সর্বশেষ
সর্বশেষ

Day: March 10, 2025

প্রস্তাবিত তিস্তা প্রকল্প: অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার এসব প্রস্তাবিত প্রকল্পের ওপর অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। শুরুতে প্রকল্পের ওপর ডকুমেন্টারি উপস্থাপন করেন পাওয়ার চায়নার কনসালটেন্ট প্রকৌশলী মকবুল হোসেন। পরে আলোচনায় অংশ নেন অংশীজনরা। এর আগে, গত ৯ ফেব্রুয়ারি পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রংপুরের কাউনিয়ার তিস্তায় গণ শুনানিতে অংশ নিয়ে তিস্তা অববাহিকার ৫ জেলার মানুষের সাথে মত বিনিময় করার ঘোষণা দিয়েছিলেন। এরই অংশ হিসেবে গতকাল গাইবান্ধায় এবং আজ রংপুরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। আগামী তিনদিন লালমনিরহাট কুড়িগ্রাম ও নীলফামারীতে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন মতবিনিময় সভায় অংশীজনদের বক্তব্যের ভিডিও রেকর্ড ছাড়াও পরামর্শ পানি সম্পদ উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে। তারপরই এই প্রকল্প বাস্তবায়নের একটি চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে।

Read More »

রংপুরে পাঁচ দফা দাবিতে চিকিৎসক সমাজের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পাঁচ দফা দাবি আদায়ে রংপুরে সংবাদ সম্মেলন করেছে চিকিৎসক সমাজ। সোমবার (১০ মার্চ) বিকেলে রংপুর মেডিকেল কলেজের ৪র্থ তলায় অবস্থিত হলরুমে সকল সাধারন শিক্ষার্থী এবং সর্বস্তরের চিকিৎসকবৃন্দের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের সাধারণ মানুষকে অপচিকিৎসার হাত থেকে রক্ষা করে সুচিকিৎসা নিশ্চিত করতে ও স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং চিকিৎসা পেশার মর্যাদা রক্ষায় চিকিৎসক সমাজ এবং সারাদেশের মেডিকেল স্টুডেন্টরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিগত কয়েকদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। চিকিৎসকদের সেই যৌক্তিক পাঁচ দফা দাবি নিম্নরূপঃ ১. এমবিবিএস/বিডিএস ডিগ্রীপ্রাপ্তগণ ব্যতিত অন্য কেউ নামের পূর্বে ‘ডাক্তার’ পদবী ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান এই সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্য বিরোধী সকল রিট আগামী ১২ই মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং বাংলাদেশে “ডিপ্লোমা চিকিৎসক” নামে বিভ্রান্তিকর কোনো পদবির প্রচলন করা যাবে না, যার অস্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্বের কোথাও নেই।২. “রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস/বিডিএস) ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাক্টিস করতে পারবে না” এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। ৩. আগামী ৭ কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনঃনির্ধারণ এবং মানহীন সকল ম্যাটস (মেডিকেল আসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। ৪. জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য শূন্যপদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে। ৫. অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) প্রণয়ন করতে হবে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, চিকিৎসক মহল কর্তৃক উত্থাপিত উপরোক্ত পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য বিএমডিসি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি। অন্যথায় ডাক্তার সমাজ আগামীদিনে আরো কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আবু জাহিদ বসুনিয়া, ট্রেইনি (মেডিসিন) এফসিপিএস পার্ট-২ ডাঃ তাসকিন বিন মাহমুদ, ট্রেইনি (সার্জারী) এফসিপিএস পার্ট-২ ডাঃ ফরহাদ আখতার, ইন্টার্ন চিকিৎসক ডাঃ আবু রায়হান, শিক্ষার্থী ৫ম বর্ষ মরিয়ম মেহনাজ, শিক্ষার্থী ৪র্থ বর্ষ শাহ্ মুহাঃ মুজতাহিদ মুমিন এ সময় রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দাবির প্রতি ঐক্যমত প্রকাশ করে সংবাদ সম্মেলনে অংশ নেয়।

Read More »

রংপুরে চলমান সহিংসতা বন্ধের লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রতিবাদ হোক সহিংসতার নিশ্চিত হোক নারীর মানবাধিকার এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবং চলমান সহিংসতা বন্ধের লক্ষ্যে মানববন্ধন সমাবেশ ও র‌্যালীর আয়োজন করে। সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন, পরে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় এবং জেলা প্রশাসকের নিকট বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে একটি দাবিনামা পেশ করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবা আর লীনা, সাধারণ সম্পাদক রুম্মানা জামান, সহ সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী, লিগ্যাল এইড সম্পাদক রিতা সরকার, আন্দোলন সম্পাদক ফারজানা সরকারসহ জেলা শাখার সদস্য এবং তৃণমূলের সংগঠকবৃন্দ। উক্ত সমাবেশ এবং র‌্যালির সাথে একাত্মতা প্রকাশ করতে এসেছিলেন সভাপতি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি শাহাদাত হোসেন, সামাজিক সংগঠন মাপা আহবায়ক এডভোকেট মুনীর চৌধুরী, নারী নেত্রী ও লেখক ডঃ নাসিমা আক্তার, সুজন এর খন্দকার ফকরুল আনাম বেঞ্জু, স্বর্ণ নারী এসোসিয়েশন মঞ্জুশ্রী সাহা, নাগরিক উদ্যোগ শিল্পী সরকারসহ সুশীল সমাজের অনেকে। সমাবেশে বক্তারা বলেন নারীর উপর চলমান সহিংসতা বন্ধ করতে হলে দ্রুততম আইনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইনের সংস্কার করতে হবে।বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।

Read More »

অসহায় দরিদ্রদের মাঝে রংপুর কোতয়ালী থানা জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর কোতোয়ালি থানার উদ্যোগে অসহায় হত দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৯ মার্চ (রবিবার) দুপুরে রংপুর নগরীর মুলাটোল মাদ্রাসার মাঠে শতাধিক মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজীর সঞ্চালনায় ও কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, রংপুর মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মন্ডল সহ আরো অনেকে।

Read More »

জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগর শাখার আলোচনা ও ইফতার মাহফিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগর শাখার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (৯ মার্চ) রবিবার বাদ আছর রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দালীয় কার্যালয়ে আলোচনা সভায় জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগর শাখার সভাপতি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছাঃ আরজানা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক মোছাঃ মাহমুদা খানম মুক্তি, সদস্য মোছাঃ ইসমত আরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগর শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »