সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • গণতন্ত্র দিবস পালন উপলক্ষ্যে রংপুর বিভাগীয় বিএনপি’র প্রস্তুতিমূলক সভা

গণতন্ত্র দিবস পালন উপলক্ষ্যে রংপুর বিভাগীয় বিএনপি’র প্রস্তুতিমূলক সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আগামী ১৫ই সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস পালন উপলক্ষ্যে রংপুর বিভাগীয় বিএনপি’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত উক্ত সভায় রংপুর মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে ও রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, লালমনিরহাট জেলার যুগ্ম সম্পাদক মমিনুল হক, গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সৈয়দপুর রাজনৈতিক জেলার সভাপতি আব্দুল গফুর সরকার, দিনাজপুর জেলার সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, কুড়িগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কায়কোবাদ হোসাইন সোহেল প্রমুখ।

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রংপুর বিভাগীয় বিএনপির অধীনস্ত রংপুর মহানগর ও জেলাসহ কুড়িগ্রাম,লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা ও সৈয়দপুর রাজনৈতিক জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায়, আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস সফল করতে বিএনপি রংপুর বিভাগীয় সমাবেশ ও র‌্যালী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বক্তারা বলেন, আর যেন পতিত স্বৈরাচার গণতন্ত্রকে হত্যা করতে না পারে সে বিএনপি নেতাকর্মীরা সদাজাগ্রত সৈনিকের ভূমিকা পালন করবে। দিবসটিকে যথযোগ্য মর্যাদায় রংপুরে র‌্যালী ও বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলে দলে যোগ দেয়ার জন্য আহ্বান করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM