সর্বশেষ
সর্বশেষ

Day: March 16, 2025

রংপুরের আ.লীগ নেত্রী লিপি ভরসা গ্রেপ্তার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসাকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার লিপি খান ভরসা রংপুরের ধনাঢ্য ব্যবসায়ী ভরসা পরিবারের পুত্রবধূ। তিনি এসএল ভরসা গ্রুপের চেয়ারম্যান ও সেরা করদাতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টাসহ আন্দোলন দমনে অর্থ যোগান দেওয়ার অভিযোগ রয়েছে। লিপি খান ভরসা সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন। তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের সাবেক বাণিজ্যমন্ত্রী ও তৎকালীন স্থানীয় সংসদ সদস্য টিপু মুনশির নির্বাচনী সভা-সমাবেশে অংশ নেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে তাদের ওপর গুলি চালায়। এতে অনেকেই আহত হন। এ ঘটনায় গত বছর ১৩ নভেম্বর মহানগরীর কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন। তিনি এ মামলার এজাহারভুক্ত ১৭৯ নম্বর আসামি। এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক (সদ্য প্রত্যাহার) উপকমিশনার মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তোলেন তিনি। তার দাবি, গত ১৩ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আসামি হন তিনি। এ মামলা থেকে নাম বাদ দিয়ে তাকে সুরক্ষা দিতে মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ব্যবসায়ী অমিত বণিকের মাধ্যমে তার কাছে ১০ লাখ টাকা ঘুষ চান উপকমিশনার শিবলী কায়সার। এ ঘটনায় গত ১১ মার্চ শিবলী কায়সারের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর, মহানগর পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর কাছে লিপি খান ভরসা লিখিত অভিযোগ করেন। এদিকে গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে লিপি খান ভরসা তার ম্যানেজার পলাশ হাসানকে কোতোয়ালি থানায় পাঠান। এ সময় শিবলী কায়সার মামলার বাদী ম্যানেজার পলাশকে থানার ভেতরেই বেধড়ক মারধর করে একপর্যায়ে তাকে গুলি করতে সহকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন। এ ঘটনায় শনিবার (১৫ মার্চ) তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে। কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি লিপি খান ভরসাকে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গুলশান থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে রংপুরে এনে আদালতে তোলা হবে।

Read More »

রংপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সনাক এর উদ্যোগে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর: “নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা: বিচার চাই এখনই” দাবিতে রংপুরে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)। সম্প্রতি দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণের মতো অনাকাঙ্খিত ঘটনাগুলোর বিচার নিশ্চিতের দাবিতে আজ (১৬ মার্চ ২০২৫) সকালে রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন সনাক, ইয়েস, এসিজিসহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। সকাল ১১টায় ঘন্টাব্যাপী চলমান মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য । এ সময় সংহতি প্রকাশপূর্বক বক্তব্য প্রদান করেন ব্লাস্ট রংপুরের কোঅর্ডিনেটর ও সনাক সদস্য এডভোকেট দিলরুবা রহমান, স্বর্ণনারী এসোসিয়েশন এর সভাপতি মঞ্জুশ্রী সাহা, সনাক সদস্য অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, “রংপুরের মিঠাপুকুরে ধর্ষণের শিকার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এর বিচার দাবি জানাই। একইসাথে বিবেকবান মানুষরা যতক্ষণ পর্যন্ত তাদের ভয়েসটা রেইস না করবে ততক্ষণ পর্যন্ত এ ধর্ষণের ঘটনা ঘটেই যাবে। দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ঘরে-বাইরে, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই এর ভয়াবহ শিকার হচ্ছেন কন্যাশিশুসহ সকল বয়সী নারী। নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় সারা দেশে নারীর প্রতি সহিংসতায় দেশবাসী আতংকগ্রস্থ সময় অতিবাহিত করছে। আছিয়ার মৃত্যুর খবর শুনে যেমন ভয়ে শিহরিত হয়েছি। আমরা সেই পরিস্থিতিতে এখনো আছি। অনেকেই ঈদের কিনা কাটা রাতে বন্ধ করে দিয়েছে কেন কারণ আমাদের নিরাপত্তার সমস্যা আছে। আমাদের এই আমার পরিস্থিতি কতদিন থাকবে তা আমরা সমাধান চাই। যারা নিপীরণকারী, ধর্ষক ও সমাজবিরোধী তাদের প্রতি শূণ্য সহিঞ্চুতা প্রদর্শন করার জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি।” এছাড়া, সনাক সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য বলেন, “সনাক রংপুর থেকে আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। গত জানুয়ারি মাসের ৩৯ জন নারী এককভাবে এবং সঙ্গবদ্ধভাবে ধর্ষিতা হয়েছেন। ধর্ষণের হাত থেকে নারী, শিশু এমনকি বৃদ্ধারাও বাদ যাচ্ছে না। এটা এক ধরনের ব্যধিতে পরিণত হয়েছে, এক ধরনের মহামারিতে পরিণত হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা দ্রুত এর বিচার দাবি জানাচ্ছি।” মানববন্ধনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়নে সনাক, ইয়েস, এসিজি ও টিআইবি’র পক্ষ থেকে ১১ দফা দাবি উত্থাপন করেন ইয়েস এর সহদলনেতা তাসলিমা আক্তার মিম। দাবিসমূহ হলো- ১. বৈষম্যবিরোধী আন্দোলন ও “নতুন বাংলাদেশ”- এর মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে নারী ও শিশু ধর্ষণ এবং সব ধরনের যৌন নির্যাতন, সহিংসতা ও বৈষম্য প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এসব অপরাধের সাথে জড়িতদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার পাশাপাশি অপরাধের শিকার পরিবারকে সকল প্রকার সহায়তা প্রদান করা।২. সকল ক্ষেত্রে ও পর্যায়ে নারীর অধিকার নিশ্চিত করা এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংস্কার ও বিদ্যমান আইনসমূহের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা।৩. শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রসহ সকল পরিবেশ ও পরিস্থিতিতে নারীর নিরাপত্তা বিধান নিশ্চিত করা। ৪. সকল রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, পেশাজীবী সংস্থা, সকল প্রকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নারী-পুরুষের সমঅধিকার ও সমমর্যাদার সুস্পষ্ট অঙ্গীকার ঘোষণাসহ চর্চা প্রতিষ্ঠার সমন্বিত উদ্যোগ নিতে হবে। ৫. টেকসই উন্নয়ন অর্জনের কর্মপরিকল্পনায় অভীষ্ট-৫ (জেন্ডার সমতা) ও ১৬ (শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান) কে বিশেষ গুরুত্ব দিয়ে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের পূর্বশর্ত হিসেবে দুর্নীতি নিয়ন্ত্রণসহ আইনের শাসন নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও নানা অজুহাতে যত্রতত্র হেনস্থা রোধে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি রাষ্ট্রকে আরো সক্রিয় ভূমিকা পালন। ৬. নারী ও শিশু নির্যাতনসহ সকল প্রকার নারী অধিকার হরণের ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানকে Ñ বিশেষ করে প্রশাসন, আইনপ্রয়োগকারী সংস্থা ও বিচারব্যবস্থায় দুর্নীতি প্রতিরোধ, শুদ্ধাচার, জবাবদিহিতা ও সার্বিক সুশাসন নিশ্চিত করা। ৭. জেন্ডার সমতা অর্জনের হাতিয়ার হিসেবে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনে নারীর অভিগম্যতা নিশ্চিত, ইন্টারনেট ও প্রয়োজনীয় ইলেক্ট্রনিক ডিভাইস সুলভ করা এবং বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অনলাইনে সহিংসতা ও নির্যাতন থেকে নারীর সুরক্ষা নিশ্চিতে সচেতনতা বৃদ্ধিসহ বিশেষায়িত জাতীয় কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা। ৮. যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবারে, কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে বা সমাজে নারী নির্যাতন প্রতিরোধ্যে কাজ করছেনÑতাদের উৎসাহিত, সঠিক প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও সুরক্ষা প্রদান করা। ৯. মহামান্য উচ্চ আদালতের নির্দেশনার আলোকে সকল প্রতিষ্ঠানে অভিযোগকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তাসহ নারীবান্ধব অভিযোগ প্রদান ও নিরসনের ব্যবস্থা থাকতে হবে; নারী নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধে ব্যক্তির রাজনৈতিক ও আর্থ-সামাজিক অবস্থান, মর্যাদা ও প্রভাব বিবেচনা না করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর দ্রুত বিচার নিষ্পত্তি করা। ১০. নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে সাধারণ জনগণের ইতিবাচক মানসিকতা সৃষ্টির লক্ষ্যে কার্যকর প্রচারমূলক কার্যক্রম গ্রহণ করা। ১১. জাতীয় হেল্পলাইন ও অভিযোগ জানানোর হটলাইন নম্বরগুলোর প্রচার ও কার্যকরতা বৃদ্ধি।

Read More »

ডিএমপির ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট: গ্রেফতার ১৯৬, মামলা ৫৭

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- ১১  জন ডাকাত, ১৩ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, তিন জন চাঁদাবাজ, আট জন চোর,  ১৪ জন মাদক কারবারি, ২৭ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।  অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি সামুরাই, তিনটি চাকু, দুটি দা, একটি সুইচ গিয়ার, পাঁচটি লোহার রড, তিনটি ল্যাপটপ, ২০টি টিন, একটি প্রাইভেটকার ও নগদ ১লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।  এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১০৩২০ পিস ইয়াবা, ৪৬৫ গ্রাম গাঁজা, সাত গ্রাম হেরোইন ও চারটি নরফিন ইনজেকশন। ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৪ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৭টি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

Read More »

রংপুরে বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্ঠান কল্যাণ ফ্রন্টের উদ্দ্যেগে ইফতার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্ঠান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্দ্যেগে ইফতার বিতরণ করা হয়। গতকাল শনিবার নগরীর শাপলা চত্ত্বরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গরীব ও দুস্থ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্ঠান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার সভাপতি উত্তম কুমার সাহার সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন,রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিচুর রহমান লাকু,বিশেষ অথিতির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্ঠান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায়, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্ঠান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার,সাংগঠিনিক সম্পাদক তপন কুমার রায়, রংপুর জেলা ছাত্র দলের সদস্য সচিব,আফতাবুজ্জামান সুজন এবং শ্রমিক দলের সভাপতি,আসাদুজ্জামান বাবু। অনুষ্ঠানে গরীব ও দুস্থ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী ও পানি বিতারণ করা হয়।

Read More »

রংপুরে বিশ্ব ভোক্তার অধিকার দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “টেকসই জীবন ধারায় একটি ন্যায় সঙ্গত রুপান্তর” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা-মহানগর ও উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন, র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর নগরীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে নগরীর জাহাজকোম্পানী মোড় হয়ে সিটি কর্পোরেশন হয়ে পূণরায় প্রেসক্লাব চত্বরে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি এবং ক্যাবের উপদেষ্টা ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, ক্যাব জেলার সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজু, মহিলা বিষয়ক সম্পাদক রোখসানা, মহানগর শাখার সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন মিঠু, কোষাধ্যক্ষ আলম আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন প্রমুখ। এসময় বক্তারা বলেন, নিত্যপণ্যের মুল বৃদ্ধি পেলে আলোচনা হলেও একেবারে নিরবভাবে প্রতিদিন ওষুধের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ওষুধের মুল্য বৃদ্ধির সাথে চিকিৎসার নামে চলছে প্রতারণা। চিকিৎসা দেয়ার পূর্বে অযাচিত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। দেশে চিকিৎসার নামে অরাজকতার জন্য বাংলাদেশের বেশির ভাগ মানুষ পার্শ্ববর্তী দেশসহ বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে। এতে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। এটা বন্ধ করে দেশেই সুচিকিৎসা নিশ্চিত করার আহবান জানান সরকারের প্রতি। বক্তারা ভোক্তাদের উদ্দেশ্যে বলেন, কোন পণ্যের দাম বাড়লে, সাথে সাথে কেনা কমে দিতে হবে, সেই সাথে মাসের বাজার না করে সপ্তাহের বাজার করতে হবে। তাহলে পণ্যের উপর কোন চাপ বাড়বে না। আর এভাবে বাজার করলে, খুব সহজে সিন্ডিকেট তৈরী করে ব্যবসায়ীরা অধিক মুনাফা লুফে নিতে পারবে না। সামনে ঈদ। ঈদকে উপলক্ষ করে চাল, চিনি, তেল, পেঁয়াজ, আদা, মসলা, আটা-ময়দা, বোতলজাত পানি, ডিম ও মাংসসহ পণ্যে সিন্ডিকেট তৈরী করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দাম বাড়াবে। তাই সরকারের কাছে আবেদন এই সিন্ডিকেট এখনই ভাঙতে হবে। কেননা এই সিন্ডিকেটরা কোটি কোটি টাকা লুটে নিচ্ছে সাধারণ ভোক্তার।

Read More »