সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • ডিএমপির ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট: গ্রেফতার ১৯৬, মামলা ৫৭

ডিএমপির ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট: গ্রেফতার ১৯৬, মামলা ৫৭

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- ১১  জন ডাকাত, ১৩ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, তিন জন চাঁদাবাজ, আট জন চোর,  ১৪ জন মাদক কারবারি, ২৭ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। 

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি সামুরাই, তিনটি চাকু, দুটি দা, একটি সুইচ গিয়ার, পাঁচটি লোহার রড, তিনটি ল্যাপটপ, ২০টি টিন, একটি প্রাইভেটকার ও নগদ ১লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। 

এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১০৩২০ পিস ইয়াবা, ৪৬৫ গ্রাম গাঁজা, সাত গ্রাম হেরোইন ও চারটি নরফিন ইনজেকশন।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৪ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৭টি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM