সর্বশেষ
সর্বশেষ

Day: March 18, 2025

রংপুর মেট্টোপলিটন চেম্বারের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নির্বাচন (২০২৫-২০২৭) এর প্রার্থীদের মনোয়নপত্র জমা । গতকাল (১৮ মার্চ) মঙ্গলবার নগরীর শালবন ইন্দিরামোড় চেম্বারের অস্থায়ী কার্যালয়ে মনোনয়পত্র জমা করেন সকল প্রার্থীরা । এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নির্বাচন বোর্ড চেয়ারম্যান মোঃ ফয়জুল কবির লিটন, নির্বাচন বোর্ডের সদস্য আবু সুফিয়ান রাশেদ, রাশেদ রানা রাসু। এরআগে পরিচালক পদে ২৩টি মনোনয়নপত্র বিক্রয় করা হয়। এরমধ্যে নির্বাচিত হবেন ২১জন পরিচালক। মোট ভোটার সংখ্যা ১শ ৫২ জন। আগামী ১৯ এপ্রিল ২০২৫ শনিবার সকাল ১০টা হতে দুপুর ১টা বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা করেন প্রার্থীরা ।

Read More »

রংপুরে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকুরীকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাদির প্রাপ্যতায় ১২ আগষ্ট ২০২০ অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পত্রটি প্রত্যাহার এবং সমস্যাগুলো স্থায়ী সমাধানের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন রংপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম বকুল। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক সুনীল মন্ডল, গঙ্গাচড়া উপজেলা সদস্য ছামিদুল, কেন্দ্রীয় সদস্য মিঠাপুকুর উপজেলা শাহ আলম। স্মারক লিপিতে বলা হয় জাতীয়করণকৃত শিক্ষকগণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলাতান্ত্রিক বৈষম্যের শিকার।

Read More »

রংপুরে আন্তজার্তিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”আমাদের নদী আমাদের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তজার্তিক নদীকৃত্য দিবস ২০২৫ উপলক্ষে রংপুরের সকল নদ-নদী দখল ও দূষণমুক্ত করণে দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয় । সোমবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর জেলা শাখার আয়োজনে নগরীর কাচারী বাজারে আন্তজার্তিক নদীকৃত্য দিবসের মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাপা রংপুর জেলা শাখার আহবায়ক এড. শামীমা আক্তার শিরিন। উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক হাসনিন আখতার এ্যানি, সদস্য সচিব রসিদুস সুলতান বাবলু, যুগ্ম সদস্য সচিব অধ্যাপিকা রুমানা জামান, সদস্য হুমায়ুন কবির মানিক, সারথী রানী সাহা, আসাদুজ্জামান আফজাল, অধ্যাপক দেলওয়ার হোসেন, প্রভাষক আহসান হাবিব রবু, সাজ্জাদ হায়দার স্বাধীন, নুর মোহাম্মদ নুরু, লিপি বানু। মানববন্ধন ও আলোচনা সভা শেষে বাপার সদস্যদের সম্মানে কাচারী বাজার জজকোর্ট আইনজীবি ভবনের ইফতারের আয়োজন করা হয়।

Read More »

রংপুরে হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার ঈদ সামগ্রী বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ও বেঙ্গল এন্ড কোম্পানীর পরিচালক ও হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মোস্তফা সেলিম বেঙ্গলের সহযোগিতায় ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিকেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল (১৮ মার্চ) মঙ্গলবার সকাল ১১টায নগরীর নিউ জুম্মাপাড়ায় ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিকেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান । এ সময় আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর বেগম রোকেয়া কলেজের সহযোগি অধ্যাপক লায়ন মোঃ আজাহারুল ইসলাম দুলাল, চক ইসকপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাকসেস স্কুলের পরিচালক মোঃ আজাহারুল ইসলাম, সোসাল ইনক্লুশন টীম লিডার সোলায় মান, ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিকেল স্কুলে অধ্যক্ষ জিয়াউর রহমান, সহ অন্যান্য অতিথি বৃন্দ । এ সময় প্রায় ১০০ জন শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Read More »

