সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর নগরীর শীতার্ত মানুষের মাঝে লংকাবাংলা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

রংপুর নগরীর শীতার্ত মানুষের মাঝে লংকাবাংলা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, দিনাজপুর শাখার আয়োজনে রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে রংপুর নগরীর শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে লংকাবাংলা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির কম্বল বিতরণ কর্মসূচি ২০২৫ অংশ হিসেবে রংপুরে কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবিক এই উদ্যোগে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী (বিপিএম)।

বিশেষ অতিথি ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়রা আজম।
হেড অফ সিএমএস এমই অ্যান্ড রিটেইল ফাইন্যান্স মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যন্স পিএলসি ক্লাস্টার হেড-নর্থ রিজিয়ন মোঃ মিজানুর রহমান, রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী খোকন সরকার, হাজী মোঃ তানবীর হোসেন আশরাফী, (সর্বোচ্চ করদাতা), মোঃ আনিছুর রহমান খোকন, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী (বিপিএম) বলেন, রংপুর শীতের রাজধানী। জেকে বসতে শুরু করেছে শীর্ত। এই শীতে রংপুরের শীর্তাত মানুষের পাশে দাড়ানোর জন্য লংকা বাংলা ফাউন্ডেশনের প্রতি কৃর্তজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়রা আজম বলেন, আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে, সেই সাথে তিনি মহতি উদ্যোগকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন লায়নস স্কুল অ্যান্ড কলেজ রংপুর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর শাখা এবং স্থানীয় পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ।
তাদের প্রতি কৃর্তজ্ঞতা জানান তিনি। এ সময় রংপুর নগরীর ৪শ” শীর্তাত মানুষের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM