জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আগমনী গাড়ির চালক মৃত ড্রাইভার তাজুল ইসলাম (৫০) এর পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। গতকাল বুধবার (২১ আগস্ট) বেলা ১২টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল কার্যালয়ে মৃত ড্রাইভার তাজুল ইসলামের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও রংপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ আসাদুজ্জামান বাবু ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজা, সড়ক সম্পাদক সাদেক আলী সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। আর্থিক সহায়তা গ্রহন করেন আগমনী গাড়ির চালক মৃত ড্রাইভার তাজুল ইসলামের বড় ছেলে মোঃ আতিকুর রহমান ও ছোট ছেলে মোঃ আব্দুর রহমান । উল্লেখ্যঃ গত সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে আগমনী গাড়ির চালক মৃত ড্রাইভার তাজুল ইসলাম তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
















