সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

অ্যানেসথেসিয়ার ভেপুরাইজার মেশিন ক্রয়ে দুর্নীতির অভিযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন। গতকাল সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় রংপুরের উপপরিচালক মোহাম্মদ শাওন মিয়া এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ওই দুদক কর্মকর্তা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়ার ভেপুরাইজার মেশিন জার্মানির হায়ার কোম্পানির নামে বিল করা হলেও চায়নার মেশিন প্রদান করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমন ১৯টি মেশিন রয়েছে। এর বেশিরভাগ মেশিন চায়নার দেয়া হয়েছে। জেলা কার্যালয়ের পক্ষ থেকে ঢাকায় এ বিষেয়ে প্রতিবেদন পাঠানো হবে। এর প্রেক্ষিতেই ব্যবস্থা গ্রহণ করার হবে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, বিগত সময়ের টেন্ডারে ক্রয় করা মেশিন বিষয়ে দুদক অভিযান পরিচালনা করেছেন। আগের টেন্ডারের মাধ্যমে এই মেশিনগুলো ক্রয় করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM