সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টও শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং-রাজঃ ৯২১) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) কলেজ রোডস্থ আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে ভোট গনণা শেষে রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ মাহাবুবার রহমান মঞ্জু।

চূড়ান্ত নির্বাচনী ফলাফল অনুযায়ী অন্যান্য নির্বাচিত হন রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ইউনিয়নের সভাপতিত মোঃ হাফিজুর রহমান হাফিজ, কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি মোঃ বাবলু মিয়া, মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মানিক, সহ সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মোঃ বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মকবুলার রহমান আজাদ, অর্থ সম্পাদক মোঃ কামরুজ্জামান ফারুক, সড়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন,

মোঃ শাহরিয়ার কবির রাজ, মোঃ হামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক মোঃ হারুন অর রশিদ ভুট্টু, শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিছ, কার্যকরী সদস্য মোঃ সোনা মিয়া, মোঃ মাহাতাব আলী, সহিদুল ইসলাম, শফিকুল ইসলাম টিপু, সহিদ মিয়া সাঈদ। ত্রি-বাষিক নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহাবুবার রহমান মঞ্জু, চেয়ারম্যানের সহযোগীতাকারী ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান টিটু, কমিটির সদস্য আলহাজ্ব আমির হোসেন, আলহাজ্ব আশিকুর রহমান, রবিউল ইসলাম, আফজাল হোসেন।

এছাড়াও নির্বাচনী সহযোগীতায় ছিলেন রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়ন অফিসের সিনিয়র সচিব মহি উদ্দিন চিশতি, সচিব মোঃ রফিকুল ইসলাম সনজু। উল্লেখ্য-রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর ইউনিয়নের (যার রেজিঃ নং-রাজঃ ৯২১) ত্রি-বার্ষিক নির্বাচনে কমিটির মোট ২১ টি পদের জন্য বিপরীতে ৩৭জন প্রার্থী নির্বাচন করেন, ইউনিয়নের মোট ভোটার ৪ হাজার ২৩০ জন, নির্বাচনের নির্ধারিত সময় শেষে ব্যালট বাক্সে মোট ভোট পড়ে ৩ হাজার ৪৫২টি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM