সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • বিচার বিভাগের আর্থিক স্বাধীনতার প্রস্তাব বিচার বিভাগ সংস্কার কমিশনের

বিচার বিভাগের আর্থিক স্বাধীনতার প্রস্তাব বিচার বিভাগ সংস্কার কমিশনের

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫ খৃ.- বিচার বিভাগের আর্থিক স্বাধীনতার প্রস্তাব করেছে সংস্কার কমিশন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন আজ হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনটি হস্তান্তর করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয়। মোট ২৮ দফা প্রস্তাবের দশ নম্বরে রয়েছে বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা সংক্রান্ত অংশটি।

এতে বলা হয়েছে, বিচার বিভাগের বাজেট নির্ধারণের জন্য সুপ্রিম কোর্টের একটি কমিটি থাকবে এবং সেই কমিটিতে নির্বাহী বিভাগের প্রতিনিধিরা সদস্য হিসাবে থাকবে। বরাদ্দকৃত বাজেট স্বাধীনভাবে খরচ করা এবং তা উপযোজন এবং পুনঃউপযোজনের পরিপূর্ণ ক্ষমতা প্রদানসহ সুপ্রিম কোর্টের জন্য উন্নয়ন বাজেট বরাদ্দকরণ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের পারিতোষিক, বিশেষাধিকার ও অন্যান্য ভাতা নির্ধারণ, পরিবর্তন ও সংশোধন সংক্রান্ত সুপারিশ প্রদানের জন্য বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। জুডিসিয়াল সার্ভিস পে কমিশনকে স্থায়ীরূপ দানের প্রস্তাব করা হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM