
রংপুর ডায়াবেটিক সমিতির নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর ডায়াবেটিক সমিতির নানা কর্মসুচির মধ্যে দিয়ে বৃহস্পতিবার বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় সমিতির রাধাবল্ভবস্থ চত্তরে বিনা পয়সায় ডায়াবেটিক রোগীদের মেডিকেল ক্যাম্প উদ্ধোধন করা হয় এবং সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকাল ১০ টায় সমিতি ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সমিতির পরিচালনা পরিষদের সদস্য সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় ডায়াবেটিক সমিতির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধ মো: মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সূচনা বত্তব্য দেন রংপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফা আজাদ চৌধুরী বাবু । এরপর ডায়াবেটিক রোগের উপর মূখ্য আলোচক প্রফেসর ডা: লাইক আহমেদ খান তিনি তাঁর বক্তব্য উপস্থাপন করেন । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও রংপুর ডায়াবেটিক সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ রবিউল ফয়সাল, বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর সিভিল সার্জন মোস্তফা জামান চৌধুরী । বক্তারা বলেন ডায়াবেটিক এমন একটি রোগ যেটি যে কোন বয়সেই মানুষের হতে পারে । প্রতিটি মানুষকে নিয়ম শৃংঙলার মধ্যে দিয়ে জীবন যাপন করতে হবে ।নইলে এই রোগে যিনি আক্রান্ত হবেন নিয়মিত হাটা, পরিমানমত আহার ও নিদ্রা এবং চিকিৎসা সেবা গ্রহণ না করলে তিনি কিডনি, চোখ এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার সুযোগ তৈরি করে দিবেন । বক্তারা সবাই নিয়মের মধ্যে থেকে জীবন যাপনের অঅহবান জানান । অনুষ্ঠানে রংপুর ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, দাতা সদস্য, সুশীল সমাজ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের ৫শতাধিক অতিথি উপস্থিত ছিলেন ।















