সর্বশেষ
সর্বশেষ

Day: March 6, 2025

কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৬ মার্চ, ২০২৫ খৃ.- বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে কম সংস্কারে সম্মত হয়, তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। অন্যথায় নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডম-এর সভাপতি রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং নির্বাহী পরিচালক, সাবেক মার্কিন কূটনীতিক জন দানিলোভিচ বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রধান উপদেষ্টা একথা বলেন। সাক্ষাৎকালে সাবেক দুই কূটনীতিক প্রধান উপদেষ্টাকে রাইট টু ফ্রিডম-এর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান, যা দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াকে সহায়তা করার প্রচেষ্টার অংশ। অধ্যাপক ইউনূস সংস্থাটির কাজের প্রশংসা করেন এবং বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দুই কূটনীতিকের প্রচেষ্টারও প্রশংসা করেন। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা মাইলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান ব্যাপক সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার বড় সুযোগ তৈরি করেছে। সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত জন দানিলোভিচ বলেন, বাংলাদেশেকে নিয়ে ভুয়া খবর ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ঘণ্টাব্যাপী এই বৈঠকে অধ্যাপক ইউনূস কূটনীতিকদের জানান, ছয়টি কমিশনের প্রস্তাবিত সংস্কার নিয়ে চলমান সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। ‘জুলাই সনদ আমাদের পথ দেখাবে’ এ কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার এই সনদের কিছু সুপারিশ বাস্তবায়ন করবে, আর বাকি অংশ রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে। বৈঠকে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মিয়ানমার শরণার্থীদের জন্য ক্রমহ্রাসমান সহায়তার প্রভাব, আগের স্বৈরাচারী সরকারের আমলে চুরি হওয়া কয়েক বিলিয়ন মার্কিন ডলার উদ্ধার, প্রধান উপদেষ্টার সার্ক পুনর্জীবিত করার প্রচেষ্টা এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়।

Read More »

রংপুরে বাড়িঘর ভাংচুরের অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জুম্মাপড়া পাকারমাথা এলাকায় বাড়িঘর ভাংচুর ও মারপিটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মামলা বাদী মোছাঃ রওশনারা বেগম জানান, গত ৫ মার্চ বিকাল ৫ টায় আমার ছেলে রাশেদ (১৮), একজন বুদ্ধি প্রতিবন্ধী। সে বাড়ির সামনে একটি মাইক্রোবাসের লুকিং গ্লাস ভেঙ্গে দেয়। গাড়ির ড্রাইভার অভিযোগ করিলে আমার স্বামী তাকে ১৫০০টাকা ক্ষতি পুরণ দেয়। গাড়ি চালক চলে যাওয়র পর এলাকার ৩-৪ জন যুবক মাইক্রোবাসের লুকিং গ্লাস ভেঙ্গে দেওয়াকে কেন্দ্র করে আমাকে ও আমার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে আমরা প্রতিবাদ জানালে তারা চরাও হয়ে আমাদের এলোপাতারী মারপিট করে এবং আমার বাসার ভিতরে প্রবেশ করেন বাসার জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় ন্যায় বিচারের জন্য গত ৫ মার্চ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মোছাঃ রওশনারা বেগম বাদী হয়ে ৪ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।

Read More »

রংপুরে আইজিপি অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আবু সাঈদ হত্যা মামলায় সবচাইতে বেশী মনোযোগ দেয়া হচ্ছে কারণ এটাই আমাদের ল্যান্ডমার্ক কেস। তিনি বলেন, এটা যেন কোনভাবে বিচার ফেইল না করে সে জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করা হচ্ছে। আইজিপি বলেন, বর্তমানে আইন প্রয়োগ করতে গিয়ে বিভিন্ন বাধা ও আক্রমণের শিকার হচ্ছে পুলিশ এসময় তিনি অনুরোধ করে বলেন, সমাজ এত বেশি আবেগতাড়িত না হয়ে পুলিশকে কাজের পরিবেশ তৈরি করে দিবেন। অপরাধী পুলিশ সদস্যদের বিচারের আওতায় এনে ও তাদের সরিয়ে দিয়ে পুলিশ বাহিনীকে স্বগৌরবে ফেরানো হবে। এ ছাড়া মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, মব সৃষ্টি করে যারা নানা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একইসাথে সবগুলো থানাকে একটিভ করতে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। বাহারুল আলম বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যারা অপরাধী (পুলিশ) তাদের বিচারের আওতায় এনে ও সরিয়ে দিয়ে পুলিশকে আবার স্বগৌরবে ফিরে আনা, কর্মক্ষম করে তোলা ও পুলিশকে আবার মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে আমরা চেষ্টা করছি। দেশে বিভিন্ন জায়গায় দেখা গেছে, পুলিশ আইন প্রয়োগ করতে গিয়ে মানুষের আক্রমণের শিকার হচ্ছে। এটা আবেগের বিষয়। হয়তো তাদের অতীত স্মৃতি মনে করে দেয়, যখন পুলিশ অন্যায়ভাবে মানুষের ওপর আক্রমণ করেছে। অন্যায় আচরণ করেছে এবং গণবিরোধী আচরণ করেছে। নাগরিক সমাজের প্রতি আমার অনুরোধ পুলিশকে আপনারা কাছে টেনে নিন এবং তাদেরকে কাজ করতে সহায়তা করুন। তিনি আরও বলেন,জুলাই আন্দোলনে যে সকল অন্যায় সংগঠিত হয়েছে সেগুলো সঠিক তদন্ত বিচারের মাধ্যমে যদি নিষ্পত্তি না করা হয় এবং মানুষ যদি ন্যায়বিচার না পায় তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না। এ প্রয়াস যেন সুসম্পন্ন হয় এজন্য এখানে যারা বিচারক, সরকারি কৌসূলী, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি আছেন, আপনাদের সবার সম্মিলিত প্রয়াসের দরকার। জুলাই আন্দোলনে যেসকল শহীদদের পোস্টমর্টেম করা হয়নি সেই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক বলেন, অনেক মামলা হয়েছে যেখানে ৫ আগস্টের অব্যবহিত পরে যথাযথভাবে মামলা রুজু হয়নি। একই ঘটনায় কয়েকটি মামলা হয়েছে, আবার শহীদের ঘটনায় আমরা পোস্টমর্টেম করতে পারিনি। একটি ঘটনা আমাকে নাড়া দিয়েছে একজন বলছিল যে, জুলাই বিপ্লবের সময় শহীদদের উন্মুক্তভাবে কবর দেওয়া কঠিন ছিল। অনেক মা তার সন্তানকে ঝোপ-ঝাড়ে, জঙ্গলে কবর দিয়েছেন। তিনি তার ছেলে শহীদ হওয়ার বিষয়টিও বলতে পারেননি। কারণ বলতে গেলে তার ওপর অত্যাচার নেমে আসবে যে কেন তোমার ছেলে আন্দোলনে গিয়েছিল। কাঁদতেও পারেনি, কাঁদার স্বাধীনতাও ছিল না। যেখানে কবর দিতেই পারছে না সেখানে হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করা অকল্পনীয়। এখন এসব মৃত্যুর সুবিচার ও ন্যায়বিচার দিতে হলে আমরা যদি আইনের প্রতি অক্ষরের দিকে চিন্তা করি যে ময়নাতদন্ত প্রতিবেদন নেই তাহলে এ জাতির প্রতি, আন্দোলনের প্রতি, শহীদদের প্রতি আমরা হয়তোবা ন্যায়বিচার করতে পারব না। এ বিষয়ে এখানে উপস্থিত অ্যাটর্নি জেনারেল বিস্তারিত বলবেন। তিনি বলেন, ৫ আগস্টের আগে যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ছিল সে সরকার তার ক্ষমতা প্রলম্বিত করতে মানুষের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। তার স্মৃতি আমাদেরকে এখনও বহন করতে হচ্ছে। প্রায় এক হাজার শহীদ এবং কয়েক সহস্র আহত ছাত্র-জনতা আমাদের স্মৃতিকে মনে করিয়ে দেয়, ৫ আগস্টের আগে ১৫ বছর আমরা কীভাবে অসহনীয় পরিস্থিতিতে কাল কাটিয়েছি। কর্মশালায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গত ১৬ বছরে মোমবাতি জ্বালিয়ে নৈরাজ্যবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে রায় দিয়েছেন বিচারকরা। বিচার ব্যবস্থার স্বাধীনতার নামে দলীয় এজেন্টে বিচারক নিয়োগ বিহীন ফরমায়েসী রায় দেয়া হয়েছে। এই সংস্কৃতিতে বাংলাদেশকে আর ফিরিয়ে নেয়া যাবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বললেন, বিগত সময়ে বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছিল, জড়িতদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, আয়না ঘরের সংস্কৃতিতে আর বাংলাদেশ যাবে না। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়া হাসান বলেন, জলবায়ু ও পরিবেশ বাঁচাতে প্রশাসন ও পুলিশের ভূমিকা রয়েছে। কর্মশালায় বিভাগীয় কমিশনার কার্যালয় মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, আর্টনি জেনারেল মো. আসাদুজ্জামান,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, আইজিপি বাহারুল আলম,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটরিয়াল অ্যাডভাইজর এ্যাড. এহসানুল হক সমাজি। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোঃ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলীসহ রংপুর বিভাগের আইন-শৃঙ্খলা বাহিনী ও বিচারবিভাগের পদস্থ কর্মকর্তারা বৃন্দ।

Read More »