সর্বশেষ
সর্বশেষ

Day: January 7, 2025

রংপুরে শীতার্তদের পাশে আলবেদা খাতুন বিবেক ফাউন্ডেশন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর গংগাচড়া উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আলবেদা খাতুন বিবেক ফাউন্ডেশন এর চেয়ারম্যান তৈয়ব আলী। সোমবার ৬ই জানুয়ারি সকালে কলেজ মোড় সংলগ্ন ফাউন্ডেশন কার্যালয়ে প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় সংগঠনটির প্রধান সমন্বয়কারী আবুল হাসান বলেন,আমার মা আলবেদা খাতুন এর স্মৃতিকে ধরে রাখতে এই ফাউন্ডেশনের জন্ম। গত ৩ বছর ধরে কম্বল বিতরণ কর্মসূচীসহ আত্ম মানবতার সেবা কার্যক্রম চালিয়ে আসছে আলবেদা খাতুন বিবেক ফাউন্ডেশন। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের (সচিব) সুলতানা নাসরিন বানু ও কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Read More »

রংপুরে শিশুদের সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর গ্রুপের পরিচালনা আগামী ২৩ জানুয়ারী বিশ্ব সুন্দর হাতের লেখা দিবস উদযাপন উপলক্ষে রংপুরে শিশুদের শ্রেনী ভিত্তিক সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল (৬ জানুয়ারী) সোমবার বিকাল ৩ টায় রংপুর মেডিকেল পুর্বগেট ডক্টর্স ক্লিনিক অডিটরিয়ামে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠনের প্রধান অতিথি রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু আহসান । এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মোজর (অব) নাসিম উদ্দিন, রংপুর গ্রুপের উপ ব্যাবস্থাপনা পরিচালাক আশরাফুল আলম আল আমিন, রংপুর গ্রুপের পরিচালক মনিরুল ইসলাম, সজনর্স একাডেমির পরিচালক মোঃ রিয়াজ মাহামুদ সুজন, রংপুর গ্রুপের ডাঃ জোবায়ের হোসেন তানিম, ডাঃ শিশির। এ সময় রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা অংশ গ্রহন করেন । সার্বিক তত্বাবধায়নে ছিলেন অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র ও হ্যান্ডরাইটিং এন্ড ক্যালিগ্রাফার্স অ্যাসোসিয়েন অব বাংলাদেশ ।

Read More »

রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা ট্রাক, ট্যায়কলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজঃ ৯২১ এর আনুষ্ঠানিক সাধারণ সভা, ইউনিয়নের কার্য নিবাহী পরিষদ, আসন্ন ত্রি- বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে হাবিবুর রহমান বুলেট কতৃক মিথ্যা, ভিত্তিহীন ও আপপ্রচারের বিরুদ্ধে সাধারণ ট্রাক শ্রমিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৬ জানুয়ারী) সোমবার বিকাল ৪ টায় রংপুর নগরীর কলেজ রোজ প্রধান কার্যালয়ের সামনে শ্রমিকদের প্রতিবাদ সভায় রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক আহবায়ক মোঃ শহিদুল ইসলাম সাঈদ, সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক মকবুলার রহামন আজাদ, সাবেক সড়ক সম্পাদক হামিদুল ইসলাম দ্রাইভার, সাতমাথ ৮ নং উপ কমিটির সম্পাদক মোঃ শফি ড্রাইভার, আকতার হোসেন ড্রাইভার, এরশাদ হোসেন ড্রাইভার, পীরগঞ্জ বড়দরগাহ এর ভোলা মিয়া ড্রাইভার, মোঃ নুরুজ্জামাপন ড্রাইভার। বক্তারা বলেন, রংপুর জেলা ট্রাক, ট্যায়কলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজঃ ৯২১ এর বিরুদ্ধে কোন সড়যন্ত্র সহ্য করা হবেনা। গত ২ জানুয়ারী সাধারণ সভা ও আসন্ন ক্রি বার্ষিক নির্বাচন কে কেন্দ্র করেন হাবিবুর রহমান বুলেট যে মিথ্যা আভিযোগ অপপ্রচার চালাচ্ছেন, আমরা শ্রমিকরা তার তিব্র প্রতিবাদ জানাই । সেই সাথে আগামী ৪৫ দিনের মধ্যে নির্বাচন দেয়ার জন্য নির্বাচন পরিচালনা কমিটির কমিটির প্রতি আহবান জানাই। এছাড়া প্রতিবাদ সভায় সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ বলেন, আগামী দিনে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ্য থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ জয়নাল আবেদীন, মোঃ বাবলু মিয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মোঃ কামরুজ্জামান ফারুখ, সড়ক সম্পাদক মোঃ বাদশা মিয়া, মোঃ জামাল উদ্দিন, সাহারিয়ার কবির রাজ, মোঃ বিদ্যুৎ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, প্রচার সম্পাদক মোঃ হারুনুর রশিদ ভুট্টো, শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, ক্রীড়া ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিছ, কার্যকরি সদস্য মোঃ সোনা মিয়া, মোঃ মাহাতাব আলী, মোঃ সহিদুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম টিপু, মোঃ শাহিদ মিয়া, অফিস প্রধান সচিব মহি উদ্দিন চিশতী হুজুর, অফিস সচিব মোঃ রফিকুল ইসলাম সঞ্জু, অফিস সহকারি সুমন মিয়া সহ সকল সাধারণ শ্রমিকগণ।

Read More »