সর্বশেষ
সর্বশেষ

Day: January 4, 2025

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরশুরাম থানার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন অনিবার্য এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর পরশুরাম থানার কমিটি গঠন উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর ৫ নং ওয়ার্ডের হারাটি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগরের উপদেষ্টা অধ্যাপক রায়হান সিরাজী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রায়হান সিরাজী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অসংখ্য নিহত ও আহতদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পলায়নের পর দেশে এখন যে পরিবেশ এসেছে, এই পরিবেশকে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত মনে করতে হবে। এই নেয়ামতকে কাজে লাগিয়ে পরশুরাম থানার ফেডারেশনের নতুন কমিটিতে যারা মনোনীত হয়েছেন তাদের প্রত্যেককেই সৎ, যোগ্য ও নৈতিক মানে উন্নীত হয়ে এক একটি সংঘঠকের ভূমিকা পালন করতে হবে। সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওসার আলী । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পরশুরাম থানার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম, ফেডারেশন- এর রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহানত মিয়া প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পরশুরাম থানার সভাপতি আব্দুল খালেক। উল্লেখ্য যে, সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরশুরাম থানা শাখার ২০২৫-২৬ সেশনে আব্দুল খালেক-কে সভাপতি ও ইউসুফ আলী-কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এবং একই সময়ে সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল কার্যনির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।

Read More »

রংপুরে মর্নিং সান এফসি প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্টর উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মর্নিং সান এফসি প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয় । গতকাল (৪ জানুয়ারী) শনিবার বিকেলে ধাপ ষ্টাফ কোয়ার্টার মাঠে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহম্মেদ আজাদ। অনুষ্ঠানে মর্নিং সান এফসির সভাপতি মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনালী অতীত রংপুর ক্লাবের সহ সভাপতি তাজুল ইসলাম তাজু, সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রাকিব, সমাজ সেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব ডা. নূরুল হাসান, আব্দুর রাজ্জাক রাজু, আব্দুর রউফ রাঙ্গা, নিয়ামুল আতিকুর রহমান পুলক, জেলা বিএনপির সদস্য মাসুক জালাল রাহাত প্রমুখ। নক আউট ভিত্তিক খেলায় ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় গঙ্গাচড়া একাদশ ও মুন্সিপাড়া ড্রিমন্সল্যান্ড একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ভাবে শেষ হয়। পরে ট্রাইবেকারে মুন্সিপাড়া ড্রিমন্সল্যান্ড একাদশ ৫-৪ গোলে জয়লাভ করে। খেলায় মোট ১৬ টি দল অংশ গ্রহন করে।

Read More »

রংপুর নগরীর শীতার্ত মানুষের মাঝে লংকাবাংলা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, দিনাজপুর শাখার আয়োজনে রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে রংপুর নগরীর শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে লংকাবাংলা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির কম্বল বিতরণ কর্মসূচি ২০২৫ অংশ হিসেবে রংপুরে কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবিক এই উদ্যোগে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী (বিপিএম)। বিশেষ অতিথি ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়রা আজম। হেড অফ সিএমএস এমই অ্যান্ড রিটেইল ফাইন্যান্স মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যন্স পিএলসি ক্লাস্টার হেড-নর্থ রিজিয়ন মোঃ মিজানুর রহমান, রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী খোকন সরকার, হাজী মোঃ তানবীর হোসেন আশরাফী, (সর্বোচ্চ করদাতা), মোঃ আনিছুর রহমান খোকন, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী (বিপিএম) বলেন, রংপুর শীতের রাজধানী। জেকে বসতে শুরু করেছে শীর্ত। এই শীতে রংপুরের শীর্তাত মানুষের পাশে দাড়ানোর জন্য লংকা বাংলা ফাউন্ডেশনের প্রতি কৃর্তজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়রা আজম বলেন, আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে, সেই সাথে তিনি মহতি উদ্যোগকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন লায়নস স্কুল অ্যান্ড কলেজ রংপুর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর শাখা এবং স্থানীয় পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ। তাদের প্রতি কৃর্তজ্ঞতা জানান তিনি। এ সময় রংপুর নগরীর ৪শ” শীর্তাত মানুষের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়

Read More »