জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটি- ২০২৪ইং এর নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সিটি বাজার চত্ত্বরে অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মোঃ আকবর আলী, রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ হাসনা বানু, সহকারী নির্বাচন কমিশনার আব্দুল মতি। অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম । অনুষ্ঠানে শপথ গ্রহন করেন নব নির্বাচিত রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল, সাধারন সম্পাদক মাসুম মিয়া, সিনিয়র সহ সভাপতিঃ মোঃ লুৎফর রহমান মুন্সি, সহ -সভাপতি মেঃ সিরাজ মিয়া, সহ-সাধারণ সমাদক- মোঃ নূর ইসলাম বাবলু ও সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরজামান মনির, অর্থ সম্পাদক মোঃ জাহাহীর আলম, দপ্তর সম্পাদক মোঃ বিপ্লব হোসেন বিটু, ক্রীড়া সম্পাদক মোঃ গোলজার হোসেন, ধর্ম সম্পদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আলমগীর, ২নং ব্লক সদস্য মোঃ ওমর কাজী কোটন, ২নং ব্লক সদস্য মহুবার রহমান মহু, ৩নং ব্লক সদস্য মোঃ খোকন ইসলাম, ৪ নং ব্লক সদস্য মোঃ যাদু মিয়া, ৫ নং ব্লক সদস্য মোঃ শহিদ ও ৬ নং ব্লক সদস আলহাজ্ব দুলাল মিয়া । অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র আনুষ্ঠিত হয়।