আইনি দক্ষতা ও ন্যায়বিচার জবাবদিহিতামূলক বিচারিক সংস্কারের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম- প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্ট রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ, আইনি দক্ষতা ও ন্যায়বিচার জবাবদিহিতামূলক বিচারিক সংস্কারের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আজ বাংলাদেশ আইন সমিতি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, জাতি পুনর্গঠনের এই ক্রান্তিলগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি মর্যাদাপূর্ণ সংগঠন হিসেবে বাংলাদেশ আইন সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সমিতির সদস্যদের মেধা, আইনি দক্ষতা ও গভীর প্রাতিষ্ঠানিক সংযোগ দেশে ন্যায়বিচার ও জবাবদিহিতামূলক বিচারিক সংস্কারের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। প্রধান বিচারপতি আশাবাদ ব্যক্ত করেন যে, আইন সমিতি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণপূর্বক অংশীজনদের সাথে আলোচনা, বিভিন্ন নীতিগত প্রশ্নে পরামর্শ প্রদান এবং আইন পেশার সাথে সম্পৃক্ত পেশাজীবীদের একত্রীকরণের মাধ্যমে আইন ও বিচার সেবা সংস্কার সংক্রান্ত প্রস্তাবসমূহের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। আগামী দিনগুলো বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আইন সমিতি বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। প্রধান বিচারপতি অভিমত ব্যক্ত করেন, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব অনেকাংশেই বিচার বিভাগের স্বাধীনতার ওপর নির্ভরশীল। একটি স্বাধীন বিচার বিভাগ কেবল তখনই কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে যখন স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিত হয়। তাই বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের অধীনে বিচার বিভাগের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন প্রধান বিচারপতি। আজকের ইফতার মাহফিলে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো: আশফাকুল ইসলাম, বিচারপতি মো: রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার, হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান, আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা। এছাড়া ইফতার মাহফিলে বাংলাদেশ আইন সমিতির সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ আইন সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মনির হোসেনের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ আইন সমিতির সদস্য সচিব মো. কামাল হোসেন। ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো. শাহজাহান সাজু ও সদস্য সচিব সৈয়দ আজাদ সুবহানীর সঙ্গে আজকের অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম ল’ইয়ার্স এসোসিয়েশন- ডুলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ।

Read More »

রংপুর চিড়িয়াখানায় নতুন প্রাণি জিরাফ আনা হয়েছে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র ইদুল ফিতর উপলক্ষে দর্শনার্থীদের বিনোদন দিতে বিভিন্ন প্রস্ততি সহ রংপুর চিড়িয়াখানায় আনা হয়েছে নতুন প্রাণি জিরাফ। গতকাল (১৭ মার্চ) সোমবার রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডাঃ আমবার আলী তালুকদার জানান, রংপুর চিড়িয়া খানায় ১ জোরা জিরাফ, ১ জোরা মায়া হরিণ, ১ জোরা এরাবিয়ান ঘোড়া , ১ জোরা হলুদ ময়না পাখি অনুমোদন পেয়েছে। এর মধে রবিবার ১টি জিরাফ আনা হয়েছে । বাকি প্রনিগুলো খুব অল্প সময়ের মধ্যে আনা হবে। এ বিষয়ে রংপুর চিড়িয়াখানার ঠিকাদার মোঃ জাহিদ হোসেন যাদু জানান, পবিত্র উদুল ফিতর উপলক্ষে বিভিন্ন প্রস্ততি গ্রহন করেছি, এর মধ্যে চিড়িয়াখানার চারপাশে আলকসজ্বা করা হবে, চিড়িয়াখানার ভিতরে ময়লা আবর্জনা পরিস্কার পরচ্ছিন্নতার কাজ শুরু করেছি। এছাড়া দর্শনার্থীদের নিবাপত্তায় বিভিন্ন ব্যাবস্থা গ্রহন করা হবে।

Read More »

রংপুরে ১৬ নং ওয়ার্ড যুবদলের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র রমজান উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর শাখার আন্তর্ভুক্ত ১৬ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গতকাল (১৭ মার্চ) সোমবার নগরীর সিও বাজার সদর উপজেলা মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠানে ১৬ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ হাবিবুর রহমান শামীমের সভপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহির আলম নয়ন, সদস্য সচিব মোঃ আতিকুল ইসলাম লেলিন, সদস্য আল মেরাজ সানি, ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, ১৬ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রবিউল আউয়াল জনি, অনিক ইসলাম, জাহিদ হাসান, সহিদুল ইসলাম মনা, মিলন হোসেন, ১৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোখলেছুর রহমান মাহামুদ, মামুনুর রশিদ প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ঃ অনুষ্ঠান শেষে ১৬ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ হাবিবুর রহমান শামীম জানান, রংপুর সিও বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় ১৬ নং ওয়ার্ড যুবদলের নাম ভাঙ্গিয়ে কেই যদি কোন ধরনের চাঁদা দাবি করে তাহলে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দেবেন অথবা আমাদেরকে আবগত করবেন।

Read More »