জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৪-২০২৭) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) স্টেশন রোডস্থ বিএম কলেজে সকাল ৮ টায় থেকে বিকেল ৪ টায় পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাত ৮টায় নির্বাচনী ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন চিশতী ।
নব নির্বাচিত রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক হোসেন মংলা, সহ সভাপতি মোঃ শাকিল, সাধারণ সম্পাদক আলাউল মিয়া (লাল্লু) (বিনা প্রতিদন্দ্বিতায়), সহ সাধারণ সম্পাদক মোঃ ওকিল মিয়া, অর্থ সম্পাদক মোঃ সবুজ (বিনা প্রতিদন্দ্বিতায়), সড়ক সম্পাদক মোঃ নাছিম, দপ্তর সম্পাদক জোয়াত খান তুফান (বিনা প্রতিদন্দ্বিতায়), প্রচার সম্পাদক মোঃ সাজু, কার্যকরী সদস্য সেলিম মিয়া নির্বাচিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাসানুর রহমান রনি, আরমান, রফিকুল ইসলাম সঞ্জু। নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন চিশতী বলেন, ভোট সুস্থ ও নিরোপেক্ষ হয়েছে। কোন প্রকার অসংগতি চোখে পড়েনি। প্রার্থীরাও নির্বাচনের প্রশংসা করেছেন।
















