সর্বশেষ
সর্বশেষ

Day: February 5, 2025

বিচার বিভাগের আর্থিক স্বাধীনতার প্রস্তাব বিচার বিভাগ সংস্কার কমিশনের

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫ খৃ.- বিচার বিভাগের আর্থিক স্বাধীনতার প্রস্তাব করেছে সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন আজ হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনটি হস্তান্তর করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয়। মোট ২৮ দফা প্রস্তাবের দশ নম্বরে রয়েছে বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা সংক্রান্ত অংশটি। এতে বলা হয়েছে, বিচার বিভাগের বাজেট নির্ধারণের জন্য সুপ্রিম কোর্টের একটি কমিটি থাকবে এবং সেই কমিটিতে নির্বাহী বিভাগের প্রতিনিধিরা সদস্য হিসাবে থাকবে। বরাদ্দকৃত বাজেট স্বাধীনভাবে খরচ করা এবং তা উপযোজন এবং পুনঃউপযোজনের পরিপূর্ণ ক্ষমতা প্রদানসহ সুপ্রিম কোর্টের জন্য উন্নয়ন বাজেট বরাদ্দকরণ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের পারিতোষিক, বিশেষাধিকার ও অন্যান্য ভাতা নির্ধারণ, পরিবর্তন ও সংশোধন সংক্রান্ত সুপারিশ প্রদানের জন্য বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। জুডিসিয়াল সার্ভিস পে কমিশনকে স্থায়ীরূপ দানের প্রস্তাব করা হয়েছে।

Read More »

বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবিধান সংশোধনীর প্রস্তাব সংস্কার কমিশনের

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫ খৃ. – বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবিধান-সংশোধনীর প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন আজ হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনটি হস্তান্তর করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয়। মোট ২৮ দফা প্রস্তাবের আট নম্বরে রয়েছে বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবিধান-সংশোধনী সংক্রান্ত অংশটি। এতে বলা হয়েছে, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকদের নিয়োগের সাথে সংশ্লিষ্ট সংবিধানের বিধানগুলো সংশোধন, যার মধ্যে রয়েছে: অনুচ্ছেদ ৪৮(৩) (রাষ্ট্রপতির ক্ষমতাকে সীমিত করে নিয়োগ কমিশনকে ক্ষমতায়িত করা), ৫৫(২) (প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা থেকে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকদের নিয়োগের বিষয়কে পৃথক করা), ৯৪ (বিচারকদের সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে প্রধান বিচারপতির মতকে প্রাধান্য দেয়া এবং আপিল বিভাগের ন্যূনতম বিচারক সংখ্যা ৭ (সাত) জন করা), ৯৫ (রাষ্ট্রপতি আপীল বিভাগের কর্মে প্রবীণতম বিচারককেই প্রধান বিচারপতি নিয়োগ করবেন, অর্থাৎ, প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় রাষ্ট্রপতির কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা থাকবে না বা নির্বাহী বিভাগের কোনো প্রভাব থাকবে না। বিচারক হিসাবে নিয়োগের যোগ্যতা পরিবর্তন বিষয়ে প্রস্তাবে বলা হয়েছে, প্রার্থীকে কেবলমাত্র বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার বয়স অন্যূন ৪৮ বছর হতে হবে। বিচারকদের অবসরের বয়স বিদ্যমান ৬৭ বছরের পরিবর্তে ৭০ করা যা ভবিষ্যতে নিযুক্ত বিচারকদের জন্য প্রযোজ্য হবে। বিদ্যমান ১০ বছরের পেশাগত অভিজ্ঞতার পরিবর্তে ১৫ বছরের পেশাগত বাস্তব অভিজ্ঞতার বিধান অন্তর্ভুক্ত করা। সংবিধানে নতুন বিধান ৯৫ক অনুচ্ছেদ সংযোজনের মাধ্যমে বিচারপতি নিয়োগ কমিশন এর বিধান করা। সুপ্রীম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠার জন্য ৬৪ক অনুচ্ছেদ সংযোজনসহ বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করার উদ্দেশ্যে সংবিধানের ষষ্ঠ ভাগের এবং আনুষঙ্গিক অন্যান্য বিধানাবলি সংশোধনে প্রস্তাব করা হয়েছে।

Read More »

রংপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে রংপুর জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার রংপুরের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন, আলোচনা সভা এবং রচনা ও চিত্রংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার রংপুর কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এরপর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার রংপুরের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার রংপুর এর সহকারি পরিচালক মোঃ আবেদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি রংপুর জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইম। আমন্ত্রিত অতিথি রংপুর মডেল কলেজের শিক্ষক সৈয়দ মাহাবুব রহমান সোহেল, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ মোকসেদ আলী, রংপুর শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ হামিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ । আলোচনা শেষে প্রধান অতিথি রচনা ও চিত্রংকন প্রতিযোগিতায় বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

Read More »

রংপুরে পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তার দুই পারে লাগাতার আন্দোলনের প্রস্তুতি সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তিস্তার পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য তিস্তার দুই পারে লাগাতর আন্দোলনের প্রস্তুতি সভা হয়েছে রংপুরে। বুধবার ( ৫ জানুয়ারী) দুপুরে রংপুর চেম্বার মিলনায়তনে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজ ও পেশাজীবি নেতৃবৃন্দকে নিয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আন্দোলনের সমন্বয়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর মহানগর সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সমন্বয়ক অধ্যাপক চিন্ময় কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের জেলা সভাপতি ডা. নিখিল শংকর গুহ, সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাবেদন হোসেন জুয়েল, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নুরুল ইসলাম পটু, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ,রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, পেট্রোল পাম্প মালিক সমিতির প্রচার সম্পাদক এবিএম নুরুল শামস, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (রব) জেলা সভাপতি আমিন উদ্দিন বিএসসি প্রমুখ। তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক সামসুজ্জামান সামু জানান, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারীর তিস্তার দুইপারে লাগাতর কর্মসূচির স্থান নির্ধারণ এবং সেখানে অবস্থান করে দাবি আদায়ে সব শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ করবো। ওই দুইদিন তিস্তার নীলফামারীর ডিমলা থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ পর্যন্ত ৩১৬ কিলোমিটার দুইপারে দাবি আদায়ে সমাবেশ, নাটক, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

Read More »

রংপুরে জামায়াতে ইসলামের উদ্যোগে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লবের শহীদদের হত্যাকারীদের বিচার বিলম্ব করে কোনো টালবাহানা আমরা মেনে নেব না। জাতি মেনে নেবে না। অনেকে সংস্কারের কথা বলেন নির্বাচনের কথা বলেন কিন্তু সংস্কার আর বিচারের দাবিকে তিন নম্বরে নিয়ে শুধু নির্বাচন চাওয়া কী ঠিক হবে? আমরা সংস্কার, বিচার এবং নির্বাচনথএই তিনটি কাজ করে যাবার জন্য অন্তবর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চব্বিশের রক্তস্নাত শহীদদের তথ্য সম্বলিত “২য় স্বাধীনতার শহীদ যারা” শীর্ষক জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে রংপুর মহানগর জামায়াতে ইসলামী এই অনুষ্ঠানের আয়োজন করে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, আমাদের বোনেরা, বিধবা স্ত্রীরা যেন দেখতে পায় তাদের স্বামী হত্যার বিচার হয়েছে। ইনশাআল্লাহ সেটা আমরা নিশ্চিত করব। আমরা ৭১৭ জন শহীদ ও তাদের পরিবারের তথ্যসহ দশ খণ্ডের একটি স্মরণিকা প্রকাশ করছি। আরো ৯৩ জন শহীদের তথ্য সন্নিবেশিত করার জন্য আরো দুটি খণ্ডের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এই ১২টি খণ্ডে শহীদদের অবদানের কথা, তাদের পরিবারের কথা রয়েছে। কোথাও কোনো ভুল তথ্য থাকলে সেটি সংশোধনও করা হবে। শহীদদের প্রতি সম্মান এবং তাদের অবদান, অম্লান ও জাগ্রত রাখতে “২য় স্বাধীনতার শহীদ যারা” শীর্ষক স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ জামায়াতে ইসলামী নিয়েছেন উল্লে করে তিনি বলেন, মানুষ যেন চব্বিশের জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে না যায়, সেটির জন্য “দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা” শীর্ষক এই স্মরণিকা প্রকাশ। এটি বিচার সহায়ক হিসেবে আইনজীবীদের কাজে লাগবে। এই স্মরণিকা আমাদের পক্ষ থেকে ডিসি, এসপি, আইনজীবী সমিতিসহ গুরুত্বপূর্ণ সবজায়গাতেই পৌঁছে দিবো। চব্বিশের জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বলার কারণ প্রসঙ্গে আবদুল হালিম বলেন, আমাদের স্বাধীনতা সাতচল্লিশ, আমাদের স্বাধীনতা এসেছিল একাত্তরে। স্বাধীনতার জন্য আমাদের দেশের মানুষ নব্বই সালেও জীবন দিয়েছিল। চব্বিশের জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বলার কারণ স্বাধীন দেশের নাগরিক হয়েও আমরা কথা বলতে পারতাম না। আমরা মসজিদে নির্বিঘ্নে নামাজ পড়তে পারতাম না। জামায়াতে ইসলামীর নেতারা বায়তুল মোকাররমে দশ বছর নামাজ পড়তে যেতে পারেননি। বিয়ের অনুষ্ঠানেও আমরা যেতে পারিনি। এজন্য মানুষ বলে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছরে বিভিন্ন স্লোগান ও বক্তব্যের নামে জাতিকে বিভক্ত করে রাখা হয়েছে। আমরা মনে করি আমরা ঐক্যবদ্ধ জাতি হতে চাই। বাংলাদেশ প্রশ্নে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ থাকব। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। আমরা একেকজন একেক দল করতে পারি কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমি দেশের গর্বিত নাগরিক, এটি হবে আমাদের সকলের পরিচয়। জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশে আগ্রাসী শক্তির থাবা বিস্তার করে রেখেছিল। রংপুরের তিস্তা মহাপরিকল্পনা তারা বাস্তবায়ন হতে দেয়নি। সেই শত্রুকে চিন্থিত করতে হবে। বাংলাদেশের শত্রুকে চিন্থিত করতে হবে। এই চিন্থিত করার মূল লক্ষ্য হচ্ছে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করব। শহীদ ফেলানীর লাশ কাঁটাতারে বিদ্ধ হয়ে থাকার মধ্যদিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বও বিদ্ধ হয়েছিল। শহীদ ফেলানীর মতো আর কারো জীবন যাক, এটা আমরা চাই না। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল ও রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানীসহ শহীদ পরিবারের সদস্যরা। এতে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতে ইসলামীর আমির এ.টি.এম আজম খান। একই সময়ে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জামাতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Read More »

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের একচ্ছত্র ক্ষমতাকে নিয়ন্ত্রণে প্রস্তাব

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫ খৃ.- আদালত কর্তৃক চূড়ান্তভাবে কোনো দন্ডিত অপরাধীকে ক্ষমা প্রদর্শনে রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগের যে ক্ষমতা রয়েছে- তা নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন আজ হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনটি হস্তান্তর করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয়। মোট ২৮ দফা প্রস্তাবের ছয় নম্বরে রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত অংশটি। এতে বলা হয়েছে, ‘আদালত কর্তৃক চূড়ান্তভাবে দন্ডিত অপরাধীকে রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগ কর্তৃক ক্ষমা প্রদর্শনের একচ্ছত্র ক্ষমতাকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বোর্ড প্রতিষ্ঠা, যার সুপারিশের ভিত্তিতে ক্ষমা প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হবে।’

Read More »

রংপুর জেলা গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন রংপুর জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে পাবলিক লাইব্রেরী মাঠ থেকে গণঅধিকার পরিষদের রংপুর জেলা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরীর সিটি বাজার ঘুরে কাচারী বাজারে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, পরিষদের উচ্চতর সদস্য হানিফ খান সজিব, জেলা সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শের ই খোদা আসাদুল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি আরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক কামরুজ্জামান। ছাত্র অধিকার পরিষদের জেলা প্রতিনিধি ইমরান কবির, পরিষদের জেলা সদস্য হাজি মোহাম্মদ জামাল প্রমুখ। এসময় হানিফ খান সজিব বলেন, বিপ্লবের ৬ মাসেও গণহত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি সরকার। শুরু হয়নি বিচার। এটা জুলাই বিপ্লবের সাথে প্রহসন। অবিলম্বে দাবি মান না হলে কঠোর আন্দোলনে যাবে বাংলার ছাত্র-জনতা।

Read More »

মুক্তি পেয়েছে রেজাউল করিম জীবনের লেখা গানের মিউজিক ভিডিও

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ‘কেন এমন করে চলে গেল ‘ শিরোনামে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে ছড়াকার, গীতিকার ও সাংবাদিক রেজাউল করিম জীবনের লেখা গান নিয়ে মিউজিক ভিডিও। মঙ্গলবার সন্ধ্যায় এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ মিউজিক ভিডিওটি রংপুর মিউজিকের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে সকলের জন্য উম্মুক্ত করা হয়। আধুনিক গানটি সবার মনে জায়গা করে নিবে এমন প্রত্যাশা সবার। রংপুর মিউজিকের গানটিতে একটি শাশ্বত প্রেমের চিত্র ফুটে উঠেছে। গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী শাহীল ফারহান লিয়ন। মডেল হিসেবে আছে সাংবাদিক সাইফুল ইসলাম হৃদয়, উপস্থাপিকা শাহারিয়া সিদ্দিকী ও তানবিরুজ্জামান তানভির। চিত্রায়নে আতাউর আতিক ও সহযোগিতায় সাংবাদিক আশিকুর রহমান ডিফেন্স। মিউজিক কম্প্রোজার রুহিদাস, আরএমবি স্টুডিও। গানটি উসর্গ করা হয়েছে মর্জিনা বেগম, জাওয়াদ করিম মাহির ও জোবায়ের করিম মুঈজকে। গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছে উত্তরজনপদের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ পুকুরপাড়সহ কলেজ প্রাঙ্গন। গানের গীতিকার রেজাউল করিম জীবন বলেন, গানটি আশা করছি দর্শকদের ভালো লাগবে। মিউজিক ভিডিওটি “পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল”। সবাই মিউজিক ভিডিওটি দেখবেন। সেই সাথে মিউজিক ভিডিও সম্পর্কে আপনাদের মুল্যবান মতামতের অপেক্ষায় রইলাম।” গানটির সুরকার কন্ঠশিল্পী শাহীল ফারহান লিয়ন বলেন, এটি একটি আধুনিক ও হৃদয়গ্রাহী গান। গানের কথাগুলো হৃদয় ছুয়েঁ যাবে আশা করছি। মিউজিক ভিডিওটি দর্শকদের মন জয় করবে এমন প্রত্যাশাও করছি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ গীতিকার আব্দুল গফুর সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু, ছড়াকার, গীতিকার হাই হাফিজ, গীতিকার মনজিল মুরাদ লাভলু, কবি ও গল্পকার এটিএম মোর্শেদ, গীতিকার মতিয়ার রহমান, গীতিকবি সংসদ রংপুরের সভাপতি এস এম খলিল বাবু, সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, অভিযাত্রিক সভাপতি তৈয়বুর রহমান বাবু, স্বপন কুমার পাল, রুপু মজুমদার, কণ্ঠশিল্পী রওশন আরা সোহেলী, ছড়াকার ও গীতিকার মৌসুমি শঙ্কর ঋতা, ভেনাস এন্ড রিয়াজ ক্যাডেট কোচিং এর পরিচালক কবি আদিল ফকির, রিয়াজ ও সোহেলসহ অন্যান্য সাহিত্যিকবৃন্দ।

Read More »

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম গ্রেফতার

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :   ঢাকা, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আজ মঙ্গলবার রাতে নগরীর ধানমন্ডি এলাকা থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক চেয়ারম্যান ও ডিন রুবাইয়াতকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ডিবির একজন কর্মকর্তা বাসসকে এতথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বেশি কিছু জানাতে রাজি হননি তিনি। গ্রেফতারকৃতকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

Read More »

৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তাব প্রকাশ করা হবে : আসিফ নজরুল

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন বা প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ ছাড়া জাতীয় ঐকমত্য কমিশন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে বলেও জানান তিনি। রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ কমিশনের প্রধানরা আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে আসিফ নজরুল এসব কথা বলেন। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। আসিফ নজরুল বলেন, ‘আগামী ৮ ফেব্রুয়ারি ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ওই দিন থেকে জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করবে। সেই কমিশন মধ্য ফেব্রুয়ারি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করতে পারে।’ তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পাশাপাশি কমিশন প্রধানরা সংস্কার কমিশনের আশু করণীয়, মধ্য মেয়াদ এবং দীর্ঘ মেয়াদে কী করণীয় আছে সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন।  নির্বাচন ও নির্বাচন পরবর্তী করণীয় বিষয়ে পর্যালোচনা করা হবে। এরপর কমিশনের রিপোর্ট সকল রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের অংশীজনদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তিনি জানান, পরবর্তীতে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং রাজনৈতিক দল গুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক হবে। আমরা আশা করছি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের সভায় সভাপতিত্ব করবেন কমিশনের প্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সংবিধান পুর্নলিখন হবে কি-না সে বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলনে, ‘সংবিধান বাতিল বা সংশোধনীর ব্যাপারে কোন আলোচনা হয়নি। সংবিধানের ব্যাপারে কোন পদ্ধতিতে ঐকমত্য পৌঁছানো হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত হবে। জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন যদি একসঙ্গে হয়, তাহলে গণপরিষদের মাধ্যমে প্রস্তাবগুলো অনুমোদন পেতে পারে। এগুলো হচ্ছে আমার কথা। এছাড়াও আরও বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে। কি পদ্ধতিতে করা হবে সেগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে করা হবে।’ গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ১ মাস ৩ দিনের মাথায় গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের জন্য ৬টি সুনির্দিষ্ট কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এর মধ্যে নির্বাচন কমিশনের প্রধান করা হয় সুজন (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক বদিউল আলম মজুমদারকে। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সাবেক জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিব সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কারে গঠিত কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারে গঠিত কমিশনের প্রধান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কারে গঠিত কমিশনের প্রধান সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ।

Read More »