সর্বশেষ
সর্বশেষ

Day: September 1, 2024

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, সেপ্টেম্বর ১, ২০২৪ খৃ: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দেবেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘(তবে) প্রধান উপদেষ্টার যাত্রার তারিখ এখনো চূড়ান্ত হয়নি।’ উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাবেন। তৌহিদ আরো বলেন, সফরের আগে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ইউএনজিএ’তে তাঁর সফরসূচি নিয়ে আলোচনা করবেন। ড.ইউনূস নিউইয়র্কে এ সফরকালে সীমিত সংখ্যক সাইডলাইন বৈঠকে অংশ নিতে পারেন বলে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন। ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্ন ভারতীয় কর্তৃপক্ষকে করার পরামর্শ দিয়েছেন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রয়োজনে আইনি প্রক্রিয়া অনুযায়ী কাজ করবে বলে তৌহিদ পুনর্ব্যক্ত করেন। রেলওয়ে সেক্টরসহ ভারতের সাথে সাম্প্রতিক স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সমঝোতা স্মারকগুলো বহাল রাখা আইনত বাধ্যতামূলক নয়। জাতীয় স্বার্থ রক্ষার জন্য এ ক্ষেত্রে সর্বদা পর্যালোচনার সুযোগ রয়েছে।

Read More »

আগামী ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু

এ রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৪ খৃ: আগামী ৪ সেপ্টেম্বর থেকে স্থগিতকৃত লাইসেন্সের অধীন থানায় জমা না করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশসহ বিভিন্ন বাহিনী/সংস্থার বেহাত/হারানো অস্ত্রসহ যেকোন অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. আরিফ-উজ-জামান স্বাক্ষরিত আজ এক আদেশে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হয় যে, বিগত ২৫ আগস্টের প্রজ্ঞাপন মূলে স্থগিতকৃত লাইসেন্সের তালিকা প্রণয়নপূর্বক সংশ্লিষ্ট লাইসেন্স গ্রহীতাকে এসএমএস -এর মাধ্যমে লাইসেন্স স্থগিত এবং স্থগিতকৃত লাইসেন্সের অনুকূলে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা প্রদানের বিষয়টি অবহিত করতে হবে।  বর্ণিত লাইসেন্স স্থগিত ও সংশ্লিষ্ট অস্ত্র-গোলাবারুদ থানায় জমা প্রদান এবং ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা ও অবৈধ অস্ত্র সংরক্ষণ/হেফাজতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইননানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি জেলা তথ্য অফিসের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।  জেলা ম্যাজিস্ট্রেটগণ আগামীকাল ২ সেপ্টেম্বর থেকে পুলিশ সুপার, সশস্ত্র বাহিনীর প্রতিনিধি এবং গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সদস্যদের সমন্বয়ে কোর কমিটির সভা করবেন। সভায় স্থগিতকৃত লাইসেন্সের তালিকা পর্যালোচনা করবেন। আগামী ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার জন্য সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব, আনসার সমন্বয়ে যৌথ অপারেশন টিম গঠন করে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনারগণ সংশ্লিষ্ট সকল বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তায় আগামী ৪ সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধারের জন্য যৌথ অভিযান পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রণীত স্থগিতকৃত লাইসেন্সধারীদের তালিকা এবং নির্ধারিত তারিখ পর্যন্ত জমাকৃত অস্ত্রের লাইসেন্সধারীদের তালিকা ৫ সেপ্টেম্বরের মধ্যে জননিরাপত্তা বিভাগে পাঠাবেন। গত ২৫ আগস্ট জারিকৃত প্রজ্ঞাপনে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যে সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেয়া হয়েছিল, তা স্থগিত করা হয়। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে স্থগিতকৃত আগ্নেয়াস্ত্র গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়।

Read More »

“বন্যার্তদের জন্য ৪০ লাখ টাকা অনুদান দিলো সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড”

রানা চৌধুরী / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, বাংলাদেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৪০ লাখ টাকা অনুদান দিয়েছে সি.পি বাংলাদেশ কোম্পানি লিমিটেড। আজ দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফকে ৪০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একটি প্রতিনিধিদল। সিপি বাংলাদেশে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীদের একদিনের বেতন এবং প্রতিষ্ঠানটির নিজস্ব ত্রাণ তহবিল থেকে এই অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্পণ করে। সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড সিপি গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের কৃষি, পোল্ট্রি শিল্পে সিপি বাংলাদেশ কাজ করে যাচ্ছে। কিচেন অব বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটি সারা দেশে নিজস্ব ফিড মিল ,ব্রিডার ফার্ম,হ্যাচারি,জিপি ফার্ম,সিপি ফাইভ স্টার, ফিশ ফিড মিল প্রতিষ্ঠা করেছে। রবিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সুচাত সুন্তিপাদা’র নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ করেন। এ সময় হাসান আরিফ বলেন, দেশে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সাম্প্রতিক আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা দুর্গত এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। অনেক গবাদি পশু বন্যায় ভেসে গিয়েছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সিপি বাংলাদেশের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে এই দুর্যোগ শীঘ্রই কাটিয়ে উঠা সম্ভব। সাক্ষাৎ শেষে সুচাত সুন্তিপাদা স্থানীয় সরকার উপদেষ্টার কাছে অনুদানের ৪০ লাখ টাকার চেকটি হস্তান্তর করেন। এ সময় সিপি বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন সম্পব কানোকপার্ন, সুপত থাদাজান, আকরাম হোসাইন, সৈয়দ জাভ্রদ বার্কি এবং সোহেল রানা প্রমুখ।

Read More »

রংপুরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন নবনিযুক্ত রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলার শান্তি শৃঙ্খলাসহ সর্বক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা পুলিশের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা সকলে ইনসাফ প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করবো। আল্লাহ অবিচারকে ঘৃণা করেন। আমি অবিচারের বিরুদ্ধে আমার ছোট পরিসরে কাজ করে যেতে চাই। আমরা সবাই মিলে কাজ করবো। তিনি বলেন, প্রতিটি অপরাধী তার জীবদ্দশায় শাস্তি পেয়ে যায়। এর মধ্যে কোন ভুক্তভোগী সেটি দেখতে পায়, আবার কেউ দেখতে পায় না। আমরা রংপুর থেকে মাদক, সন্ত্রাস দূর করে শান্তির জেলা প্রতিষ্ঠা করতে চাই। তিনি আরও বলেন, আমি গ্রামে বড় হয়েছি। আমার গায়ে কাঁদামাটির গন্ধ। যারা লুঙ্গি পড়ে গ্রাম-গঞ্জে কাজ করেন, তারা যখন ন্যায্য বিচার পান না তাদের কষ্ট আমি বুঝি। আমার কাছে কেউ গুরুত্বপূর্ণ নয়, আবার সবাই গুরুত্বপূর্ণ। কাউকে অসম্মান করার অধিকার কেউ রাখে না। এ সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষাসহ নতুন বাংলাদেশকে টেকসই করতে সবার সহযোগিতা চান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, রাজিয়া সুলতানা, ইফতেখায়ের আলম সহ রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল গণমাধ্যম কর্মীরা। পরে বিকেলে তিনি কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়ি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান। সেখানে পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেওয়াসহ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় আবু সাঈদের পরিবারের কাছে হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তসহ আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন নবনিযুক্ত পুলিশ সুপার।

Read More »

রংপুরে বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফার হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফার হোসেন ম্যামোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রংপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফার হোসেনের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সরকারি শিশু পরিবারের এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (০১ সেপ্টেম্বর) রবিবার দুপুর ২টায় নগরীর মর্ডান মোড়স্থ সরকারি শিশু পরিবার (বালক), এবং নগরীর দর্শনা মোড়স্থ সরকারি শিশু পরিবার ( বালিকা), উভয় প্রতিষ্ঠনের সকল এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফার হোসেন ম্যামোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সাফায়েত হোসেন সৌরভ। এ সময় উপস্থিত ছিলেন মরহুমের সন্তান মাহিন তাবাসসুম, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফার হোসেন ম্যামোরিয়াল ফাউন্ডেশনের সদস্য মোঃ ইয়াছির আরাফাত, মোঃ নাজমুল হোসেন জিম, একেএম বেলাল সরকার, মোঃ গোলাম রাব্বি বসুনিয়া, মোঃ তৌহিদুর রহমান তামিম, ফাহাদ হাসান পল্লব, তন্ময় প্রমুখ । খাবার বিতরণ শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফার হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Read More »

রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সাধারণ আইনজীবীদের নাম ব্যাবহার করে এডভোকেট মোঃ জোবায়দুল ইসলাম বুলেট রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মানববন্ধন করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিট সহ সাধারণ আইনজীবীরা প্রতিবাদ সমাবেশ করেন । গতকাল (০১ সেপ্টেম্বার) রবিবার বেলা ১২টায় রংপুর আদালত চত্বরের আইনজীবি সমিতির সামনে প্রতিবাদ সমাবেশে এতে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম রংপুর ইউনিটের সভাপতি সিনিয়র আইনজীবি একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ও মহানগর মহিলাদলের সভানেত্রী এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক এ্যাড. শফি কামাল, সাংগঠনিক সম্পাদক এ্যাড.লতিফুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নেতা এ্যাড. মাহমুদুল হোসেন সেলিম, এ্যাড. মঞ্জুম হোসেন আন্নু , এ্যাড. মোরশেদ আলম, প্রমুখ। বক্তারা বলেন, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু একজন সাবেক সফল ছাত্রনেতা। তিনি দলমত নির্বিশেষে রংপুরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাকে নিয়ে জোবায়দুল ইসলাম বুলেট আইনজীবিদের নাম ব্যবহার করে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ইতিমধ্যে বিএনপি নেতা সামুর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মনগড়া বিষয়ে মানব্বন্ধন করেছেন। তিনি সাধারণ মানুষের নামে বিভিন্নজনকে বাদি সাজিয়ে মামলা দিচ্ছেন। আসামীর তালিকা করার নামে অর্থ বাণিজ্য করছেন। এর প্রতিবাদ করায় তিনি মহানগর বিএনপির আহবায়ক সর্বজন শ্রদ্ধেয় জননেতা সামসুজ্জমান সামুর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মনগড়া বিষয়ে মানববন্ধন করেছেন। বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী রংপুরে কাউকে হয়রানি, হামলা, মামলা, চাঁদাবাজিসহ ভয়ভীতি দেখালে বিএনপি নেতাকর্মী ও আইনজীবিরা তার তীব্র প্রতিবাদ গড়ে তুলবে। অন্যায়কারি যতবড় ক্ষমতাধর হোক তাকে প্রতিহত করাসহ আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারি দেন। এসময় জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম রংপুর ইউনিটের সদস্যবৃন্দ, সাধারণ আইনজীবি ও আদালত চত্বরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।

Read More »

কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যানের উপরের হামলা ও তার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় এবং তার ব্যক্তিগত অফিসে আগুন ধরিয়ে দেয় একটি চক্র

