সর্বশেষ
সর্বশেষ
  • আইন ও আদালত
  • উচ্চ আদালতে ২৩ বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

উচ্চ আদালতে ২৩ বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

সুপ্রিমকোর্ট রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জন বিচারপতি নিয়োগ দিয়েছেন সরকার। মঙ্গলবার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আদেশক্রমে এই বিচারপতিদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়।

এতে বলা হয়, ২৩ জনকে শপথ নেওয়ার তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগপ্রাপ্ত উচ্চ আদালতের বিচারক হলেন– গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, আবদুল মান্নান, তামান্না রহমান, শফিউল আলম মাহমুদ, হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, তৌফিক ইনাম, ইউসুফ আবদুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী ও দেবাশীষ রায় চৌধুরী।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান জানিয়েছেন, আজ বুধবার বেলা ১১টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM