সর্বশেষ
সর্বশেষ

Day: December 9, 2024

রংপুরে বেগম রোকেয়া দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বেগম রোকেয়া দিবস উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে শুরু হয়েছে তিন দিনব্যাপী মেলা। দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বেগম রোকেয়ার নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে পায়রাবন্দ বেগম রোকেয়া অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাম ফলকে শ্রদ্ধা জানান রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রোকেয়া স্মৃতি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবিত করিম মুন্না, রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রতিবারের মত এবারো বেগম রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে ৯ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী রোকেয়া মেলা আয়োজন করা হয়েছে । মেলায় বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, সেমিনার এবং নারীদের উন্নয়নমূলক প্রদর্শনী অন্তর্ভুক্ত রয়েছে। মেলায় ৩০০’র বেশি স্টল ও দোকান বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে। পায়রাবন্দে আয়োজিত এই মেলায় স্থানীয় জনগণ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছেন। মেলা প্রাঙ্গণে বেগম রোকেয়ার জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে বিশেষ প্রদর্শনী ও আলোকচিত্র প্রদর্শনী হবে। মেলার আয়োজক আব্দুর রউফ ও শহীদুল ইসলাম জানান, বেগম রোকেয়ার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেলার দ্বিতীয় দিন রয়েছে সেমিনার। সেখানে নারীদের ক্ষমতায়ন এবং শিক্ষার গুরুত্ব নিয়ে বিশিষ্ট ব্যক্তিত্বরা আলোচনা করবেন। শেষ দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উদযাপন শেষ হবে। প্রসঙ্গত, বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম নিয়ে তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।

Read More »

রংপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর এর উদ্যোগে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), রংপুর এর সহযোগিতায় নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়। গতকাল (৯ ডিসেম্বর) সোমবার সকাল ১০ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক-এর পতাকা উত্তোলন ও পরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠনে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম বলেন, দুর্নীতি দূর করতে সবার আগে প্রয়োজন রাজনীতি পরিচ্ছন্ন হওয়া না হলে দুর্নীতি দূর করা সম্ভব নয়। নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা, তোষামোদী চরিত্র পরিহার করা, সম্পদের সুষম বন্টন, স্বজনপ্রীতি কমানোর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিত করলে দুর্নীতি দূর করা যাবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো: মজিদ আলী বিপিএম, দুদক এর রংপুর বিভাগীয় পরিচালক মো: তালেবুর রহমান, রংপুরের পুলিশ সুপার মো: শরীফ উদ্দিন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি রংপুরের সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য। এর আগে সভায় স্বাগত বক্তব্যে দুদক এর রংপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: শাওন মিয়া দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। সবশেষে সভার সভাপতি রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল তাঁর সমাপনী বক্তব্যে বলেন, দুর্নীতি উন্নয়নে প্রধান বাঁধা শুধু নয় বরং বর্তমানে দুর্নীতির কারণে রাষ্ট্র পরিচালনা জন্য বড় বাঁধা। তিনি সেবাখাতে দুর্নীতি প্রতিরোধে সেবা নিতে গিয়ে যেখানেই অতিরিক্ত বা অনৈতিক অর্থ দাবী করবে সেখানেই নাগরিকদের তা চ্যালেঞ্জ করার আহবান ব্যক্ত করেন এবং সরকারি কর্মকর্তাদের উর্ধ্বতন কর্মকর্তা বা কর্তৃপক্ষের নীতিবহির্ভূত যেকোনো নির্দেশের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মাধ্যমে দুর্নীতিকে রুখে দেওয়া ও স্ব-স্ব অবস্থানে সততার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

Read More »

রংপুরে নকল কয়েল বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানে ভোক্তার জরিমানা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বাওমা নকল কয়েল বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানে জরিমানা করেন রংপুর ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর । গতকাল (৯ ডিসেম্বর) সোমবার রংপুর নগরীর বিভিন্ন স্থানে বেলা ১২ টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠান সিওবাজর সর্দার পাড়া দোহা স্টোরে ৫ হাজার, সিও বাজার চাউল ঘর স্টোরে ২ হাজার, খামার মোড় লুহান ফার্মেসীতে ১০ হাজার টাকা, মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন রংপুর ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মোছাঃ আফসানা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, বাওমা চায়না কয়েলের সহকারি ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ গোলাম মোর্সেদ ও পুলিশ সদস্যগণ। বাওমা কয়েলের ট্রেডমার্ক নকল করে কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে রংপুর ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এছাড়া বাওমা নকল কয়েল সরবরাহকারি ডিলারের প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

Read More »

বিশ্বে মাত্র দুইজন নেতা আছেন: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৪ খৃ. : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান বলেছেন,বর্তমানে বিশ্বে মাত্র দুইজন নেতা আছেন। এরা হচ্ছেন তিনি নিজে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরদোয়ান বলেছেন, ‘বর্তমানে বিশ্বে অভিজ্ঞ নেতা আছেন মাত্র দুইজন। এরা হচ্ছেন আমি নিজে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন আমি এটা বলছি না যে, কারণ তাদের মধ্যে আমি নিজেও আছি। তিনি বলেছেন, কিন্তু আমি ২২ বছর ধরে ক্ষমতায় আছি, পুতিনের প্রায় কাছাকাছি। অন্যরা চলে গেছেন। এবং আমরা চাই আমাদের মধ্যে সংলাপ অব্যাহত থাকবে। রাজনীতিতে সংলাপ অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন,জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের পদত্যাগের পর জার্মানিতে রাজনীতিও শেষ হয়ে গেছে।’ রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’ এই খবর জানিয়েছে। এরদোয়ান আরো বলেছেন, জার্মানির সাবেক চ্যান্সেলর গারহার্ড শ্রোয়েডরকে তিনি খুব সম্মান করতেন। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ‘আমাদের প্রতিও তার সম্মান বোধ ছিল ভিন্ন রকমের এবং সত্যিই তিনি ছিলেন খুব ভালো একজন নেতা। যেমন ধরুন-রমজানের সময় (মানে মুসলমানদের পবিত্র রমজান মাসে সন্ধার খাবারের সময়-তাস) তিনি আমাদের ইফতারির টেবিলে বসে কখনো বিয়ার পান করতেন না। তিনি মুসলমানদের প্রতি খুব সম্মান দেখাতেন। তুরস্কের নেতা বলেছেন, ‘শ্রোয়েডরের সঙ্গে আমাদের সংলাপ এখনো চলে এবং তিনি মাঝে মাঝে তুরস্ক সফরে এলে তখনো তার সঙ্গে আমাদের সংলাপ বা আলাপ-আলোচনা হয়।

Read More »

জান প্রাণ দিয়ে জনআস্থা ধরে রাখতে হবে : তারেক রহমান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৪ খৃ. : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতি সৃষ্ট ‘জনআস্থা’ জান-প্রাণ দিয়ে ধরে রাখতে দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। ‘বিএনপি’র কিছু নেতাকর্মীর কাজকর্ম সাধারণ মানুষ পছন্দ করছে না’ উল্লেখ করে তিনি বলেন, ‘গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সকল ক্ষমতার উৎস জনগণ। আর আমাদের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণের আস্থা ও বিশ্বাস। তাই যে কোনো মূল্যে নেতা-কর্মীদেরকে দলের প্রতি জনআস্থা ধরে রাখতে কাজ করতে হবে। জনগণকে আস্থায় রাখতে তাদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে।’ তারেক রহমান আজ রোববার লন্ডন থেকে ভার্চূয়াল প্লাটফর্মে একই সময়ে দেশের দক্ষিণাঞ্চলীয় বরিশাল ও উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগে বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যেগে আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন । রোববার বিকেলে বরিশাল মহানগরীর বন্দর রোডস্থ জেলা শিল্পকলা একাডেমিতে এবং  রংপুর শহরের শিল্পকলা একাডেমির হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কীভাবে দেশকে পুনর্গঠন করতে চায় তারই সংস্কার হিসেবে বিএনপি’র পক্ষ থেকে ৩১ দফা প্রস্তাবনা দেয়া হয়েছে। সংস্কার প্রস্তাব শুধু দলীয় কর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রতিটি মানুষের কাছে তা পৌঁছে দিতে হবে। ৩১ দফায় কারও আপত্তি বা নতুন কোনো প্রস্তাবনা থাকলে তা সংযোজন করা হবে। ‘জনগণ যেভাবে বলবে সেভাবেই দেশ পরিচালিত হতে হবে’ মন্তব্য করে তিনি বলেন, বিএনপির ওপর জনগণের আস্থা ধরে রাখতে হবে দলের কর্মীদের। জনসমর্থনকে যে কোনভাবে বিএনপির পক্ষে ধরে রাখতে হবে। তারেক রহমান বলেন, হাতের পাঁচ আঙ্গুল সমান নয়, মানুষও এক রকম হয় না। ৫ আগস্টের পর গত চার মাসে দলের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছেন। যে কারণে তাদের অনেকের কাজকর্ম সাধারণ মানুষ পছন্দ করছে না। তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য হওয়া উচিত মানুষের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করা। যদি লক্ষ্য অন্য কিছু হয়ে থাকে, তবে দুদিন পরে ছিটকে পড়ে যাবেন। জনগণের সমর্থন থেকে ছিটকে পড়বেন। তাদের আস্থা থেকে দূরে সরে যাবেন৷ তাই সবাইকে জনগণের আস্থা ও সম্মান এবং সমর্থন ধরে রাখতে কাজ করতে হবে। জান-প্রাণ দিয়ে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা ধরে রাখতে হবে।’ তারেক রহমান বলেন, দীর্ঘ ১৫ বছর পর ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের কবল থকে  জনগণ রক্ষা পেলেও এখনও ষড়যন্ত্র চলছে।  জনগণের আস্থা অর্জনের মধ্যদিয়ে দেশকে রক্ষা করতে হবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোন স্বৈরশাসক  স্থায়ীভাবে টিকে থাকতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ভালো কাজের  মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে যাতে ক্ষমতায় আসলেও টিকে থাকা যায়। বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় ৩১ দফা প্রণয়ন কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, মজিবর রহমান সরোয়ার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, দলের বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক নান্নুসহ বিভাগের ৬ জেলার ৮ টি ইউনিট থেকে সুপার ফাইভ নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বরিশালের ৫ শতাধিক নেতাকর্মী এ কর্মশালায় উপস্থিত ছিলেন। অপরদিকে, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ কর্মশালায় দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ রংপুর বিভাগে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । এ  কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেন, ‘আমরা চাই সকল দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে, যেখানে সব মানুষ মতামত রাখতে পারে।’ তিনি জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেককে নিজ-নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানিয়ে বলেন,জনগণের আস্থাকে রক্ষা করতে হবে। এ ব্যাপার সচেতন থাকতে হবে।’

Read More »

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

স্পোর্টস ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৪ খৃ : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ে বাংলাদেশ  অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আজ সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই জয় বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে। ভবিষ্যতেও এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান।

Read More »

রংপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৫ বছর জোর করে ক্ষমতায় টিকে ছিল যারা তারা এখন নেই, তার কারণ জনগণের আস্থা বিশ্বাস ভালবাসা হারিয়ে ফেলেছে, বাংলাদেশকে গঠনে সকল কে তাদের নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। (৮ ডিসেম্বর) রবিবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি করণে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে রংপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির একার পক্ষে যা সম্ভব নয়। দেশকে গড়তে হলে দল মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, বিএনপির মূল কাজ হচ্ছে জনগণ কে ঐক্যবদ্ধ করা, জনগনের আস্থা অর্জন করা। আগামী নির্বাচন হবে জাতির জন্য কঠিন এক নির্বাচন। এই নির্বাচন হবে দেশের সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ২০ বছর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আবার তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তাই এই নির্বাচন হবে কঠিন থেকে কঠিনতর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে। সেই আস্থা ধরে রাখতে হবে। ঘরে-ঘরে দলের ৩১ দফা পৌঁছে দিতে হবে। এই ৩১ দফা শুধু বিএনপির নয়, এতে গণতান্ত্রিক অনেক রাজনৈতিক দলের মতামত রয়েছে। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সকল ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনগণের সমর্থন ছাড়া কোনোভাবেই ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন সহ বিএনপির কেন্দ্রীয়, রংপুর বিভাগীয়, জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ।

Read More »

রংপুরে এবি পার্টির মানববন্ধন কর্মসূচি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ‘লড়াই করি আপন পথে চিহৃ রাখি এক সাথে’ স্লোগানকে সামনে রেখে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভারতীয় উগ্রবাদীদের হামলায় ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে রংপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মানববন্ধন কর্মসূচি পালন করেন। রবিবার (৮ ডিসেম্বর) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে এবি পার্টি আয়োজিত মানববন্ধনে এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাহবুবার রহমান মাহবুব উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী সদস্য সচিব এড. আব্দুর রউফ, সিনিয়র সদস্য সচিব ও রংপুর জেলা আহ্বায়ক আব্দুল বাসিদ মারজান, মহানগরের যুগ্ন আহ্বায়ক অধ্যাপক গোলজার হোসেন, জেলা যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ আক্তারুজ্জামান শাহিন, যুব পার্টির যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম, মহানগরের যুগ্ন সদস্য সচিব মোস্তাফিজার রহমান রঞ্জু, সাংগঠনিক সম্পাদক রেজাউল বারি রিজু প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভারতীয় উগ্রবাদীদের হামলায় ও জাতীয় পতাকা অবমাননা করার পরও ভারতীয় সরকারের ভূমিকা সন্দেহঘেরা। আমরা চাই ভারতীয় সরকার হামলাকারীদের আইনের আওতায় এনে নিঃশত্বভাবে ক্ষমা চাবে। না হলে আমরা এক হয়ে ভারতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো। এ সময় এবি পার্টি রংপুর জেলা, মহানগর সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে বর্ণিল আয়োজনে যন্ত্রসংগীত উৎসব

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: যন্ত্রসংগীত চর্চার প্রতি আগ্রহ বাড়ানো এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ ঘটানোর লক্ষ্যে বিভাগীয় শহর রংপুরে অনুষ্ঠিত হয়েছে ‘যন্ত্রসংগীত উৎসব’। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের ছোট বোন সুমি খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন সংগীত প্রশিক্ষক তমাল কান্তি লাহরি ও কুমারেশ চন্দ্র বর্মণ। এতে স্বাগত বক্তব্য রাখেন রংপুর জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু। উদ্বোধনী ও আলোচনা পর্ব শেষে রংপুর জেলার শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সমবেত যন্ত্রসংগীত। এরপর পর্যায়ক্রমে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার শিল্পীরা একক ও দলীয় যন্ত্রসংগীত পরিবেশন করে। মনোমুগ্ধকর এ উৎসবের পরিবেশনায় ছিল বাঁশি, কাঠি ঢোল, দোতরা, খমক, তবলা, এস্রাজ, সেতার, বেহালা, সাঁনাই ও হারমোনিয়ামসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে শাস্ত্রীয় ও লোক সংগীত।

Read More »