সর্বশেষ
সর্বশেষ

Day: September 11, 2024

গণতন্ত্র দিবস পালন উপলক্ষ্যে রংপুর বিভাগীয় বিএনপি’র প্রস্তুতিমূলক সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আগামী ১৫ই সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস পালন উপলক্ষ্যে রংপুর বিভাগীয় বিএনপি’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত উক্ত সভায় রংপুর মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে ও রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, লালমনিরহাট জেলার যুগ্ম সম্পাদক মমিনুল হক, গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সৈয়দপুর রাজনৈতিক জেলার সভাপতি আব্দুল গফুর সরকার, দিনাজপুর জেলার সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, কুড়িগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কায়কোবাদ হোসাইন সোহেল প্রমুখ। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রংপুর বিভাগীয় বিএনপির অধীনস্ত রংপুর মহানগর ও জেলাসহ কুড়িগ্রাম,লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা ও সৈয়দপুর রাজনৈতিক জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায়, আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস সফল করতে বিএনপি রংপুর বিভাগীয় সমাবেশ ও র‌্যালী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বক্তারা বলেন, আর যেন পতিত স্বৈরাচার গণতন্ত্রকে হত্যা করতে না পারে সে বিএনপি নেতাকর্মীরা সদাজাগ্রত সৈনিকের ভূমিকা পালন করবে। দিবসটিকে যথযোগ্য মর্যাদায় রংপুরে র‌্যালী ও বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলে দলে যোগ দেয়ার জন্য আহ্বান করা হয়।

Read More »

রংপুরে জোর পূর্বক চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ, অসহায় পরিবারের মানবেতর জীবনযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর ১৩ নং ওয়ার্ডের পীরজাবাদ দরগাপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে মোঃ আরিফ হোসেন, পেশায় অটো রিকশা চালক। অটো চালিয়ে কষ্টের ভিতরে দীর্ঘ ১৪ বছর যাবৎ এই জমিতে বাসা করে পরিবার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করিয়া আসছে। সেই বাড়ীর সামনের চলাচল রাস্তা ব্যবহার করাকালীন একই এলাকার মোশারফ হোসেন, ময়না বেগম, মোঃ সম্রাট, সেকেন্দার আলী, পিন্টু, আলী, লিটন সহ আরো অজ্ঞাতনামা কয়েকজন অসাধুলোকজন আসিয়া বাড়ী যাওয়ার রাস্তাটি বে-আইনীভাবে গায়ের জোরে প্রাচীর নির্মান করে রাস্তা বন্ধ করিয়া দেয়। বুধবার (১১সেপ্টেম্বর) সকালে নগরীর টাউন হল চত্বরে সংবাদ সম্মেলন করে এ সব কথা বলেন অসহায় অটো রিক্সা চালক আরিফ হোসেন। এ সময় তিনি বলেন, মোশারফগংকে আমি উক্ত চলাচলরত রাস্তায় প্রাচীর দ্বারা বন্ধ দেখিতে পাইয়া তাহাদেরকে বাধা করিলে তারা আমাকেসহ আমার পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকী প্রদান করেন। পরবর্তীতে উক্ত বিষয়টি অত্র এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের নিকট অভিযোগ করিলে তাহারা এ বিষয়ে কোন পদপক্ষেপ গ্রহণ করেন নাই। আরিফ বলেন, বাড়ীর চলাচলরত রাস্তাটি প্রাচীর দ্বারা নির্মান করার ফলে আমার ও পরিবারের লোকজনের কেনাকাটা, হাট বাজার যাওয়াসহ গবাদী পশু লালন পালনে, এবং শান্তিপূর্ণভাবে চলাচল করিতে বাধা গ্রস্থ হইয়া পড়িয়াছি এবং মানবেতর জীবনযাপন করছি। বাড়ীর চলাচলের রাস্তাটির প্রাচীর অপসারন পূর্বক স্বাভাবিক ও শান্তিপূর্ণ ভাবে চলাচল করার সকলের সহযোগীতা কামনা করছি। এ ব্যপারে মোশারফের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Read More »

রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ ও বৈষম্যবিরোধী ছাত্র- জনতার সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীতে ট্রাফিক ব্যাবস্থা উন্নয়ন, যানজট নিরশন ও নম্বার বিহীন অটোরিক্সা চলাচল বন্ধে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকালে নগরীর জিলা স্কুল মাঠে আয়োজিত সচেতনতা মুলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক ) মোঃ মেনহাজুল আলম (পিপিএম) । এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ আঃ ওয়ারেস, সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মোঃ মাহাফুজ আহমেদ, সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিন) মোৎ নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ কেরামত আলী, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) স্বজল কুমার বকসী, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ আইনুল হক, বৈষম্যবিরোধী ছাত্র জনতার সমন্বয়ক ডাঃ জামিল আহমেদ, মোস্তফা কামাল, ইমরান, অটোরিক্সা শ্রমিক নেতা মাসুদ রানা মিলন, এনামুল কবির সমাজ, শ্যামল দা, আফজাল হোসেন, আবু তালেব, তোফাজ্জল হোসেন তোফা, আকরব আলী প্রমুখ ।

Read More »