নিজস্ব প্রতিবেদক/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কোটা আন্দোলনের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের সাথে সাথে কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যানের উপরে মর্মান্তিক হামলা করে বাসার তিনতলার ছাদ থেকে ফেলে দেয় ও বসতবাড়িতে হামলা লুটপাট ও ব্যক্তিগত কার্যালয়ে এবং নিজস্ব ব্যবহৃত মাইক্রোতে গাড়িতে আগুন দিয়ে ব্যাপক হয় ক্ষতি করেন । কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমনের কাউখালীর নিজ বাসার কেচি গেট ভেঙ্গে হামলা ভাংচুর লুটপাট করে।তার মা এবং স্ত্রী তার জীবন বাঁচাবার জন্য প্রাণ বিখ্যা চেয়ে আহাজারি করে হামলাকারিরা তাদের অনুরোধ না শুনে প্রথমে একটা রুমের মধ্যে তাদের আটকে রাখে পরে বাসা থেকে ২২ মাসের মাসুম বাচ্চা সহ বের করে দেন। তিনি জীনব বাচাতে বাসার ছাদে পানির ট্যাংকি পাশে আশ্রয় নিলে সেখানে হামলাকারীরা ছাদের দরজা ভাংতে না পেরে ওয়াল সাফল দিয়ে ভেঙে তাকে হামলা করে মাথায় লোহার রড দিয়ে পিটিয়ে বাসার তিনতলার ছাদ থেকে ফেলে দেয়। তারপর থেকে রাত ১২ পর্যন্ত তাকে পাওয়া যাচ্ছিলনা। সব জায়গায় ও সোসাল মিডিয়ায় ছরিয়ে পরে ভাইস চেয়ারম্যান সুমন কে পাওয়া যাচ্ছে না সে নিহত। পরে কাউখালী মুক্তিযুদ্ধা কমপ্লেক্স এর কাছে স্হানীয়রা তাকে পেয়ে উদ্ধার করে পরে তাকে স্হানীয়রা প্রথমিক ভাবে মাথায় ও পায়ে সেলাই ব্যান্ডিস করে।এর পরে দুরে গিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা গ্রহন করতে যান তখন চিকিৎসকরা পরিক্ষা করে জানান তার পায়ের গোরালী ভেংগে গেছে এবং মাথায় গুরুতর জখম সহ মাঝা ও শরীরের বিভিন্ন স্হানে আঘাত ধরা পরে এখনও সে চিকিৎসাধীন রয়েছে। খোজ নিয়ে যানাযায় তার কাউখালী উপজেলা সদরের সহ গ্রামের বাড়ি জয়কুলের বাড়ি এবং তার আপন চাচার বাড়ি সহ হামলা ও ভাংচুর করে বিভিন্ন মালামাল নিয়ে গেছে ও তার গ্রামের বাড়ির কেয়ারটেকার কে মারদর করে হুমকি দিয়ে আসে। তার নিজস্ব ব্যবহৃত গাড়ি ঢাকা মেট্র -চ-৫৩০৩১২ উপজেলার নিজতলায় ইওনোর গাড়ির পাশে রাখা অবস্থায় সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং তার ব্যাক্তিগত অফিস (কৃষি ব্যাংকের নিচতলা) সব মালামাল লুটকরে এবং আসবাব পত্র বের করে মেইন রোডে বসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এবং তার অগ্রনী ব্যাংকের একটি পুরোনো চেকে সই করা পেয়ে সেই চেকে টাকা বসিয়ে ব্যাংকে গিয়ে টাকা তুলতে চাইলে ব্যাংকের কর্মকর্তারা জানান তার একাউন্ট কোন টাকা নেই পরে স্হানীয় এক বিএনপির নেতার নাম বলে ব্যাংকের ম্যানেজার কে চাপ দিয়ে চেকটি ডিজঅনার করে নেন। স্থায়ী ও তথ্যসূচি জানা যায় কাউখালী উপজেলার ভাইস চেয়ারম্যান সুমন একজন জনপ্রিয় লোক তিনি দুইবার সাধারণ মানুষের ভোটে বিজয়ী হন। তার উপর এমন হামলা হলো কেন জানতে চাইলে স্থানীয় জানান কেন হইছে কি জন্য হইছে আম্মা বলতে পারবো না তবে তিনি ক্ষমতা থাকাকালী কারো কোন ক্ষতি করেননি তিনি সবসময় জনগণের সেবা দেওয়ার চেষ্টা করেছেন। তার উপর এমন হামলার জন্য আমরা দুঃখিত। আহত সুমনের কাছে তার ক্ষয়ক্ষতি ও হামলার কারণ জানতে চাইলে তিনি জানান আমাকে তারা মেরে ফেলার জন্য হামলা করে একটি স্থানে ফেলে দেয় এবং আমার নিজের বসতঘর আমার গ্রামের বাড়ি ও আমার ব্যক্তিগত অফিস আমার ব্যক্তিগত একটি গাড়ি তারা পুড়িয়ে দেয় এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বর্তমানে তিনি অনেক অসুস্থ এখন একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

Read More »