সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • প্রস্তাবিত তিস্তা প্রকল্প: অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা

প্রস্তাবিত তিস্তা প্রকল্প: অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার এসব প্রস্তাবিত প্রকল্পের ওপর অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। শুরুতে প্রকল্পের ওপর ডকুমেন্টারি উপস্থাপন করেন পাওয়ার চায়নার কনসালটেন্ট প্রকৌশলী মকবুল হোসেন। পরে আলোচনায় অংশ নেন অংশীজনরা।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রংপুরের কাউনিয়ার তিস্তায় গণ শুনানিতে অংশ নিয়ে তিস্তা অববাহিকার ৫ জেলার মানুষের সাথে মত বিনিময় করার ঘোষণা দিয়েছিলেন। এরই অংশ হিসেবে গতকাল গাইবান্ধায় এবং আজ রংপুরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

আগামী তিনদিন লালমনিরহাট কুড়িগ্রাম ও নীলফামারীতে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন মতবিনিময় সভায় অংশীজনদের বক্তব্যের ভিডিও রেকর্ড ছাড়াও পরামর্শ পানি সম্পদ উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে। তারপরই এই প্রকল্প বাস্তবায়নের একটি চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM