সর্বশেষ
সর্বশেষ

Day: December 10, 2024

রংপুরে উইমেন চেম্বারের নির্বাচন উপলক্ষে প্রস্ততি সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নির্বাচন উপলক্ষে আহবায়ক কমিটির আয়োজনে প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১০ ডিসেম্বর) মঙ্গলবার বিকালে নগরীর স্থানীয় একটি হোটেলে আলোচনা সভায় রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের আহবায়ক মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের যুগ্ম আহবায়ক মোছাঃ শীলা আলম, সদস্য শারমির আক্তার শিমুল, ফেরদৌসী বেগম, তাসলিমা আক্তার, তাপশী রাবেয়া, মোর্সেদা খাতুন, শারমিন সুলতানা, স্মৃতি বেগম সদস্য অন্যান্য নেতৃবৃন্দ। সভায় রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নির্বাচন বিষয়ে দিক নির্দেশনা মুলক আলোচনা করা হয়। সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে দ্রুত নির্বাচনের তফশীল ঘোষনা করা হবে।

Read More »

বংপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন এর মানবাধিকার দিবস উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আস্ফ)রংপুর বিভাগীয় কমিটি এবারের প্রতিপাদ্য ‘এখনই আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ ‘ কে সামনে রেখে সংঘটন এর বিভাগীয় কার্যালয় চন্দ্রা মোড়,কলেজ রোড হতে একটি র‌্যালি প্রেস ক্লাব মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে সভা আয়োজন করে। সভায় সংগঠন এর সভাপতি আবু মুসা তুষারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্মাদক শুভ্র দেবশর্মার সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠন এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান রেজু,সিনিয়র সহ সভাপতি হারুনর রসিদ,সহ সভাপতি আব্দুর রাজ্জাক,সাংগঠনিক সম্পাদক ঈশা খা আপেল,অর্থ সম্পাদক শফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক উত্তম দাস,প্রচার সম্পাদক রফিকুল ইসলাম,সহ আইন সম্পাদক নুরে রুবাইয়াত সহ প্রমুখ। বক্তারা বলেন সারা বিশ্বে আজ মানবাধিকার দিবস পালিত হচ্ছে। দেশে স্বাধিনতার পর থেকে বিভিন্ন ভাবে নারী নির্যাতন, মিথ্যা মামলা,মানুষকে হয়রানি সহ নানা ভাবে সাধারণ মানুষ এর মানবাধিকার বাস্তবায়ন হচ্ছে না।দেশের প্রচলিত আইন থাকার পরেও দেশের মানুষ তার অধিকার বঞ্চিত হচ্ছে।বক্তারা এসব এর নিন্দা ও বর্তমান সরকার কে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার উদাত্ত আহবান জানান।

Read More »

রংপুরে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, অর্থনৈতিক শুমারি একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ। টেকসই উন্নয়নে সঠিক তথ্যের কোনো বিকল্প নেই। তিনি এই জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। এসময় আয়োজকরা জানান, রংপুর জেলায় এই অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে ৫৩ জন পরিসংখ্যান জোনাল অফিসার, ৩২১ জন সুপার ভাইজার, ৫৩ জন আইটি সুপারভাইজার এবং এক হাজার ৭০২ জন তথ্য সংগ্রহকারী নিয়োজিত থাকবেন। অনুষ্ঠানে রংপুর সরকারি কর্মকর্তা, বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারি, তথ্য সংগ্রহকারীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এরপর দিবসটি উপলক্ষ্যে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর থেকে প্রচারণামূলক একটি র‌্যালি বের করা হয়।

Read More »