জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে জুম্মাপড়া পাকারমাথা এলাকায় বাড়িঘর ভাংচুর ও মারপিটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মামলা বাদী মোছাঃ রওশনারা বেগম জানান, গত ৫ মার্চ বিকাল ৫ টায় আমার ছেলে রাশেদ (১৮), একজন বুদ্ধি প্রতিবন্ধী। সে বাড়ির সামনে একটি মাইক্রোবাসের লুকিং গ্লাস ভেঙ্গে দেয়। গাড়ির ড্রাইভার অভিযোগ করিলে আমার স্বামী তাকে ১৫০০টাকা ক্ষতি পুরণ দেয়।
গাড়ি চালক চলে যাওয়র পর এলাকার ৩-৪ জন যুবক মাইক্রোবাসের লুকিং গ্লাস ভেঙ্গে দেওয়াকে কেন্দ্র করে আমাকে ও আমার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে আমরা প্রতিবাদ জানালে তারা চরাও হয়ে আমাদের এলোপাতারী মারপিট করে এবং আমার বাসার ভিতরে প্রবেশ করেন বাসার জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় ন্যায় বিচারের জন্য গত ৫ মার্চ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মোছাঃ রওশনারা বেগম বাদী হয়ে ৪ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।
















