সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ

রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

সাধারণ আইনজীবীদের নাম ব্যাবহার করে এডভোকেট মোঃ জোবায়দুল ইসলাম বুলেট রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মানববন্ধন করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিট সহ সাধারণ আইনজীবীরা প্রতিবাদ সমাবেশ করেন ।

গতকাল (০১ সেপ্টেম্বার) রবিবার বেলা ১২টায় রংপুর আদালত চত্বরের আইনজীবি সমিতির সামনে প্রতিবাদ সমাবেশে এতে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম রংপুর ইউনিটের সভাপতি সিনিয়র আইনজীবি একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ও মহানগর মহিলাদলের সভানেত্রী এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক এ্যাড. শফি কামাল, সাংগঠনিক সম্পাদক এ্যাড.লতিফুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নেতা এ্যাড. মাহমুদুল হোসেন সেলিম, এ্যাড. মঞ্জুম হোসেন আন্নু , এ্যাড. মোরশেদ আলম, প্রমুখ। বক্তারা বলেন, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু একজন সাবেক সফল ছাত্রনেতা।

তিনি দলমত নির্বিশেষে রংপুরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাকে নিয়ে জোবায়দুল ইসলাম বুলেট আইনজীবিদের নাম ব্যবহার করে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ইতিমধ্যে বিএনপি নেতা সামুর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মনগড়া বিষয়ে মানব্বন্ধন করেছেন। তিনি সাধারণ মানুষের নামে বিভিন্নজনকে বাদি সাজিয়ে মামলা দিচ্ছেন। আসামীর তালিকা করার নামে অর্থ বাণিজ্য করছেন। এর প্রতিবাদ করায় তিনি মহানগর বিএনপির আহবায়ক সর্বজন শ্রদ্ধেয় জননেতা সামসুজ্জমান সামুর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মনগড়া বিষয়ে মানববন্ধন করেছেন।

বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী রংপুরে কাউকে হয়রানি, হামলা, মামলা, চাঁদাবাজিসহ ভয়ভীতি দেখালে বিএনপি নেতাকর্মী ও আইনজীবিরা তার তীব্র প্রতিবাদ গড়ে তুলবে। অন্যায়কারি যতবড় ক্ষমতাধর হোক তাকে প্রতিহত করাসহ আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারি দেন। এসময় জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম রংপুর ইউনিটের সদস্যবৃন্দ, সাধারণ আইনজীবি ও আদালত চত্বরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM