সর্বশেষ
সর্বশেষ

Day: November 30, 2024

ইসকনের ব্যানারে ঢুকে আওয়ামী দোসরা সাম্প্রদায়িক দাঙ্গার পায়তারা চালাচ্ছে- জোনায়েদ সাকি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ইসকনের ব্যানারে আওয়ামী দোসোররা দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। একই সাথে স্বৈরাচার হাসিনা বিদেশীদের পায়ে ধরে ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশকে নিয়ে এখন গভীর ষড়যন্ত্রে মেতেছে বলেও জানান তিনি। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে গণ সংলাপে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলার পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার ওপর দৃষ্টি দেয়ার আহ্বান জানান। দেশে গণতন্ত্র কায়েম করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন করে সংবিধানের প্রয়োজন বলেও জানান সাকি। একই সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে নির্বাচন দেয়ার বিষয়েও কথা বলেন তিনি। সাকি আরও বলেন, রংপুরের বীর সন্তান আবু সাঈদ তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ১৬ বছরের ভয় ও ত্রাসের রাজত্ব ভেঙে দিয়েছে। মানুষকে উপহার দিয়েছে মুক্ত একটি দেশ। তাই আওয়ামী সরকারের আমলে সকল হত্যাকান্ডের বিচার দাবি করেন তিনি। সংলাপে প্রধান বক্তার বক্তব্যে তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক শক্তি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে। এছাড়াও ২৪ এর গণ অভ্যুত্থান বেহাত না করতেও ছাত্র জনতাসহ সকলকে ঐক্যে শক্তি গড়ে তোলার আহ্বান জানান গত সংহতি আন্দোলনের এই নেতা। পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই’ এই শ্লোগানে সংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখা। এতে সংগঠনটির বিভাগের আট জেলার নেতাকর্মীরা অংশ নেন। জোনায়েদ সাকি ছাড়াও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সংলাপে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ কৃষক মজুর সংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আন্দোলনের রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো রংপুর জেলা ইজতেমা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মুসল্লীদের শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে রংপুর জেলা ইজতেমা। মহান সৃষ্টিকর্তার কাছে চোখের জলে নিজেদের পাপ মুক্তিসহ বিশ্ব মুসলিমের মঙ্গল কামনা করে প্রার্থনায় অংশ নেন প্রায় ১ লাখ মুসল্লি। শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় মোনাজাত শুরু হয়, শেষ হয় ১২টা ৩০ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা মুনিব বিন ইউসুফ। এ বছর রংপুর মহানগরীর আমাশু কুকরুল সড়কের পাশে নিউ জুম্মাপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী রংপুর জেলা ইজতেমা। এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে আগের দিন রাত থেকেই রংপুর জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকার তাবলিগ জামাতের অনুসারীরা ইজতেমাস্থলে পৌঁছান। এছাড়া শনিবার ভোর থেকে রংপুরের বিভিন্ন এলাকার লোকজন দলে দলে ইজতেমা ময়দানে আসেন। বেলা ১১টার মধ্যে মাঠে অবস্থান করেন আগতরা। ইজতেমা মাঠের মূল মঞ্চ থেকে আশপাশের সব জায়গা মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে ওঠে। রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডসহ জেলার ৮ উপজেলার তাবলিগ জামাতের অনুসারীসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন। মোনাজাতের সময় অনেককে মাঠের আশপাশের রাস্তা, অলি-গলি, বিভিন্ন বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ভবনের ছাদে অবস্থান করতে দেখা গেছে। আখেরি মোনাজাতে মুসল্লিদের আসা-যাওয়া নিরাপদ করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে বেলা ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় ত্রিশ মিনিটের দোয়া মোনাজাতে লাখো মুসল্লির আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল ইজতেমা ময়দান। কান্নায় আকুতিতে আল্লাহর কাছে সবাই নিজের, পরিবারের, সমাজের ও দেশসহ মুসলিম বিশ্বের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এছাড়া পুলিশের সহযোগিতায় সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়েছে।

Read More »