সর্বশেষ
সর্বশেষ

Day: October 9, 2024

রংপুরে ১০ম গ্রেড ও পদোন্নতির দাবিতে রংপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রাথমিকের সহকারি শিক্ষক এন্ট্রি পদ ধরে ১০ম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদানের দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ। বুধবার ( ৯ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় রংপুর বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের ১০ম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে মানববন্ধন শেষে স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক শিক্ষকরা যুগের পর যুগ নানারকম বৈষম্য ও বঞ্চনার শিকার হয়ে আসছে। পেশাগত এ বৈষম্য নিরসনকল্পে এর আগেও সরকারের দাবিসমূহ পেশ করলেও মিলেনি কোন সমাধান৷ যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষকদের বৈষম্য দূরীকরণের দাবি নিয়ে প্রাথমিকের সকল শিক্ষক সংগঠনের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ” বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ”। শিক্ষার মানোন্নয়নের সাথে জড়িয়ে আছে শিক্ষকদের জীবিকা। অথচ দীর্ঘ ১০ বছর পূর্বে ২০১৫ সালে সর্বশেষ পে-স্কেল ঘোষণা করা হয়েছিল। সেখানেও প্রাথমিক শিক্ষকরা বৈষম্যের শিকার। এই দশ বছরে দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে প্রাথমিক শিক্ষকরা বাজারমূল্য বহন করতে দিশেহারা। বিগত সরকারের মেয়াদে বেতন বৃদ্ধির আশ্বাস পেলেও পেস্কেলে ২০টি গ্রেডে তা আদৌ বেতনের ব্যবধান নির্ধারিত হয়েছিল সর্বোচ্চ ৮০০ টাকা। অথচ ১০ম থেকে ১ম গ্রেডের ব্যবধান রাখা হয়েছে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত। যার ফলে ১৩তম গ্রেডধারী সহকারি শিক্ষক এবং ১১তম গ্রেডধারী প্রধান শিক্ষকের জীবনমানের কোন উন্নয়ন ঘটেনি। এমনকি আজও আলোর মুখ দেখেনি ২০০৯ সাল থেকে বন্ধ থাকা প্রধান শিক্ষক পদে পদোন্নতি। এবিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ বলেন, আমরা আজ বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করলাম। আমরা বিশ্বাস করি গনঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তবর্তীকালীন সরকার আমাদের প্রাথমিক শিক্ষার সকল বৈষম্য নিরসনের করে শিক্ষকের মর্যাদা ভূমিকা রাখবে বলে প্রত্যাশা। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা সমন্বয়ক একরামুল শাহ, নীলফামারি জেলা সমন্বয়ক আবুল ফজল আজাদ, হারুন অর রশিদ,রুমেল সরকার, নারী -সমন্বয়ক শামসুন্নাহার পপি, নাজরীন নাহার,শাকিলা বেগম সাথী,সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

Read More »

উচ্চ আদালতে ২৩ বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

সুপ্রিমকোর্ট রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জন বিচারপতি নিয়োগ দিয়েছেন সরকার। মঙ্গলবার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আদেশক্রমে এই বিচারপতিদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়। এতে বলা হয়, ২৩ জনকে শপথ নেওয়ার তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হলো। নিয়োগপ্রাপ্ত উচ্চ আদালতের বিচারক হলেন– গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, আবদুল মান্নান, তামান্না রহমান, শফিউল আলম মাহমুদ, হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, তৌফিক ইনাম, ইউসুফ আবদুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী ও দেবাশীষ রায় চৌধুরী। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান জানিয়েছেন, আজ বুধবার বেলা ১১টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন।

Read More »

আয়কর আপিলাত ট্রাইবুন্যালে একযুগ পর নিয়োগ পেয়েছেন দুই জেলা জজ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন আয়কর আপিলাত ট্রাইবুন্যালে সদস্য হিসেবে প্রায় এক যুগ পর দুজন জেলা জজ যোগদান করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মঙ্গলবার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। এতে বলা হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আয়কর আপিলাত ট্রাইবুন্যালে সদস্য হিসেবে প্রায় এক যুগ পর দুজন জেলা জজ যোগদান করেছেন। কর্মরত ও অবসরপ্রাপ্ত কর কমিশনার, জেলা জজ, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যাকাউন্ট্যান্ট, অ্যাডভোকেট ও কর আইনজীবীদেরকে আয়কর আপিলাত ট্রাইবুন্যালে সদস্য পদে নিয়োগ দেয়ার বিধান থাকলেও, দীর্ঘদিন ধরে শুধু কর্মরত কর কমিশনাররা এ দায়িত্ব পালন করে আসছিলেন। আয়কর আইন অনুযায়ী কর ক্যাডার বহির্ভূত পেশাজীবীদেরকে আয়কর আপিলাত ট্রাইবুন্যালের সদস্য নিয়োগের জন্য করদাতারা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। ২০১৩-২০১৪ অর্থবছরের পর কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা আয়কর আপিলাত ট্রাইবুন্যালে নিয়োগ পাননি। প্রায় এক যুগ পর আবার এ পদে নিয়োগ পেলেন দুইজন জেলা জজ। নিয়োগপ্রাপ্ত জেলা জজ মোহাম্মদ সামছুল হক ২২তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন এবং জেলা ও দায়রা জজ পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে যশোর জেলার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) হিসেবে কাজ করেন। এর আগে তিনি বিভিন্ন জেলায় দেওয়ানী ও ফৌজদারি মামলাসহ দুর্নীতি দমন কমিশনের মামলা পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। সামছুল হক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইনে প্রথম শ্রেণীতে সম্মান ও প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া দ্বায়িত্ব পাওয়া আরেক জজ মোহাম্মদ আনিসুর রহমান ২৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। এর আগে তিনি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়ে ময়মনসিংহ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মাঠ পর্যায়ের বিভিন্ন পদে বিচারিক দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে আইনে প্রথম শ্রেণীতে সম্মান ও মাস্টার্স ডিগ্রি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক হতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জানায়, এ নিয়োগের মাধ্যমে আয়কর আপিলাত ট্রাইব্যুনালের কার্যক্রম অধিকতর গতিশীল হবে, আয়কর বিভাগের প্রতি করদাতাদের আস্থা বাড়বে এবং দেশের রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

Read More »

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন শেখ আব্দুর রশিদ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, আগামী দুই বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ড. শেখ আব্দুর রশিদ। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমীনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. শেখ আব্দুর রশিদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ২০২৪ সালের ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এর আগে অবসরে থাকা ড. শেখ আব্দুর রশিদকে গত ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

Read More »