সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা

রংপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৫ বছর জোর করে ক্ষমতায় টিকে ছিল যারা তারা এখন নেই, তার কারণ জনগণের আস্থা বিশ্বাস ভালবাসা হারিয়ে ফেলেছে, বাংলাদেশকে গঠনে সকল কে তাদের নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। (৮ ডিসেম্বর) রবিবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি করণে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে রংপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির একার পক্ষে যা সম্ভব নয়।

দেশকে গড়তে হলে দল মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, বিএনপির মূল কাজ হচ্ছে জনগণ কে ঐক্যবদ্ধ করা, জনগনের আস্থা অর্জন করা। আগামী নির্বাচন হবে জাতির জন্য কঠিন এক নির্বাচন। এই নির্বাচন হবে দেশের সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ২০ বছর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আবার তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তাই এই নির্বাচন হবে কঠিন থেকে কঠিনতর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে। সেই আস্থা ধরে রাখতে হবে।

ঘরে-ঘরে দলের ৩১ দফা পৌঁছে দিতে হবে। এই ৩১ দফা শুধু বিএনপির নয়, এতে গণতান্ত্রিক অনেক রাজনৈতিক দলের মতামত রয়েছে। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সকল ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন।

জনগণের সমর্থন ছাড়া কোনোভাবেই ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন সহ বিএনপির কেন্দ্রীয়, রংপুর বিভাগীয়, জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM