সর্বশেষ
সর্বশেষ

Day: December 11, 2024

রংপুর জেলা কৃষকদল এর ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয়তাবাদী কৃষকদল রংপুর জেলা শাখার আয়োজনে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গতকাল বুধবার নগরীর গ্রাউন্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে প্লেকাট, ফেষ্টুন নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শাপলা চত্ত্বরে সমাবেশ করে। এ সময় কৃষকদেরকে ইরি বোর ধানের চারা র বীজ বিতরন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল রংপুর জেলা শাখা আহবায়ক আনোয়ার শাহাদত এর সভাপতিত্বে ও সদস্য সচিব দিল মিরাজুল ইসলাম দুলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী বেলাল, মমিনুল ইসলাম খান সজীব, সবুজ আহমেদ, মিজানুর রহমান, কাউনিয়া উপজেলা কৃষক দলের সভাপতি ফেরদৌস হাসান জনি, সাধারণ সম্পাদক ফাইজুল হাসান, বদরগঞ্জ উপজেলা কৃষকদরে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আল আমিন, মিঠাপুকুর উপজেলা কৃষক দলের আহবায়ক শাহীন সর্দার, সদস্য সচিব এনামুল, পীরগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক আফজাল হোসেন, সদস্য সচিব আশরাফুল ইসলাম, পীরগঞ্জ পৌরসভা কৃষক দলের সদস্য সচিব মিলন মিয়া, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক শফি মাহমুদ, সদস্য সচিব বুলু আজাদ, গংগাচড়া উপজেলা কৃষকদলের আহবায়ক সবুজ আহম্মেদ, সদস্য সচি শহিদুল ইসলাম, হারাগাছ পৌরসভা কৃষক দলের আহবায়ক শাহিনুর রহমান রাজু, সদস্য সচি মাহমুদার রহমান লিটন সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও ইউনিটের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও নতুন মজুরি চুক্তি প্রকাশ করা হয়। গতকাল সকালে নগরীর সুমি কামিউনিটি সেন্টারে সাধারণ সভায় রংপুর দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জোবায়দুল ইসলাম জোবেদের পরিচালনায় ও সংগঠনের সভাপতি বেলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ও গণসংহতি আন্দোলন রংপুর জেলার আহবায়ক তৌহিদুর রহমান। আরও বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান হবি, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন টিংকু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজু ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সহ-সভাপতি মফিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রতন রায়, সাংগঠনিক সম্পাদক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বুলেট মিয়া, প্রচার সম্পাদক সুমন, কার্যকরী সদস্য বিজয় প্রমুখ।

Read More »

রংপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির চেক বিতরন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির রংপুর জেলা শাখার আয়োজনে শিক্ষাবৃত্তি, চিকিৎসা ও এককালীন অনুদানের চেক বিতরন করা হয়। গতকাল বুধবার রংপুর নগরীর গুপ্তপাড়া সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত চেক বিতরনে সমিতির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ শাহাদত হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোজাম্মেল হক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমিতির ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শাহাদত হোসেন, কোষাধক্ষ্য মোঃ সলিম উদ্দিন, যুগ্ম কোষাধক্ষ্য ইয়াকুব আলী , উপদেষ্টা অধ্যাপক শাহ আলম, কার্যকরি সদস্য শামছুক হক মঞ্জু, এ এফ রেজাউল করিম, এমদাদুল হক, নাজমুন নাহার প্রমুখ।

Read More »

বোরো মৌসুমে সারের ঘাটতি নেই

কৃষি সংবাদ / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৪ খৃ. : দেশে সব ধরনের সারের পর্যাপ্ত মজুদ থাকায় আসন্ন বোরো মৌসুমে সারের ঘাটতির কোনো সম্ভাবনা নেই। কর্মকর্তারা জানিয়েছেন, দেশে এখন ৬.৮১ লক্ষ মেট্রিক টন ইউরিয়া, ১.২৫ লক্ষ মেট্রিক টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), ২.২৮ লক্ষ মেট্রিক টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ২.৪৮ লক্ষ মেট্রিক টন মিউরেট অফ পটাশ (এমওপি) মজুদ রয়েছে। । কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমাম বলেন, ‘আমাদের পর্যাপ্ত মজুদ থাকায়, আমরা আগামী বোরো মৌসুমে সার সংকট নিয়ে উদ্বিগ্ন নই।’ তিনি বলেন, বোরো চাষের আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীনে বাফার স্টক গোডাউন ও ডিলারদের কাছে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। মার্চ পর্যন্ত রবি মৌসুমে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের মোট চাহিদা ১৬,৪৮,৭০১ মেট্রিক টন, টিএসপি ৪,৬৬,২৭৯ মেট্রিক টন, ডিএপি ৯,৬৮,৭৭৭ মেট্রিক টন এবং এমওপি ৫,৫৬,৮৪৬ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। ডিএই উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, বিসিআইসি ও বিএডিসি পরিচালিত বাফার গোডাউনে সব ধরনের সারের পর্যাপ্ত মজুদ আছে। তিনি বলেন, চলতি বছরের সামগ্রিক ও মৌসুমি সারের চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনসহ (বিসিআইসি) বেসরকারি ও সরকারি খাতের আমদানিকারকরা ধারাবাহিকভাবে সার আমদানি করছে। সারের মোট চাহিদার মধ্যে বিসিআইসি স্থানীয়ভাবে ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করবে। বাকি ১৫ লাখ মেট্রিক টন সার চট্টগ্রামভিত্তিক যৌথ উদ্যোগের বহুজাতিক কোম্পানি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি বা কাফকো উৎপাদন করবে ও বিদেশে থেকে আমদানি করা হবে। বিসিআইসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এম সাইফুল আলম বলেন, ‘আমরা ইতিমধ্যেই স্থানীয়ভাবে ৫.৫ লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করেছি। এছাড়া সারা বছর আমদানি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এই সময়ের মধ্যে বিসিআইসি এক লাখ মেট্রিক টন টিএসপি ও এক লাখ মেট্রিক টন ডিএপি আমদানি করবে।  আমদানি পরিকল্পনা অনুযায়ী, বিএডিসি ৪.৫০ লাখ মেট্রিক টন টিএসপি, ৯ লাখ মেট্রিক টন ডিএপি এবং ৭ লাখ মেট্রিক টন এমওপি সংগ্রহ করবে। বাকি ২ লাখ মেট্রিক টন টিএসপি, ৫ লাখ মেট্রিক টন ডিএপি ও ২.৫০ লাখ মেট্রিক টন এমওপি বেসরকারি খাতের মাধ্যমে আমদানি করা হবে।  এদিকে সরকার চলতি মৌসুমে ৫০ লাখ ৭০ হাজার হেক্টর জমিতে ২ কোটি ২৬ লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

Read More »

১ কোটি ৪৮ লাখ লিটার ভোজ্য তেল, ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করবে সরকার

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৪ খৃ. – দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ১ কোটি ৪৮ লাখ লিটার ভোজ্য তেল এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি) কমিটির ১৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সালেহউদ্দিন আহমেদ বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র পরিচালিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতির (ওটিএম) আওতায় নাবিল নাবা ফুডস লিমিটেড থেকে ৯৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করবে। প্রতি কেজি মসুর ডালের দাম হবে ৯৫.৯৭ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের অন্য এক প্রস্তাব অনুযায়ী, টিসিবি চলতি অর্থবছরের জন্য স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) অধীনে ৫৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড থেকে ৩৮ লাখ ১০ হাজার লিটার পরিশোধিত লুজ সয়াবিন তেল সংগ্রহ করবে। যার প্রতি লিটার তেলের দাম হবে ১৪০ টাকা। এছাড়াও, টিসিবি চলতি অর্থবছরের জন্য স্থানীয়ভাবে ডিপিএম পদ্ধতির অধীনে ১৪৩ কোটি টাকায় এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত লুজ পাম অলিন সংগ্রহ করবে। যার প্রতি লিটার তেলের দাম হবে ১৩০ টাকা।

Read More »

দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের আয় ও সম্পদের হিসাব প্রকাশের আহ্বান টিআইবি’র

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :  ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৪ খৃ. – দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর নতুন চেয়ারম্যান ও কমিশনারদের আয় ও সম্পদ বিবরণীর তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।   একইসঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনা ও নজিরবিহীন প্রাণহানি ও ত্যাগের বিনিময়ে সৃষ্ট ‘নতুন বাংলাদেশের’ অভীষ্টের প্রতি অনঢ় ও সর্বোচ্চ শ্রদ্ধাবোধের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকারেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি। টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘জাতির ক্রান্তিলগ্নে জনপ্রত্যাশার কেন্দ্রীয় প্রতিষ্ঠান দুদকের শীর্ষ অবস্থানের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিতের স্বার্থে নিম্নোক্ত বিষয়সমূহ স্বপ্রণোদিতভাবে  প্রকাশের আহ্বান জানাই। তিনি বলেন, নিজের ও নিকট পরিবারের নামে বেনামে অর্জিত আয় ও সম্পদের তথ্য, আয়ের বৈধ সূত্রের সঙ্গে অর্জিত আয় ও সম্পদের সামঞ্জস্যতার তথ্য, নিরপেক্ষ নিরীক্ষক কর্তৃক আয় ও সম্পদ বিবরণীর যথার্থতা, পর্যাপ্ততা ও সামঞ্জস্যতা যাচাইয়ের সুনির্দিষ্ট পদক্ষেপ, পেশাগত জীবনের কোনো পর্যায়ে কোনো প্রকার ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের প্রকাশিত ও অপ্রকাশিত তথ্যের বিষয়ে নিজের অবস্থান, প্রত্যক্ষ বা পরোক্ষ দলীয় রাজনৈতিক আনুগত্যের তথ্য এবং উল্লেখিত বিষয়ে কোনো প্রকার অসামঞ্জস্যতার ক্ষেত্রে স্বেচ্ছায় পদত্যাগ করে যথাযথ আইনি প্রক্রিয়ায় তদন্ত সাপেক্ষে জবাবদিহি করতে প্রস্তুত করার ঘোষণা দিতে হবে। একইসঙ্গে দুদকের নব নিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনা ও ‘নতুন বাংলাদেশের’ অভীষ্টের প্রতি অনঢ় থাকার পাশাপাশি সর্বোচ্চ শ্রদ্ধাবোধের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকারের আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক।

Read More »

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :   ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৪ খৃ. : বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে তাদের অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে জাপানি রাষ্ট্রদূত এসব কথা বলেন। রাষ্ট্রদূত কিমিনোরি অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, জাপান সরকার শান্তি ও স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক— এই তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করবে। কিমিনোরি বলেন, ‘আমরা এই তিনটি স্তম্ভের জন্য যথাসাধ্য চেষ্টা করব।’  তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী ব্যবস্থাসহ অন্যান্য সংস্কার কার্যক্রমে টোকিওর ‘দৃঢ় সমর্থনের’ কথাও পুনর্ব্যক্ত করেন। অধ্যাপক ইউনূস উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে অবদান রাখায় জাপানের বিদায়ী রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই দেশের মধ্যে সম্পর্কের প্রশংসা করে বলেন, ‘এই সম্পর্ক সবসময় খুব শক্তিশালী ছিল।’ সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম পরিচালনা করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের উপস্থিতি আমাদের জন্য ইতিবাচক বার্তা দেয় বলে তিনি উল্লেখ করেন। জাপানি রাষ্ট্রদূত বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে জাপানি কোন কোম্পানিও চলে যায়নি। তারা এখানে থাকতে আগ্রহী।’ তিনি নিক্কেইয়ের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান। সেখানে জাপানের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। রাষ্ট্রদূত বলেন, ওই সম্মেলনে অধ্যাপক ইউনূস জাপানের শীর্ষ কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে দেখা করতে পারেন এবং তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাতে পারবেন। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে প্রধান উপদেষ্টার পদক্ষেপের প্রশংসা করে জাপানি রাষ্ট্রদূত বলেন, টোকিও এই বৈঠককে দৃঢ়ভাবে সমর্থন করে। অধ্যাপক ইউনূস মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের গ্যারান্টিযুক্ত একটি নিরাপদ এলাকা তৈরির আহ্বান পুনর্ব্যক্ত করেন, যেখানে সংঘাত শেষ হওয়ার পর বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে তাদের বাড়িতে ফেরার পূর্বে সাময়িকভাবে পুনর্বাসিত করা যেতে পারে। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন

Read More »

সার্ভিস চুক্তিতে স্পষ্ট উল্লেখ থাকলে হাসপাতালের যন্ত্রপাতি এবং মেশিনারি অকার্যকর পড়ে থাকবে না’ – ড. ওমর ইশরাক

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্বনামধন্য মেডিকেল টেকনোলজি ইন্ডাস্ট্রি লিডার, মেডট্রনিকের প্রাক্তন সিইও এবং চেয়ারম্যান ড. ওমর ইশরাক বলেছেন, যে সকল প্রস্তুতকারক বা কোম্পানি হাসপাতালে যন্ত্রপাতি এবং মেশিনারি সরবরাহ করে তাদের সাথে এমন সার্ভিস চুক্তি হতে হবে যাতে যন্ত্রপাতিতে কোন সমস্যা হলে তারা নিজ উদ্যোগে এটা ঠিক করে দেয়। সার্ভিস চুক্তিতে এটা উল্লেখ থাকলে প্রস্তুতকারক বা সরবরাহ কোম্পানি নিজেরাই এটা মেরামত করবে। প্রয়োজনে তারা যন্ত্রপাতি নিয়ে গিয়ে ঠিক করবে অথবা আমাদের দেশেই যন্ত্রপাতি ঠিক করার জন্য তাদের অফিস স্থাপন করবে। সার্ভিস চুক্তিতে স্পষ্ট করে এসব বিষয়গুলি উল্লেখ থাকলে হাসপাতালের যন্ত্রপাতি এবং মেশিনারি নিয়ে সমস্যা হবে না। ১০ ডিসেম্বর ২০২৪ খ্রি. মঙ্গলবার সকাল ১১:০০ টায় ঢাকার শাহবাগের বিএসএমএমইউ কনভেনশন হলে মেডিকেল ইকুইপমেন্ট ও ডিভাইস বিষয়ক সভায় তিনি এ কথা বলেন। সভায় সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালসহ, মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতালের যন্ত্রপাতির ব্যাপারে বিস্তারিত তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। এবং এ সকল যন্ত্রপাতি ঠিকমতো মেরামত, সংরক্ষন, এবং অকেজো যন্ত্রপাতি কার্যোপযোগী করার উপায় নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। ওমর এস. ইশরাক একজন বাংলাদেশী-আমেরিকান ব্যবসায়িক নির্বাহী, জানুয়ারি ২০২০ থেকে ইন্টেলের বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে জুন ২০১১ থেকে এপ্রিল ২০২০ পর্যন্ত মেডট্রনিকের বোর্ডের সিইও এবং চেয়ারম্যান ছিলেন, এবং ডিসেম্বর ২০২০ পর্যন্ত নির্বাহী চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আরো বলেন, যদি আমরা রোগ হবার আগে তা প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়বে না। মাত্রাতিরিক্ত রোগী ভর্তি হবার কারণে হাসপাতালগুলোতে যথাযথ চিকিৎসা দেয়াটা ব্যাহত হয়। আমাদের রোগ না হবার জন্য প্রিভেনটিভ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়াটা জরুরি। সভায় তিনি আরো বলেন, আমরা যদি হাসপাতাল বানানোর কথা বলি, বর্তমানে জনসংখ্যা এবং রোগীর যে চাপ তা শুধু হাসপাতাল বানিয়ে সমাধান করাটা সম্ভব নয়। আমরা যদি রোগের প্রতিরোধমূলক ব্যবস্থার উপর গুরুত্ব দেই, তাহলে গ্রাম থেকে শহরে, ঢাকায় রোগীর চাপ বাড়বে না। এজন্য আমাদের সচেতনতা এবং রোগ প্রতিরোধের উপর আমাদের গুরুত্ব দিতে হবে। গ্রামীণ মানুষের সেবার উদ্দেশ্য ড. ওমর ইশরাক প্রান্তিক পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সন্তান সম্ভবা প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবার জন্য পোর্টেবল আল্ট্রাসনোগ্রাফি মেশিন সরবরাহ করেছেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, আমরা খালি ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা কিন্তু স্বাস্থ্য সেবা না। এটা চিকিৎসা ব্যবসা হয়ে গেছে। আমরা যদি সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য সেবার মধ্যে ফিরে যাই , তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব। আমরা রাতকানা রোগের কথা জানি। একসময় বাচ্চাদের মাঝে এই রোগের অনেক প্রকোপ ছিল। ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেলে যেমন সবুজ শাক-সবজি, হলুদ ফলমূল খেলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। বর্তমানে মানুষের সচেতনতার কারণে এই রোগের প্রকোপ অনেকটাই কমেছে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জনাব মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী ডা. মোঃ সায়েদুর রহমান এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব ডা. মো: সারোয়ার বারী। আরো উপস্থিত ছিলেন মেডট্রনিক ল্যাবসের প্রেসিডেন্ট রুচিকা সিনঘাল, বিশেষজ্ঞ ডাক্তার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Read More »