সর্বশেষ
সর্বশেষ

Day: October 5, 2024

রংপুরে জেএসডি’র দাবি দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি’র কেন্দ্রীয় প্রোগ্রামের দাবি দিবস পালন উপলক্ষে জেএসডি রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল (৫ অক্টোবর ) শনিবার সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশে জেএসডি রংপুর জেলা শাখার সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসডি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সাদেক জিহাদী, জেএসডি রংপুর মহানগর শাখার সহ সভাপতি সার্জেন্ট (অবঃ) আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক এবিএম মসিউর রহমান, রংপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান জিএম, জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক এ্যাড. রায়হান কবির, প্রফেসর চিনু কবির, কনক সরকার, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ। নেতৃবৃন্দরা দাবি দিবসে দেশের আইন শৃঙ্খলা উন্নয়ন, দ্রব্য মূল্যে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সীমান্ত হত্যা বন্ধ এবং শাসন কাঠামো সংস্কারের দাবি জানান।

Read More »

রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মিলন গ্রেপ্তার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলায় রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াজেদুল আরেফিন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রংপুর মহানগরীর হাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শুক্রবার (৪ অক্টোবর) রাতে নগরীর কেরানীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি আরও জানান, শুক্রবার রাত ৯ দিকে নগরীর কেরানীরহাট এলাকায় অভিযান চালিয়ে ওয়াজেদুল আরেফিন মিলনকে গ্রেপ্তার করা হয়। তিনি সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলার আসামি। প্রসঙ্গত, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর সিটি বাজার সংলগ্ন রাজা রাম মোহন মার্কেটের সামনে গুলিতে নিহত হন সাজ্জাদ হোসেন। এ ঘটনায় গত ২১ আগস্ট সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী হাছানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাংবাদিক সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও আওয়ামী লীগ নেত্রী অপু উকিলসহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এদিকে সাজ্জাদ হোসেন হত্যা মামলায় ৫৭ জনের নাম উল্লেখ করা হলেও পরবর্তীতে আদালতে এফিডেভিটের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুুলিশের ছয় কর্মকর্তাসহ ১৩ জনের নাম মামলা থেকে প্রত্যাহার করে নেন বাদী জিতু বেগম। তারা হলেন- আরপিএমপির সাবেক পুলিশ কমিশনার (বাধ্যতামূলক অবসর) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাঠান, অতিরিক্ত পুলিশ কমিশনার উৎপল রায়, পরশুরাম থানা জোনের এসি ইমরান হোসেন, কোতয়ালী থানা জোনের এসি আরিফুজ্জামান আরিফ, কোতয়ালী থানার এসআই আকমল হোসেন, মহানগর শ্রমিক লীগের সভাপতি এম এ মজিদ, মো. সুমন ওরফে রেডিও সুমন, মিঠাপুকুরের লতিবপুর ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস আলী, আব্দুস সালাম, ইদ্রিস আলী, মানিক অধিকারী ও আশরাফুল ইসলাম সজিব। মামলার আবেদনে বলা হয়, নিহত সাজ্জাদ হোসেন একজন ব্যবসায়ী। গত ১৯ জুলাই (শুক্রবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর নগরীর রাজা রাম মোহন মার্কেটের সামনে ১ থেকে ১০নং আসামির নির্দেশে অন্য নামীয় ও অজ্ঞাত আসামিদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ সময় সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার পথে আসামিদের বাধার মুখে পড়েন বাদী। পরে বাধ্য হয়ে ময়নাতদন্ত ছাড়াই সাজ্জাদের মরদেহ দাফন করা হয়। মরদেহ দাফনের ৪৪ দিন পর আদালতের নির্দেশে তদন্তের স্বার্থে গত ২ সেপ্টেম্বর উত্তোলন করা হয়।

Read More »

রংপুরে ডিমের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা-৩, সিলগালা ১টি প্রতিষ্ঠান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ডিমের বাজারে ভোক্তা অধিকারের অভিযান চালিয়ে জরিমানা করা হয় ৩টি ও সিলগালা করা হয় ১টি প্রতিষ্ঠানে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এবং রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয় আয়োজনে শনিবার (০৫ অক্টোবর) সকালে রংপুর মহানগরীর সিটি বাজার, মিনি সুপার মার্কেট, বাহার কাছনা এবং কামালকাছনা বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ক্রয় এবং বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ডিম বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে মিনি সুপার মার্কেটে অবস্থিত রংপুর ডিম ঘরকে ৫ হাজার টাকা, সিটি বাজারে অবস্থিত হাফিজ ডিম ঘরকে ৩ হাজার টাকা ও কামাল কাছনা বাজারের রবিউল ডিম ঘরকে ১ হাজার ৫০০ টাকা সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা ও আদায় করা হয়। এছাড়া নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ডিম বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে বাহার কাছনা এলাকায় অবস্থিত প্রান্তিক পোল্ট্রি খামারি ডিমের আড়তটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ এ অভিযানে সহযোগিতা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন জানান,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Read More »

দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকার চাঞ্চল্যকর তহিদুর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গত ২৭ সেপ্টেম্বর/২৪ তারিখ দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন শশরা চুনিয়াপাড়া এলাকায় মাছ ধরার রিং জাল চুরিকে কেন্দ্র করে ভিকটিম তহিদুর রহমানকে (৪০) হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায় যে, তহিদুর রহমান বাঙ্গু (৪০) ট্রলি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন আনুমানিক সকাল ১১ টায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন শশরা চুনিয়াপাড়া এলাকায় ঘরের ভিতর ডেকে পূর্ব পরিকল্পিতভাবে রশি দিয়ে ভিকটিমের হাত, পা ও মুখ বেঁধে আসামীরা হত্যার উদ্দেশ্যে উপর্যুপরী ভিকটিমের শরীরে রগ কেটে দেয় এবং স্থানীয় ব্যক্তিবর্গ পুলিশের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে কোতয়ালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তহিদুর রহমানকে মৃত ঘোষনা করে। পরবর্তীতে ভিকটিমের ফুফাতো ভাই বাদী হয়ে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ০৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টায় দিনাজপুর জেলার ফুলবাড়ি থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী দিনাজপুর জেলার কোতয়ালী থানার ভবাইনগর (স্কুলপাড়া) এলাকার মৃত রমজান আলীর ছেলে মোঃ জহুরুল হককে (২৬) গ্রেফতার করে। র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে

Read More »

রংপুুরে বাকবিশিস এর বিশ্ব শিক্ষক দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সর্বজনীন শিক্ষা চাই: শিক্ষা ব্যাবস্থার জাতীয়করণ চাই, শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কলেজ -বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিত (বাকবিশিস) রংপুর এর আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৫ অক্টোবর ) শনিবার বিকাল ৩টায় রংপুর প্রেস ক্লাবের সামনে সকল শিক্ষকদের সমন্বয়ে নগরীতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানে উদযাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ মোঃ হাসান ইমামের সভাপতিত্বে বক্তব্য বাংলাদেশ কলেজ -বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিত (বাকবিশিস) রংপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহেদ মিঞা, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মোঃ উকিল উদ্দীন, (বাকবিশিস) রংপুর মহানগর শাখার সভাপতি অধ্যাপক নবীব হোসেন লাভলু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাহানারা বেগম লাভলী, অধ্যাপক ময়েন উদ্দিন শাহ, অধ্যক্ষ মফিজার রহমান মিজু, অধ্যক্ষ মোঃ ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অধ্যক্ষ মোঃ মেহেবুবা ফেরদৌস মনা। সঞ্চালনা শেষে প্রজেক্টরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপস্থাপনা করেন ড. হুমায়ন কবির।

Read More »

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার প্রস্তুতি সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর আগামী ২৩ অক্টোবর ২০২৪। এসোসিয়েশনের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর এর আয়োজনে এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে আগামী মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় প্রেসক্লাব মার্কেটের নিচতলা এ+ ডিজিকম সার্ভিসে প্রস্ততি সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় এসোসিয়েশনের সকল সদস্যদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর এর সভাপতি মমিনুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল।

Read More »

রংপুরের ভাষাসৈনিক মজিবর রহমান আর নেই

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মজিবর রহমান মাস্টার আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় রংপুর শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মজিবর রহমান মাস্টার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। বদরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মলিহা খানম মৃত্যুর বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন। মৃত্যূকালে মজিবর রহমান মাস্টার ২ ছেলে মোস্তাফিজার রহমান মজনু , মোস্তাকুর রহমান ও মেয়ে মোনসেফা খানম সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ১৯৩৭ সালের ১ সেপ্টেম্বর রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের খিয়ারপাড়ায় জন্মগ্রহণ করেন মজিবর রহমান মাস্টার। তার বাবার নাম সেরাজ উদ্দিন ও মায়ের নাম আলিমন নেছা। ১৯৪৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ভাষা আন্দোলনে যুক্ত হন মজিবর রহমান। ১৯৫২ সালে দশম শ্রেণির ছাত্রাবস্থায় ভাষার দাবিতে আন্দোলনে যুক্ত থাকায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার সময় মজিবর মাস্টার শ্যামপুর হাই স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। ১৯৭১ সালে গঠিত বদরগঞ্জের সর্বদলীয় সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক হন। মজিবর রহমান মুক্তিযুদ্ধ চলাকালীন ৬নং সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেন। ১ এপ্রিল সৈয়দপুর সেনানিবাস থেকে ক্যাপ্টেন আনোয়ারের নেতৃত্বে ৩ শতাধিক আনসার, পুলিশ ও সেনা সদস্য বদরগঞ্জে আসেন। তিনি ওই বহরে অংশ নেন। তারপর বদরগঞ্জ থেকে তারা দিনাজপুরের ফুলবাড়ীতে যান। সেখানে তাদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়। ৬নং সেক্টর কমান্ডার ক্যাপ্টেন নোয়াজেসের সঙ্গে তিনি নীলফামারীর চিলাহাটির তিনটি স্থানে গেরিলা যুদ্ধে অংশ নেন। পরে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিনের সঙ্গে কলকাতায় দেখা করেন। তার নির্দেশে মজিবর রহমান ভারতের কুচবিহারের টাপুরহাট যুব ক্যাম্পে সহকারী রিক্রুটিং অফিসার হিসেবে যোগ দেন। মজিবর রহমান ১৯৬৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া কয়েক বছর বিসিআইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স্কাউটস আন্দোলনে যুক্ত থেকে রাষ্ট্রপতি পদকও লাভ করেন মাস্টার মজিবর রহমান। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক-২০২৩ পান রংপুরের কৃতি সন্তান ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. মজিবর রহমান মাস্টার। জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মামলায় সাক্ষী ছিলেন তিনি।

Read More »

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। সকাল নয়টার পরে হাসপাতালে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর বারিধারায় বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে তাঁর মরদেহ নেওয়া হবে। সেখানে আরেকটি জানাজা হবে। আগামীকাল রোববার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ নেওয়া হবে। সেখানে আরেকটি জানাজা হবে। এরপরে গ্রামের বাড়িতে আরেকটি জানাজার পর তাঁকে দাফন করা হবে। রাজনীতিবিদ মাহী বি চৌধুরীর ফেসবুক পোস্টে জানা যায়, বর্ষীয়ান রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী গত ১৩ জুলাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি সেখানে কয়েকবার চিকিৎসাধীন ছিলেন। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের সভাপতি। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাকালীন মহাসচিব। এ ছাড়া জাতীয় সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৯ সালে বদরুদ্দোজা চৌধুরী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রী ছিলেন। তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়া—দুই সরকারের সময়ই মন্ত্রী ছিলেন। বিভিন্ন সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপালন করেছিলেন। বিটিভিতে তাঁর ‘আপনার ডাক্তার’ অনুষ্ঠান ছিল খুবই জনপ্রিয় ছিল। মুন্সিগঞ্জ-১ আসন থেকে বদরুদ্দোজা চৌধুরী পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। দুবার জাতীয় সংসদের উপনেতা এবং একবার বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি খালেদা জিয়ার সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালের ১৪ নভেম্বর বাংলাদেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক কারণে ২০০২ সালের জুন মাসে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। পরে ২০০৪ সালের ৮ মে বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তাঁর ছেলে মাহী বি চৌধুরী দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য।

Read More »

ইসরাইল বেশি দিন টিকবে না : ৫ বছরে প্রথম আম খুতবায় খামেনি

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার বিরল জুমার খুতবায় ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিন ও লেবাননের আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেছেন, ইসরায়েল ‘বেশি দিন টিকবে না।’ তেহরানের একটি মসজিদে হাজার হাজার মুসল্লিদের উদ্দেশে খুতবা দিতে গিয়ে খামেনি ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলাকে ‘জনসেবা’ হিসেবে ন্যায্যতা দেন। খামেনি তাঁর খুতবায় বলেন, ‘জায়নবাদী সত্তাকে মাটি থেকে উপড়ে ফেলা হবে, এর কোন শেকড় নেই, এটি ভুয়া, নড়বড়ে এবং শুধুমাত্র মার্কিন সমর্থনের কারণে টিকে আছে।’ ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সর্বোচ্চ নেতা খামেনি পাঁচ বছর আগে সর্বশেষ জুমার খুতবা দেন। শীর্ষ বিপ্লবী গার্ড কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার জবাবে ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলার পরে ২০২০ সালের জানুয়ারিতে ইরানের নেতা সর্বশেষ জুমার নামাজের ইমামতি করেন। ইরান ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মাত্র তিন দিন পরে এবং ইসরাইল-গাজা যুদ্ধের প্রথম বার্ষিকীর তিন দিন আগে এবার তিনি প্রকাশ্যে জুমার খুতবা দিলেন। পাশে রাইফেল রেখে ইরানের নেতা যখন ইসরাইল হামাস বা হিজবুল্লাহর বিরুদ্ধে বিজয়ী হবে না বলে ঘোষণা করেন তখনমসজিদের বিশাল মাঠে বিপুল সংখ্যক মুসল্লি সমবেত কণ্ঠে ‘আমরা আছি তোমার সাথে’ স্লোগানে তার প্রতি সমর্থন জানন। মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলার পরে ইসরাইলের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতির প্রেক্ষাপটে খামেনি ইসরাইলের শীর্ষ টার্গেট হওয়ার এবং তার জীবনের হুমকি থাকা সত্ত্বেও খামেনির প্রথম প্রকাশ্যে খুতবা এ নেতার অসম সাহসিকতার পরিচয় বহন করে। খুতরায় তিনি গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরান-সমর্থিত লেবানিজ গ্রুপ হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নসরুল্লাহরও প্রশংসা করেন। খামেনি বলেন, ‘সৈয়্যদ হাসান নসরুল্লাহ আর আমাদের মধ্যে নেই, তবে তাঁর চেতনা এবং তাঁর পথ চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে। তিনি ছিলেন জায়নদিবাদী শত্রুর বিরুদ্ধে উঁচুতে উড্ডীন পতাকা। তাঁর শাহাদাত এই প্রভাবকে আরো বাড়িয়ে দেবে। নাসরুল্লাহর শাহাদাত বৃথা যাবে না। আমাদের অটল ঈমান শক্তিশালী করে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ খামেনি হিজবুল্লাহকে একটি ‘রহমতের গাছ’ বলে অভিহিত করেনে, যা নসরুল্লাহর নেতৃত্বে ক্রমাগত বেড়েছে। তিনি ঘোষণা করেন, ‘লেবাননের রক্তাক্ত জনগণকে সাহায্য করা এবং লেবাননের জিহাদ এবং আল-আকসা মসজিদের লড়াইকে সমর্থন করা সকল মুসলমানের দায়িত্ব ও কর্তব্য।’ ইরানের সর্বোচ্চ নেতা ইসরাইলে হামাসের ৭ অক্টোবর হামলাকে ‘সঠিক পদক্ষেপ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘কোনো আন্তর্জাতিক আইনে দখলদারিত্বের বিরুদ্ধে নিজেদের পক্ষে দাঁড়ানোর জন্য লেবানিজ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে আপত্তি ও প্রতিবাদ করার অধিকার নেই।’ খামেনি ইসরাইলকে ‘এই অঞ্চলের সমস্ত ভূমি ও সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য’ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ‘হাতিয়ার’ বলেও অভিহিত করেন।

Read More »

রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা : ড. ইউনূস

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দীর্ঘদিনের অমীমাংসিত রোহিঙ্গা সংকটকে একটি তাজা টাইম বোমা অভিহিত করে এটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছেন। আজ রাজধানীর একটি হোটেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো বিশ্বের জন্য উদ্বেগের বিষয় হলো, এটি একটি তাজা টাইম বোমা যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও আন্তর্জাতিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করে ড. ইউনূস বলেন, এ সমস্যার সমাধান বাংলাদেশের হাতে নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা বিষয়টি উত্থাপন করতে থাকব। মালয়েশিয়া আমাদের সহযোগিতা করবে। আমরা অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে পারি না। এটি এমন এক বিষয় যা আমাদের যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে। ডা. ইউনূস বলেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। এটি মালয়েশিয়ার জন্যও একটি সমস্যা। সেখানে অল্প সংখ্যক রোহিঙ্গা রয়েছে। তিনি আরো বলেন, এটি বাংলাদেশের একার সমস্যা নয়, মালয়েশিয়ারও সমস্যা। আমাদের এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে এবং আমরা আসিয়ান, মালয়েশিয়ার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে একসঙ্গে কাজ করব। মালয়েশিয়া ২০২৫ সালের জানুয়ারি থেকে আসিয়ানের পরবর্তী চেয়ার হতে যাচ্ছে। রোহিঙ্গা সংকটের দুটি দিক তুলে ধরে ড. ইউনূস বলেন, গত ৭ বছরে রোহিঙ্গা ক্যাম্পে বছরে গড়ে ৩২ হাজার শিশু জন্মগ্রহণ করেছে। প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। তিনি বলেন, কক্সবাজারে অবস্থিত আশ্রয় শিবিরগুলোতে রোহিঙ্গা তরুণদের একটি পুরো নতুন প্রজন্ম বেড়ে উঠছে। এটি ক্ষুব্ধ তরুণদের একটি প্রজন্ম। তাদের কোনো ভবিষ্যৎ নেই উল্লেখ করে তিনি বলেন, আমি এই উদ্বেগের কথা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। ইউনূস বলেন, মালয়েশিয়া সরকার বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করছে। তিনি বলেন, এই সমস্যার একটি আন্তর্জাতিক সমাধান খুঁজতে মালয়েশিয়া আসিয়ান ও আন্তর্জাতিক ফোরামের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা করবে। বাংলাদেশ এখন কক্সবাজার ও ভাসানচরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে।

Read More »