম তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

Read More »

বিগত সরকারে বিতর্কিত স্বাস্থ্য মন্ত্রীনালয়ের সচিব ওএসডি ও বদলির প্রজ্ঞাপন জারি

বিগত সরকারে বিতর্কিত স্বাস্থ্য মন্ত্রীনালয়ের সচিব (ওএসডি) সচিব বদলি করে প্রজ্ঞাপন জারি সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওএসডি) ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে।   আর পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আব্দুল বাকীকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নিয়মিত সচিব পদায়ন না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা বিভাগের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের দায়িত্ব পালন করবেন।

Read More »