সর্বশেষ
সর্বশেষ

১ কোটি ৪৮ লাখ লিটার ভোজ্য তেল, ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করবে সরকার

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৪ খৃ. – দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ১ কোটি ৪৮ লাখ লিটার ভোজ্য তেল এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি) কমিটির ১৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সালেহউদ্দিন আহমেদ বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র পরিচালিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতির (ওটিএম) আওতায় নাবিল নাবা ফুডস লিমিটেড থেকে ৯৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করবে। প্রতি কেজি মসুর ডালের দাম হবে ৯৫.৯৭ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের অন্য এক প্রস্তাব অনুযায়ী, টিসিবি চলতি অর্থবছরের জন্য স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) অধীনে ৫৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড থেকে ৩৮ লাখ ১০ হাজার লিটার পরিশোধিত লুজ সয়াবিন তেল সংগ্রহ করবে। যার প্রতি লিটার তেলের দাম হবে ১৪০ টাকা।

এছাড়াও, টিসিবি চলতি অর্থবছরের জন্য স্থানীয়ভাবে ডিপিএম পদ্ধতির অধীনে ১৪৩ কোটি টাকায় এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত লুজ পাম অলিন সংগ্রহ করবে। যার প্রতি লিটার তেলের দাম হবে ১৩০ টাকা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM