সর্বশেষ
সর্বশেষ

Day: January 23, 2025

রংপুরে ৪দিন ব্যাপি পিঠা উৎসব মেলা উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তারুণের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৪দিন ব্যাপি পিঠা উৎসব মেলা উদ্বোধন করা হয়। গতকাল (২২ জানুয়ারী) বিকাল ৩টায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে পিঠা উৎসব মেলা ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল । এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, শহীদ সাংবাদিক তাহরুজ্জামান প্রিয়র মা শামসি আরা জামান কলি, মহিলা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক সেলোয়ারা বেগম, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল মান্নান, রংপুর জেলা পরিশদের নির্বাহী মামুনুর রশিদ সহ অন্যান্য অতিথিবৃন্দ। পিঠা উৎসব মেলায় মোট ৩৪টি স্টল অংশ নেন।

Read More »

বিআরটিএ রংপুরের গণশুনানী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর আয়োজনে রংপুরে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ রংপুর সার্কেল, রংপুর কর্তৃক গ্রাহক সেবার মান উন্নয়ন, সহজীকরণ এবং দ্রুততম সময়ে সেবা প্রদান বিষয়ে গ্রাহকের পরামর্শ গ্রহণ ও অভিযোগ নিরসনের লক্ষ্যে বিআরটিএ রংপুরের আয়োজনে বুধবার (২২ জানুয়ারী) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর সম্মেলন কক্ষে গণশুনানী অনুষ্ঠিত হবে। গণশুনানীতে রংপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিআরটিএ রংপুরের উপ-পরিচালক ইঞ্জি আব্দুল কুদ্দুস, অতিরিক্ত উপ-পরিচালক মাহবুবুর রহমান, সহকারী পরিচালক ইঞ্জিঃ শফিকুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার রংপুর রফিকুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী আজম আলীসহ রংপুরের সকল সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং সাধারন সেবা প্রত্যাশীরা উপস্থিত থেকে গণশুনানীতে অংশ নেন। এ সময় বিআরটিএ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমাধান প্রকল্পে কাজ করার প্রত্যায় ব্যক্ত করা হয়।

Read More »