জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
তারুণের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৪দিন ব্যাপি পিঠা উৎসব মেলা উদ্বোধন করা হয়। গতকাল (২২ জানুয়ারী) বিকাল ৩টায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে পিঠা উৎসব মেলা ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, শহীদ সাংবাদিক তাহরুজ্জামান প্রিয়র মা শামসি আরা জামান কলি, মহিলা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক সেলোয়ারা বেগম, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল মান্নান, রংপুর জেলা পরিশদের নির্বাহী মামুনুর রশিদ সহ অন্যান্য অতিথিবৃন্দ। পিঠা উৎসব মেলায় মোট ৩৪টি স্টল অংশ নেন।
















