সর্বশেষ
সর্বশেষ

Day: February 24, 2025

রংরংপুরে পুজা উদযাপন পরিষদের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২২শে ফেব্রুয়ারী) রংপুর নগরীর ধাপ হরিসভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি শ্রী রাম জীবন কুন্ডুর সভাপতিত্বে ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্রী অশোক মাধক রায়, সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শ্যামল রায়, শ্রী গোপাল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শ্রী সাগর হালদার, সহ প্রচার সম্পাদক শ্রী অনয় মুখার্জি। প্রতিনিধি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলাসহ রংপুর জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর বিভাগীয় এসএমই পন্য মেলার উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ৫দিন ব্যাপী রংপুর বিভাগীয় এসএমই পন্য মেলার উদ্বোধন করা হয়। গতকাল (২৩ ফেব্রুয়ারি) রবিবার বিকাল ৪টায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে রংপুর বিভাগীয় এসএমই পন্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, উপ পুলিশ কমিশনার আবু সালেহ আহমেদ আশরাফুল আলম, এসএমই ফাউন্ডে শনের সহকারি মহাব্যাবস্থাপক নাজমা খাতুন । স্বাগত বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম।

Read More »

রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টও শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং-রাজঃ ৯২১) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) কলেজ রোডস্থ আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে ভোট গনণা শেষে রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ মাহাবুবার রহমান মঞ্জু। চূড়ান্ত নির্বাচনী ফলাফল অনুযায়ী অন্যান্য নির্বাচিত হন রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ইউনিয়নের সভাপতিত মোঃ হাফিজুর রহমান হাফিজ, কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি মোঃ বাবলু মিয়া, মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মানিক, সহ সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মোঃ বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মকবুলার রহমান আজাদ, অর্থ সম্পাদক মোঃ কামরুজ্জামান ফারুক, সড়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, মোঃ শাহরিয়ার কবির রাজ, মোঃ হামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক মোঃ হারুন অর রশিদ ভুট্টু, শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিছ, কার্যকরী সদস্য মোঃ সোনা মিয়া, মোঃ মাহাতাব আলী, সহিদুল ইসলাম, শফিকুল ইসলাম টিপু, সহিদ মিয়া সাঈদ। ত্রি-বাষিক নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহাবুবার রহমান মঞ্জু, চেয়ারম্যানের সহযোগীতাকারী ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান টিটু, কমিটির সদস্য আলহাজ্ব আমির হোসেন, আলহাজ্ব আশিকুর রহমান, রবিউল ইসলাম, আফজাল হোসেন। এছাড়াও নির্বাচনী সহযোগীতায় ছিলেন রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়ন অফিসের সিনিয়র সচিব মহি উদ্দিন চিশতি, সচিব মোঃ রফিকুল ইসলাম সনজু। উল্লেখ্য-রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়নের (যার রেজিঃ নং-রাজঃ ৯২১) ত্রি-বার্ষিক নির্বাচনে কমিটির মোট ২১ টি পদের জন্য বিপরীতে ৩৭জন প্রার্থী নির্বাচন করেন, ইউনিয়নের মোট ভোটার ৪ হাজার ২৩০ জন, নির্বাচনের নির্ধারিত সময় শেষে ব্যালট বাক্সে মোট ভোট পড়ে ৩ হাজার ৪৫২টি।

Read More »