সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জোর পূর্বক চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ, অসহায় পরিবারের মানবেতর জীবনযাপন

রংপুরে জোর পূর্বক চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ, অসহায় পরিবারের মানবেতর জীবনযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মহানগরীর ১৩ নং ওয়ার্ডের পীরজাবাদ দরগাপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে মোঃ আরিফ হোসেন, পেশায় অটো রিকশা চালক। অটো চালিয়ে কষ্টের ভিতরে দীর্ঘ ১৪ বছর যাবৎ এই জমিতে বাসা করে পরিবার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করিয়া আসছে।

সেই বাড়ীর সামনের চলাচল রাস্তা ব্যবহার করাকালীন একই এলাকার মোশারফ হোসেন, ময়না বেগম, মোঃ সম্রাট, সেকেন্দার আলী, পিন্টু, আলী, লিটন সহ আরো অজ্ঞাতনামা কয়েকজন অসাধুলোকজন আসিয়া বাড়ী যাওয়ার রাস্তাটি বে-আইনীভাবে গায়ের জোরে প্রাচীর নির্মান করে রাস্তা বন্ধ করিয়া দেয়।

বুধবার (১১সেপ্টেম্বর) সকালে নগরীর টাউন হল চত্বরে সংবাদ সম্মেলন করে এ সব কথা বলেন অসহায় অটো রিক্সা চালক আরিফ হোসেন।
এ সময় তিনি বলেন, মোশারফগংকে আমি উক্ত চলাচলরত রাস্তায় প্রাচীর দ্বারা বন্ধ দেখিতে পাইয়া তাহাদেরকে বাধা করিলে তারা আমাকেসহ আমার পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকী প্রদান করেন। পরবর্তীতে উক্ত বিষয়টি অত্র এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের নিকট অভিযোগ করিলে তাহারা এ বিষয়ে কোন পদপক্ষেপ গ্রহণ করেন নাই।

আরিফ বলেন, বাড়ীর চলাচলরত রাস্তাটি প্রাচীর দ্বারা নির্মান করার ফলে আমার ও পরিবারের লোকজনের কেনাকাটা, হাট বাজার যাওয়াসহ গবাদী পশু লালন পালনে, এবং শান্তিপূর্ণভাবে চলাচল করিতে বাধা গ্রস্থ হইয়া পড়িয়াছি এবং মানবেতর জীবনযাপন করছি। বাড়ীর চলাচলের রাস্তাটির প্রাচীর অপসারন পূর্বক স্বাভাবিক ও শান্তিপূর্ণ ভাবে চলাচল করার সকলের সহযোগীতা কামনা করছি। এ ব্যপারে মোশারফের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM