সর্বশেষ
সর্বশেষ

Day: January 18, 2025

রংপুরে আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভায়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গতকাল (১৮ জুনুয়ারী) বিকাল ৩টায় নগরীল ভগিবালা পাড়াস্থ কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ মনজুদার রহমান। অনুষ্ঠানে আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মোছাঃ ফাতেমা বেগম এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন এডভোকেট ওয়াজিহাদ, ব্যাংকার রহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজ কর্মি আবু হানিফ, আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হযরত আলী, সদস্য জান্নাতী, রঞ্জু, জেসমিন আক্তার প্রমুখ।

Read More »

মেইড ইন বাংলাদেশ এক্সপো নিয়ে রংপুর চেম্বারের আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিশ্বব্যাপী দেশীয় পণ্যের প্রচার ঘটাতে ব্রাজিলে অনুষ্ঠিত ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো-২০২৫’ উপলক্ষে রংপুরে উদ্যোক্তা ও আমদানী-রপ্তানীকারকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-বিবিসিসিআইয়ের উদ্যোগে শনিবার (১৮ জানুয়ারী) সকালে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি ওলিভিয়ারা জানজি। অনুষ্ঠানে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলহাজ্ব আকবর আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিবিসিসিআইয়ের পরিচালক ইমরান চৌধুরী, মহাসচিব জয়নাল আবেদীনসহ অন্যরা। আলোচনা সভায় বক্তারা জানান, ব্রাজিলে বাংলাদেশে তৈরী ঔষধ, চামড়াজাত পণ্য, পোষাকসহ বিভিন্ন পণ্যের ভাল বাজার রয়েছে। কিন্তু ব্রাজিলের সাথে বাণিজ্যিক সম্পর্ক না থাকায় সেগুলো রপ্তানী করা সম্ভব হচ্ছে না। তাই বাংলাদেশী পণ্য বেশিরভাগ ইউরোপে রপ্তানী হয়। আগামী ১৫ থেকে ১৮ জুন ব্রাজিলের সাওপাওলোতে প্রথমবারের মত মেইড ইন বাংলাদেশ এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রাজিলে বাজার গড়ে তুলতে পারলে পণ্য রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক সংকট কাটানো সম্ভব হবে সেই সাথে ব্রাজিল থেকে কম মূল্যে সয়াবিন তেল, চিনি, কফিসহ নানা ধরনের পণ্য আমদানী করে ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন। সেই সাথে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মাঝে ভাল সম্পর্ক গড়ে উঠলে ব্রাজিলের বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করতে আগ্রহী হবেন এবং স্থানীয় পর্যায়ে উৎপাদিত পণ্য বর্হিবিশ্বে ছড়িয়ে যাবে। তাই ব্রাজিলের উদ্যোক্তা, আমদানীকারক-রপ্তানীকারকদের সাথে দেশের উদ্যোক্তা, আমদানীকারক-রপ্তানীকারকদের মেলবন্ধন ঘটাতে যাচ্ছে মেইড ইন বাংলাদেশ এক্সপোতে।

Read More »

সাগরদী কামিল মাদ্রাসায় হল সচিবের বিরুদ্ধে পরীক্ষার হলে অনিয়ম দুর্নীতির করার অভিযোগ পাওয়া যায়

বেলাল হোসেন সিকদার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বরিশাল সাগরদী কামিল মাদ্রাসায় ফাজিল কেন্দ্রীয় পরীক্ষার হল সচিব হলের দায়িত্ব পালন না করে দ্বায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে।বরিশাল সাগরদী কামিল মাদ্রাসায় ফাজিল কেন্দ্রীয় পরীক্ষার কেন্দ্রে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ আছে।পরীক্ষার হলে শিক্ষার্থীদেরকে অসাধু উপায়ে অবলম্বন করে নকল করতে দেওয়া হয় এমন সংবাদের খোজে বরিশাল সাগরদী কামিল মাদ্রাসায় গেলে সরেজমিনে দেখা যায় কেন্দ্রের হল সুপার নিজ কাজে পরীক্ষা শেষ হওয়ার আগেই কেন্দ্র ত্যাগ করে বরিশাল নগরীর কালিজিরা গেছেন। আজ শনিবার ফাজিল ৩য় বর্ষের কেন্দ্রীয় পরীক্ষা চলাকালে বরিশাল সাগরদী কামিল মাদ্রাসায় সাধারণ শিক্ষার্থীরা সবাই বই দেখে লেখার সুবিধা দেওয়াসহ নানা অনিয়ম অভিযোগ আছে হল সুপার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে। পরীক্ষা চলাকালীন সময় হল সচিব মোঃনজরুল ইসলাম শিক্ষার্থীদের বই দেখে লেখতে দেওয়া সহ নানা অভিযোগ দেখা গেছে। অনেক পরিক্ষার্থীরা বলেন হল সুপার বই দেখে লিখতে দিয়ে মেধা শূন্য করে ফেলছে।আবার অনেক ছাত্র অভিযোগ করে বলেন টাকার বিনিময়ে পরীক্ষায় পাশ করানোর চুক্তি নিয়েছেন এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুর্নীতিবাজ জেনারেল শিক্ষক নজরুল ইসলাম।তবে সেখানে থাকা অন্যন্য পরীক্ষার্থীরা অনৈতিক উপায় অবলম্বন করা ও নিজ স্বার্থের জন্য তার পক্ষেই সাফাই গেয়েছেন। পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখা যায় পরীক্ষার খাতার বাইন্ডিং করতেছে মাদ্রাসার কর্মচারীরা তবে সেখানে থাকা দুই শিক্ষক আনিচুর রহমান ও শহিদুল আলম বলেন হল সুপার তার নিজ কাজে কালিজিরা গেছে। সাগরদিঘী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বরিশাল জেলা প্রশাসক ও অত্র প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটিকে না জানিয়ে সাগরদী কামিল মাদ্রাসায় ফাজিল কেন্দ্রীয় বোর্ড পরীক্ষা নিচ্ছে অসদ উপায় অবলম্বন করা এবং ছাত্র-ছাত্রীদের থেকে টাকা নিয়ে পরীক্ষার হলে নকল সাপ্লাই দেওয়ার জন্য। আমাদের পরীক্ষার খাতার বাইন্ডিং ও সীল করতে বলে গেছেন তাই আমরা করতেছি।হল সুপার ছাড়া এই কাজ করতে পারবেন কি না জানতে চাইলে তারা বলেন আসলে হল সুপার এখানে থাকা বাধ্যতামূলক তবে সে আমাদের বলে বাহিরে কাজে গেছে তবে এটা অনিয়ম । স্থানীয়রা বলেন সাগরদী মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে নকল করার ব্যাপারে বরিশাল বিভাগের মধ্যে চ্যাম্পিয়ান। কয়েক বছর পূর্বে এই মাদ্রাসা থেকে কয়েক বস্তা নকল উদ্ধার করেন প্রশাসন। পরীক্ষার হল থেকে পরীক্ষা শেষ হওয়ার বিষয়ে ও মাদ্রাসার পরীক্ষার হলে চলছে ব্যাপক অনিয়ম দুর্নীতি বিষয়ে জানতে চাইলে মোঃ নজরুল ইসলাম বলেন আমি সব কিছু উপরস্থ সবাইকে ম্যানেজ করেই চালিয়ে আসছি আপনার কোন কিছু জানার থাকলে আপনি রুপাতলী সংবাদ সকাল পত্রিকা অফিসে আসেন।সংবাদ সকাল পত্রিকার অফিস তার কিনা জানতে চাইলে বলেন আপনি যা পারেন তা করেন আমি আপনাদের মত সাংবাদিকদের কে দেখে নিব। উল্লেখ্য যে, নজরুল ইসলাম একজন জেনারেল দুর্নীতিবাজ শিক্ষক বরিশাল সাগরদী ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ায় হতাশ শিক্ষক ছাত্র-ছাত্রী অভিভাবকসহ স্থানীয়রা। নাম প্রকাশ না করার শর্তে অত্র মাদ্রাসার একজন সিনিয়র আরবি শিক্ষক বলেন জাতি হিসেবে আমরা এতই হতাশ যে ঐতিহ্যবাহী একটি কামিল মাদ্রাসায় একজন দাড়ি ছাটা জেনারেল শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে হয়েছে আমরা তার অধীনে চাকুরি করি এটা আমাদের জন্য লজ্জার ও দুঃখজনক। এই অবৈধ প্রক্রিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একজন ছাত্র অভিভাবক বলেন সাগরদী কামিল মাদ্রাসায় আর কি কোন আলেম ছিলনা যাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা যায় তা না করে একজন জেনারেল শিক্ষককে কেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ করতে হবে এ বিষয়ে তিনি আরো বলেন আমরা সন্তানদেরকে মাদ্রাসায় পাঠায় আরবি দ্বীন শিক্ষার জন্য আর সেখানের প্রধান যদি হয় একজন জেনারেল দাঁড়ি ছাটা তাহলে অত্র মাদ্রাসার ছাত্ররা কি শিখবে আফসোস। স্থানীয় একজন আক্ষেপ করে বলেন এই মাদ্রাসা ধ্বংসের জন্য এই ভারপ্রাপ্ত দাড়িছাটা দুর্নীতিবাজ জেনারেল শিক্ষক নজরুল ইসলাম’ই যথেষ্ট। এর বেশি আমি আর কিছু বলতে পারব না। সাগরদী কামিল মাদ্রাসার সকল অনিয়ম দুর্নীতিতে হল সচিবের সহযোগী হিসেবে কাজ করেন অত্র প্রতিষ্ঠানের অফিস সহকারী বেয়াদব খেত, নারী লোভী ঘুষখোর আল আমিন। সরজমিনে গিয়ে দেখা যায় বেয়াদব আল আমিন শিক্ষকদের চেয়ারে বসে কথা বলেন এবং ভাব সাব নেন যাহা অত্র প্রতিষ্ঠানের জন্য লজ্জাজনক। পরীক্ষার কেন্দ্রের অনিয়ম ,দূর্নীতি ও হল সুপারের কেন্দ্রে না থাকার বিষয়ে জানতে চাইলে ট্রেরেজার শাখার এ. এস. এম. মামুনুর রহমান খলিলী বলেন তার বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার কেন্দ্রের অনিয়ম ,দূর্নীতি ও হল সুপারের কেন্দ্রে না থাকার বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার মো: আইউব হোসেন বলেন আমি এখই কেন্দ্রের পরিদর্শকের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি। সাগরদী কামিল মাদ্রাসার সভাপতি বরিশালের জেলা প্রশাসক মুঠোফোনে সাংবাদিকদের বলেন আমি এখনও ওই প্রতিষ্ঠানের কারো সাথে বসি নাই। তারাও আমার কাছে আসে নাই এই প্রতিষ্ঠানটা একটা বরিশালের জন্য ক্যান্সার স্বরূপ খেয়ে দেখতেছি ওখানে যে ফাজিল পরীক্ষা চলে এ বিষয়ে আমি জানিনা পরের পরীক্ষা আমি অবশ্যই সেখানে ম্যাজিস্ট্রেট পাঠাবো। সাগরদী কামিল মাদ্রাসার দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও তার সহযোগী অফিস সহকারী আল আমিনের সকল অপকর্ম কুকর্ম নিয়ে খুব শীঘ্রই প্রতিবেদন আসছে তাই চোখ রাখুন পত্রিকার পাতায়।

Read More »