সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ক্ষতিপূরণের দাবিতে বৈরাগীগঞ্জ এলাকাবাসীর মানববন্ধন

রংপুরে ক্ষতিপূরণের দাবিতে বৈরাগীগঞ্জ এলাকাবাসীর মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েফোর ডটকম:

রংপুরের মিঠাপুকুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বৈরাগীগঞ্জ কনফিডেন্স পাওয়ার প্লান্ট রংপুর লিমিটেড এর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান। গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) বেলা ১২টায় রংপুর ডিসি অফিসের সামনে মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, শব্দ দূষণ, বায়ুদূষণ, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং কৃষি ফসলের উৎপাদন বিনষ্ট হওয়া থেকে প্রতিকার গ্রহণ করতে হবে। বহিরাগতদের পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেড এর কারণে যে সকল আবাদি জমির ক্ষতিসাধন হচ্ছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

উক্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এর অবশিষ্টাংশ বা স্লাজ বিক্রয়ে প্রকৃত স্থানীয়ের অগ্রাধিকার দিতে হবে। এলাকাবাসী আরো বলেন, আমরা ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হয়েছি। আমাদের দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের দাবি ৫০% মেসার্স মা এন্টাপ্রাইজ এর অনুকুলে স্লাজ বিক্রয়ের সুযোগ দিতে হবে। রংপুর ডিসি মোহাম্মদ রবিউল বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান। এবিষয়ে কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কোনো কথা বলতে রাজি হয়নি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM