
রংপুরে শালামারা বীরচরণ সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির শীতবস্ত্র বিতরণ
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা প্রশাসকের সহযোগিতালয় রংপুর মহানগরীর ৯নং ওয়ার্ডের শালামারা বীরচরণ সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির উদ্যোগে হিন্দু ধর্মলম্বী শাতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গতকাল (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রংপুর মহানগরীর ৯নং ওয়ার্ডের শালামারা বীরচরণ এলাকার হিন্দু ধর্মলম্বী শাতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি শ্রী দেবেন চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক সুবাশ চন্দ্র বর্মণ। এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সহ সভাপতি দিলিপ চন্দ্র বর্মন, অমন্ত্রিত অতিথি মোঃ বাবুল, মোঃ রতন ও সবাস। এ সময় ৫টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।










