সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • মেইড ইন বাংলাদেশ এক্সপো নিয়ে রংপুর চেম্বারের আলোচনা সভা অনুষ্ঠিত

মেইড ইন বাংলাদেশ এক্সপো নিয়ে রংপুর চেম্বারের আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বিশ্বব্যাপী দেশীয় পণ্যের প্রচার ঘটাতে ব্রাজিলে অনুষ্ঠিত ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো-২০২৫’ উপলক্ষে রংপুরে উদ্যোক্তা ও আমদানী-রপ্তানীকারকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-বিবিসিসিআইয়ের উদ্যোগে শনিবার (১৮ জানুয়ারী) সকালে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি ওলিভিয়ারা জানজি।

অনুষ্ঠানে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলহাজ্ব আকবর আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিবিসিসিআইয়ের পরিচালক ইমরান চৌধুরী, মহাসচিব জয়নাল আবেদীনসহ অন্যরা। আলোচনা সভায় বক্তারা জানান, ব্রাজিলে বাংলাদেশে তৈরী ঔষধ, চামড়াজাত পণ্য, পোষাকসহ বিভিন্ন পণ্যের ভাল বাজার রয়েছে। কিন্তু ব্রাজিলের সাথে বাণিজ্যিক সম্পর্ক না থাকায় সেগুলো রপ্তানী করা সম্ভব হচ্ছে না। তাই বাংলাদেশী পণ্য বেশিরভাগ ইউরোপে রপ্তানী হয়।

আগামী ১৫ থেকে ১৮ জুন ব্রাজিলের সাওপাওলোতে প্রথমবারের মত মেইড ইন বাংলাদেশ এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রাজিলে বাজার গড়ে তুলতে পারলে পণ্য রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক সংকট কাটানো সম্ভব হবে সেই সাথে ব্রাজিল থেকে কম মূল্যে সয়াবিন তেল, চিনি, কফিসহ নানা ধরনের পণ্য আমদানী করে ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন।

সেই সাথে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মাঝে ভাল সম্পর্ক গড়ে উঠলে ব্রাজিলের বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করতে আগ্রহী হবেন এবং স্থানীয় পর্যায়ে উৎপাদিত পণ্য বর্হিবিশ্বে ছড়িয়ে যাবে। তাই ব্রাজিলের উদ্যোক্তা, আমদানীকারক-রপ্তানীকারকদের সাথে দেশের উদ্যোক্তা, আমদানীকারক-রপ্তানীকারকদের মেলবন্ধন ঘটাতে যাচ্ছে মেইড ইন বাংলাদেশ এক্সপোতে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM