
রংপুরে বর্জ্য রিসাইকেলিং প্লান্টের কাজ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেডিকেলের গেট সংলগ্ন ভিতরে বর্জ্য রিসাইকেলিং প্লান্ট নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করে আবাসিক এলাকা থেকে দুরে স্থাপনের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। শুক্রবার (৪ অক্টোবর) বাদ জুমা নগরীর মেডিকেল গেট সংলগ্ন রিসাইকেলিং প্লান্ট নির্মানাধীন ভবনের সামনে মেডিকেল মোড় এলাকাবাসীর ব্যানারে উক্ত প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির ডিরেক্টর ও মেডিকেল মোড় ব্যবসায়ী সমিতির সহ সভাপতি খন্দকার মাহমুদ এলাহী, দিনাজপুর ফার্মেসীর সত্বাধিকারী রশিদুল ইসলাম, ব্যবসায়ী ও বাসিন্দা ফাহ্মিদুল ইসলাম মনি, বার্ডেম মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের ছাত্র তানভীর আলভির চৌধুরীসহ অনেকে বলেন, আমরা এলাকাবাসী শুরু থেকেই বলে আসছি এটা আবাসিক এলাকা এখানে আমরা পরিবার নিয়ে বসবাস করি পাশাপাশি ব্যবসা করি। এখানে বজ্য রিসাইকেলিং প্লান্টের কাজ করলে এলাকায় বসবাস করা মুশকিল হয়ে পড়বে। মেডিকেলের পিছনে পর্যাপ্ত জায়গা রয়েছে সেখানে আপনারা বজ্য রিসাইকেলিং প্লান্টের কাজ করেন তাহলে কারো সমস্যা হবেনা। এ ব্যপারে পরিবেশ অধিদপ্তরে যোগাযোগ করেছি তারাও এই আবাসিক এলাকায় বজ্য রিসাইকেলিং প্লান্টের কাজ না করার কথা বলেছেন। এরপরও কেন এখানে কার্যক্রম চালু আছে বলতে পারছিনা। তাই আমরা আন্দোলনে নেমেছি যে কোন পন্থ্যায় এ কাজ বন্ধ করা হবে। এ ব্যাপারে মেডিকেল মোড় জামে মসজিদের মোয়াজ্জিন আজহারুল ইসলাম বলেন, রিসাইকেলিং প্লান্টের পাশেই মসজিদ এখানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে প্রায় ৩-৪শত লোক আসে যারা প্রতিনিয়ত নামাজ আদায় করে, যদি এই বজ্য রিসাইকেলিং প্লান্ট নির্মানের কার্যক্রম এখানে হয় তবে দুর্গন্ধে মানুষ নামাজ পড়তে আসতে পারবে না। মসজিদের পাশেই ওজু খানা সেখানে গন্ধের কারণে কেউ ওজুও করতে পারবে না। নামাজি লোক কমে যাবে তাই সকলের প্রতি অনুরোধ বজ্য রিসাইকেলিং প্লান্টের কার্যক্রম এখান হতে অপসারন করে অন্যত্র স্থাপন করা হোক। এ সময় মেডিকেল মোড় এলাকার প্রায় শতাধীক লোক উপস্থিত ছিলেন। এ ব্যপারে উক্ত কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান গুনগুন এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী বদিউজ্জামান বাদশা বলেন, আমার এখানে কিছু নেই আমাকে চিঠি দিয়ে কাজ বন্ধ করতে বললে আমরা কাজ বন্ধ করে দিব।










