সর্বশেষ
সর্বশেষ

Day: January 20, 2025

রংপুর মহানগর যুবদলের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রুহের আত্মার মাগফেরাত কামনায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুর মহানগর যুবদলের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়। গতকাল (২০ জানুয়ারী) সোমবার দুপুরে রংপুর টাউনহল মাঠে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন কনের প্রধান অতিথি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন। এ সময উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের আহবায়ক মোঃ নুরন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহির আলম নয়ন, সদস্য সচিব মোঃ আতিকুল ইসলাম লেলিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে উপমা নার্সিং কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে উপমা নার্সিং কলেজের (২০২৩-২৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ, শিরা বরণ, শপথ গ্রহন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। গতকাল (২০ জানুয়ারী) সোমবার বেলা ১২টায় রংপুরের পায়রাবন ইসলামপুর (বেলবাড়ী) এলাকায় অবস্থিত ভবনে (২০২৩-২৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে উপমা নার্সিং কলেজের অধ্যক্ষ মোসলেমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব মোঃ রেজাউল করিম, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, উপমা নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফেরদৌসুল আরেফিন, উপমা নার্সিং কলেজের ব্যাবস্থাপনা পরিচালক নাঈমা আক্তার জুহি, সিটি বাজার ব্যবসায়ী ও রংপুর স্টোরের সত্বাধিকারী আলহাজ্ব মোঃ আশেক আলী, রাজা রাম মোহন মার্কেট ব্যাবসায়ী ও ঢাকা লাইট হাউজের সত্বাধিকারী আলহাজ্ব মোঃ রুস্তম আলী, রংপুর শিশু মেলার সত্বাধিকারী মোঃ মহসিন আলী, উপমা নার্সিং কলেজের প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, প্রভাষক ডাঃ জ্যোসিতা, প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান সৈকত, হিসাব রক্ষক ফেরদৌস আহমেদ প্রিন্স, নার্সিং ইন্সট্রাক্টর হালিমা আক্তার সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় উপমা নার্সিং কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: অ্যানেসথেসিয়ার ভেপুরাইজার মেশিন ক্রয়ে দুর্নীতির অভিযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন। গতকাল সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় রংপুরের উপপরিচালক মোহাম্মদ শাওন মিয়া এ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দুদক কর্মকর্তা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়ার ভেপুরাইজার মেশিন জার্মানির হায়ার কোম্পানির নামে বিল করা হলেও চায়নার মেশিন প্রদান করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমন ১৯টি মেশিন রয়েছে। এর বেশিরভাগ মেশিন চায়নার দেয়া হয়েছে। জেলা কার্যালয়ের পক্ষ থেকে ঢাকায় এ বিষেয়ে প্রতিবেদন পাঠানো হবে। এর প্রেক্ষিতেই ব্যবস্থা গ্রহণ করার হবে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, বিগত সময়ের টেন্ডারে ক্রয় করা মেশিন বিষয়ে দুদক অভিযান পরিচালনা করেছেন। আগের টেন্ডারের মাধ্যমে এই মেশিনগুলো ক্রয় করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।

Read More »

আবু সাঈদ সহ সকল হত্যা মামলার বিচার যেন আন্তর্জাতিক মানের হয় সেটি নিশ্চিত করা হবে : রংপুরে প্রসিকিউটর মইনুল

জালাল উদ্দিন,রংপুরঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস এম মইনুল করিম বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাঈদসহ সকল হত্যা মামলায় শুধু নামে নয় মানে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (২০ জানুয়ারী) সকালে আবু সাঈদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। ব্যারিস্টার মইনুল বলেন, আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ এক সপ্তাহ আগে ট্রাইব্যুনালে হয়েছে। সে কারণেই তদন্ত করার জন্য ১২ সদস্যের একটি টিম রংপুরে এসেছি। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এ ঘটনায় মামলা হবে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। এবং গ্রেপ্তার অভিযান শুরু হবে। পরিদর্শনের সময় ঘটনার এস্কেচ ম্যাপ তৈরি সহ ভিসির কনফারেন্স রুমে ঘটনাস্থলে এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়াও ইলেকট্রনিক্স ডিভাইসের মূলফুটেজ সংগ্রহ করেন ফরেনসিক পরীক্ষা করার জন্য। “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলায় অভিযুক্ত হবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে প্রসিডিউটর ব্যারিস্টার মইনুল বলেন, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযুক্ত হবেন কিনা সেটিও তদন্তের পর বলা যাবে। জড়িতরা কেউই ছাড় পাবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হলে আবু সাঈদসহ অন্যান্য ঘটনায় পূর্বের মামলাগুলোর কি অবস্থা হবে প্রসঙ্গে প্রসিকিউটর মইনুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মামলা একটি ভিন্ন মামলা। শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় এর আগে যে মামলা হয়েছে সেই মামলা তার নিজস্ব গতিতে চলবে। ওই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কোন প্রভাব ফেলবে না।ব্যারিস্টার মইনুল জানান, ” আবু সাঈদ ছাড়াও রংপুরে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের৷ নিহত হওয়ার ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন তারা। তিন দিনের সফর শেষে আগামীকাল মঙ্গলবার ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের।”সাক্ষী ছাড়াও অপরাধ চাইবো না অপরাধ ট্রাইব্যুনালে টিম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ শওকত আলীর সাথেও পৃথকভাবে কথা বলেন।এর আগে গত ১৬ই জুলাই বৈষম বিরোধী আন্দোলনের সময় গেল ১৬ জুলাই দুপুর দুইটা সতেরো মিনিটে তোকে বিশ্ববিদ্যালয়ের এক নং গেটের সামনে পুলিশের গুলিতে মারা যান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এই ঘটনার পর বাড়তি মাত্রা পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৫ ই আগস্ট পদত্যাগ করে পালিয়ে যায় এই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে বলছে বাংলাদেশের কার্যক্রম।।

Read More »

দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান চলছে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, রামগড় স্থল বন্দর নির্মাণে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ খাগড়াছড়ির রামগড় স্থল বন্দরে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় স্থানীয় ব্যক্তিবর্গ ও বন্দর কর্তৃপক্ষের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সাথে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের সাথে ভারতের অন্যান্য রাজ্যের দূরত্ব বেশি হওয়ায় মালামাল পরিবহনে সময় ও পরিবহন ব্যয় বেড়ে যায়। এর ফলে, ওই রাজ্যসমূহে দ্রুত ও কম খরচে চট্টগ্রাম বন্দর থেকে মালামাল পরিবহনের জন্য এই স্থল বন্দরটি নির্মাণ করা হয়। তবে, উক্ত স্থল বন্দর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণের মধ্যে চাপা অসন্তোষ রয়েছে, যা জিজ্ঞাসাবাদে টিম জানতে পারে। অধিকন্তু, ওই স্থল বন্দর নির্মাণের মাধ্যমে অত্র এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে কি না, এ বিষয়ে এলাকাবাসী সন্দিহান বলে টিম পর্যবেক্ষণ করে। প্রকল্প পরিচালক জানান, স্থল বন্দরটির অবকাঠামো নির্মাণের জন্য ১৯০ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে, ইতোমধ্যে যার ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও, তড়িঘড়ি করে বন্দরটি উদ্বোধনের জন্য ১৫ কোটি টাকা খরচ দেখিয়ে একটি সেড নির্মাণ করা হয়েছে, যা বাহ্যিক দৃষ্টিতে নিম্নমানের এবং কম অর্থের ব্যয়ে সম্পাদিত হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। একই অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ এবং রামগড় স্থল বন্দর প্রকল্প অফিসে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় প্রকল্পের ডিপিপি সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। প্রাথমিক পর্যালোচনায় প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইকালে সঠিক পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়নি, যার ফলে ফিজিবিলিটি স্টাডি-তে প্রকল্পের আর্থিক ও অর্থনৈতিক সুবিধার সুনির্দিষ্ট রূপরেখা প্রতিফলিত হয়নি। এছাড়া, ‘ফাইনান্সিয়াল এনালাইসিস অব রামগড় ল্যান্ড পোর্ট’ সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনায় প্রাক্কলিত এনপিপি ঋণাত্মক ১২৮ কোটি ৮ লাখ টাকা হওয়ার পরও প্রকল্পটি বাস্তবায়নের জন্য গ্রহণ করা হয়েছে। অভিযানের সময় চাওয়া রেকর্ডপত্র প্রাপ্তিসাপেক্ষে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম  কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। এদিকে শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে শরীয়তপুর জেলা পরিষদে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে টিম। টিম দায়িত্বরতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ডাকবাংলো নির্মাণে প্রথম ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু কাজ না করে পুনরায় ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও, অন্যান্য অভিযোগের বিষয়ে টিম বেশ কিছু অসংগতির প্রাথমিক তথ্য-প্রমাণ পায়। এ ছাড়া ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের সাধারণ তহবিলের অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশনের কিশোরগঞ্জ জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে। পরবর্তীতে, টিম নথিপত্রের ভিত্তিতে সরেজমিনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে কথা বলে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করে। অভিযানের সময় সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয়।

Read More »

জনগণই বিএনপির শক্তি: তারেক রহমান 

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘জনগণ আমাদের শক্তি, জনগণই আমাদের সবকিছু। তাই আসুন, আমরা জনগণের পাশে থাকি, জনগণের সঙ্গে থাকি।’ আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।  আগামী নির্বাচন বিএনপির জন্য এতো সহজ নয়, ‘জনগণ ম্যাটারস’ স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আমি গত কয়েক মাস ধরে বলছি, আপনারা যত সহজ ভাবছেন; সামনের নির্বাচন এতো সহজ নয়। নিজের মনে যতই বড়াই করুন, জনগন পাশে না থাকলে সব অর্জন ব্যার্থ হয়ে যাবে।  নেতা-কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান দৃঢ়তার কন্ঠে বলেন, ৫ আগস্ট জনগণ তাদের শক্তি বুঝিয়ে দিয়েছে। কাজেই আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু বুঝিয়ে দেবে। তখন কিন্তু পস্তাতে হবে, হায় হুতাশ করতে হবে।  তারেক রহমান বলেন, জিয়ার একজন সৈনিক হিসেবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকারভাবে আমাদের স্মরণ করতে হয়, যদি তাঁকে সত্যিকারভাবে সম্মান জানাতে হয়, তবে জনগনকে ভালোবাসুন। দেশনেত্রী বেগম খালেদা সবচেয়ে খুশি হবেন যখন দেখবেন জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি।  দলের সব নেতা সমান উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা কে ছোট নেতা, কে গ্রামের নেতা, কে ইউনিয়নের নেতা, কে বড় নেতা, কে বিভাগীয় নেতা, কে কেন্দ্রীয় নেতা সেভাবে দেখিনা। বিষয়টি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। তিনি বলেন, আমাদেরকে এমনভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বুঝতে পারে আমরা তাদের সাথে আছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেইভাবে তাদের পাশে থাকি। আজকে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে এই হোক আমাদের শপথ, এই হোক আমাদের প্রতিজ্ঞা। তারেক রহমান বলেন, সরকারের যে পর্যায়েই হোক  সেটি জাতীয় সংসদ , পৌরসভা, ইউনিয়ন পরিষদ যেটিই হোক না কেনো? অর্থাৎ  ভোট এবং ভোটারই একমাত্র জবাবদিহিতার জায়গা।  রাষ্ট্রের কিংবা সমাজের সকল স্তরে যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি তাহলে ধীরে ধীরে আমরা এগুতে সক্ষম হব। দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন, সমগ্র বাংলাদেশে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যত কর্মী-সৈনিক আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, দয়া করে আপনার চারপাশের বহিরাগত মোটর সাইকেলওয়ালাদেরকে ভিড় করতে দেবে না। আপনারা শহীদ জিয়াউর রহমানের জানাজার চিত্রটা মনে করবেন এবং দয়া করে আপনারা খারাপ  কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। তারেক রহমান বলেন, অনেকেই বলেন একটি নিরপেক্ষ নির্বাচন হলে, বিএনপির সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠনের। কিন্তু দেখা গেলো আমাদের কিছু নেতা-কর্মী বিভ্রান্ত হয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করলো, যেখানে অন্য কেউ সরকার গঠন করলো। তখন কি আপনি মনে করেন আপনি ভালো থাকতে পারবেন? বিএনপির নেতা-কর্মীরা কি ভালো থাকতে পারবে?  তার এ প্রশ্নের জবাবে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন মিলনায়তনে কর্মীরা সমস্বরে ‘না’ বলেন। তিনি বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতোটুকু চিন্তা  থাকতে হবে, অন্য কেউ যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে হোক, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে হোক সেটি কি দেশ ও জাতির জন্য ভালো হবে? নেতা-কর্মীরা আবারো সমস্বরে বলেন ‘না’। তারেক রহমান বলেন, আমি বিশ্বাস করতে চাই যে, আপনারা যে দৃঢ়ভাবে ‘না’ বললেন সেটা বুঝে শুনে বলেছেন। তাই যদি ঠিক হয় এখনো আামাদের কাছে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর। কারন, দিনশেষে কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে আপনাকে এই জনগনের কাছে, এই মানুষটার কাছে, এই ভোটারটার কাছে যেতে হবে। তারেক রহমান বলেন, নিজেকে যত বড় মনে করি না কেনো, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় এবং নাম বলব না কিছু কিছু রাজনৈতিক শক্তি যেই হোক না কেনো, ছোট-বড় হোক না কেনো তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে এই বহিরাগত মোটরসাইকেলওয়ালাদের কিছু কাজ কর্মের কারণে আমাদের নেতা-কর্মীদের যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে এই ব্যাপারে সর্তক ও শক্ত হতে হবে।  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক, যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য রাখেন। এছাড়া কবি আবদুল হাই শিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ আলোচনা সভায় বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। নির্মম ইতিহাস তাদের নেতার (শেখ মুজিব) ছবি মূর্তি যেখানে ছিল বাংলাদেশের মানুষ তা মুছে ফেলেছে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম সবার সামনে ভেসে আসছে। কেন, কারণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। আমরা সব সময় বলি তাকে যতই মুছে দিতে চাও পারবে না, কারণ তার নাম মানুষের অন্তরে রয়েছে।  তিনি বলেন, একটি কথাই বলতে চাই জিয়াউর রহমানকে অনুসরণ করলে আমরা সঠিক পথে এগিয়ে যেতে পারবো। তিনি যখন রাজনৈতিক দায়িত্বে ছিলেন, চিন্তা করেছেন বাংলাদেশকে পরিবর্তন করতে হলে জনগণের অংশগ্রহণ খুবই প্রয়োজন।  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,  আমরা গত ১৬ বছর ধরে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আন্দোলন করছি। বিএনপির দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই-আগস্টের বিজয়। তিনি বলেন, যে সরকারই অতীতে ভোটের অধিকার হরন করেছে, এর বিরুদ্ধে প্রতিবারই জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে।  ড. আব্দুল মঈন খান বলেন, জাতির ক্রান্তিকালে আমাদের অনেক দায়িত্ব আছে। যদি সেগুলো সঠিকভাবে পালন করতে হয়, তবে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে হবে। তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতার জন্য যুদ্ধ করেননি। জনগণ ভালোবেসে তাকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। তিনি ফ্রান্সের আদলে ক্ষমতায় ভারসাম্য এনেছিলেন।  আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে সততার ওপরে কিছু নাই। জিয়াউর রহমান দল, রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে সততার সেই ভিত্তি দিয়ে গেছেন। তাই সবাইকে মনে রাখতে হবে, যদি আমরা সততা দিয়ে এগিয়ে যেতে পারি, বিএনপিকে রুখে দেয়ার সাধ্য কারো নেই।  সংস্কারের ধুয়া তুলে নির্বাচনের জন্য সময়ক্ষেপণ করা চলবে না বলে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, সংসদ নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের প্রথম ম্যান্ডেট। সংস্কার সংস্কার খেলা চলবে না। সংস্কারও হবে, নির্বাচনও হবে।  সেলিমা রহমান বলেন, প্রয়াত রাষ্ট্রেপতি জিয়াউর রহমান সংস্কারের যে ১৯ দফা রুপরেখা দিয়ে গেছেন, এর চেয়ে বড় সংস্কার আর হয় না। তাই সংস্কারের নামে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।   মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমার নির্বাচনী এলাকা ভোলায় দু’দিন আগে নিজের গাড়ি বহরের সামনে দেখলাম মোটরসাইকেল বহর, জিজ্ঞেস

Read More »

শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স) আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় প্রধান উপদেষ্টা জানান শিগগিরই তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন। বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ যা ‘আয়নাঘর’ নামে পরিচিতি পেয়েছে সেগুলো পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত হবেন এবং অভয় পাবেন বলে জানান তারা। বৈঠকে কমিশন সদস্যরা কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনা দেন। এমনকি ছয় বছরের শিশুও গুমের শিকার হয়েছে বলে কমিশনের তদন্তে উঠে এসেছে। প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, ‘আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব।’

Read More »